মেরিনা পারভীনের স্বামী মাঠ থেকে আমন ধানের বীজ সংগ্রহ করে বাড়িতে আনেন। সেই বীজ ফসল থেকে মেরিনা অবাঞ্ছিত বীজ বা দ্রব্য বেছে ফেলে উঠানের রোদে তা ভালোভাবে শুকিয়ে মান ও আকার অনুযায়ী ভাগ করে গ্রেডিং ও প্যাকিং করে পরের মৌসুমে ব্যবহারের জন্য তুলে রাখেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্ভিদতাত্ত্বিক সংজ্ঞা অনুযায়ী নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ভালো বীজের বৈশিষ্ট্য বলতে উক্ত বীজের অত্যাবশ্যকীয় গুনাগুন বোঝায়। নিচে ভালো বীজের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:

i. রং চকচকে বা উজ্জ্বল হবে। 

ii. অন্য জাতের বীজের মিশ্রণ থাকা চলবে না। 

iii. রোগ ও পোকার আক্রমণমুক্ত হবে। 

iv. আকার সুষম বা সব বীজই সম আকারের হবে। 

V. পুষ্ট বা সতেজ থাকবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মেরিনা পারভীনের কার্যক্রমটি মূলত বীজ প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে বিবেচিত হয়। মাঠ থেকে বীজ ফসল সংগ্রহের সময় আগাছার বীজ বা অন্য ফসলের বীজ ফসলের বীজের সাথে মিশে থাকতে পারে। এজন্য বীজ সংরক্ষণ করার পূর্বে তিনি অবাঞ্ছিত বীজ বা দ্রব্য বেছে ফেলেছিলেন। তাছাড়া সংগৃহীত বীজের আর্দ্রতাও এ সময় বেশি থাকায় আর্দ্রতা কমানোর জন্য তিনি বীজ ভালোভাবে শুকিয়ে নিয়েছিলেন। বীজের সজীবতা ও জীবনীশক্তি রক্ষার জন্য বীজকে শুকিয়ে আর্দ্রতা কমিয়ে আনা জরুরি। এ উদ্দেশ্যে বীজকে নির্দিষ্ট তাপে ও সময়ে শুকিয়ে নিতে হয়। ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপণের পূর্ব পর্যন্ত উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতা বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাকে প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ শুকিয়ে মান ও আকার অনুযায়ী ভাগ করা এবং সবশেষে গ্রেডিং ও প্যাকিং করে সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ হিসেবে বিবেচিত হয়।

পরিশেষে বলা যায়, মেরিনা পারভিন তার কার্যক্রমের মাধ্যমে পরবর্তী বছরে উপকৃত হবেন। কারণ বীজের গুণগতমান বজায় থাকায় পরবর্তী বছরে ফলন ভালো হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মেরিনা পারভীন বীজ প্রক্রিয়াজাতকরণ করে পরবর্তী বছর ব্যবহারের জন্য রেখে দেন।

বীজ প্রক্রিয়াজাতকরণ করার জন্য বীজ হতে আগাছা বীজ ও অন্যান্য শস্য বীজ সরিয়ে ফেলা হয়। বীজ থেকে ভাঙা, অপুষ্ট, রোগাক্রান্ত, পোকাক্রান্ত ও অস্বাভাবিক আকৃতির বীজ বেছে ফেলা হয়। বীজের মধ্যে থেকে অবাঞ্চিত দ্রব্য যেমন- মাটির টুকরা, পাথরের টুকরা, ইটের টুকরা, খড় কুটো ইত্যাদি সরিয়ে ফেলা হয়। বীজ ভালো করে শুকিয়ে সংরক্ষণ করতে হয়।

বীজ শুকানোর ফলে বীজে আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। ফলে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ভালো থাকে। এছাড়া বীজের মান ও আকার অনুযায়ী ভাগ করে গ্রেডিং করা হয়। প্যাকিং করার জন্য বীজ সংরক্ষণ করা সহজ হয়। এতে বীজের বিশুদ্ধতা রক্ষা হয়। প্যাকিং করে রাখা হয়। গ্রেডিং করা হলে বীজের গুণগতমান বজায় থাকে। বীজের স্বাস্থ্য ভালো থাকে এবং প্যাকিং করার জন্য বীজ সংরক্ষণ করা সহজ হয়। এতে বীজের বিশুদ্ধতা রক্ষা হয়। এভাবে বীজকে প্রক্রিয়াজাত করে পরবর্তী বছরে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। সাধারণত এক মৌসুমে উৎপাদিত বীজ পরের মৌসুমে ব্যবহারের জন্য রেখে দিতে হয়। যথাযথভাবে বীজ সংরক্ষণে ব্যর্থ হলে কীটপতঙ্গ বা রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়ে বীজ অঙ্কুরোদগম ক্ষমতা হারায়।

সুতরাং, পরবর্তী বছর ব্যবহারের জন্য বীজকে যথাযথভাবে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
85

Related Question

View All
উত্তরঃ

অভিজ্ঞ কৃষক হলো একজন স্থানীয় নেতা ও কৃষকদের পরামর্শদাতা যিনি নিজ উৎসাহে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
410
উত্তরঃ

কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা গণমাধ্যমের সাহায্যে কৃষি তথ্য ও প্রযুক্তিসমূহ গ্রামীণ পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়ার কাজ করে।

বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আধুনিক লাগসই কৃষি তথ্য ও প্রযুক্তি সহজ, সরল, সাবলীল এবং বোধগম্যভাবে কৃষকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করাই কৃষি তথ্য সার্ভিসের প্রধান লক্ষ্য। আধুনিক তথ্যবহুল ওয়েবসাইট, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা, কমিউনিটি রেডিও, কৃষক টেলিভিশন, ই-বুক এসবের মাধ্যমে ডিজিটাল কৃষি বা ই-কৃষির সফল বাস্তবায়ন ঘটিয়ে চলেছে এ প্রতিষ্ঠানটি। এছাড়া পোস্টার, লিফলেট, বুকলেট ও ভিডিওচিত্র তৈরি এবং কৃষি ডায়েরি, কৃষি কথা প্রভৃতি প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
864
উত্তরঃ

উদ্দীপকে শাওনের অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়টি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের অধীন ৬টি অনুষদের ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব বিষয়ের ওপর ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা এ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কার্যক্রম। অনুষদগুলো হলো-

i. কৃষি অনুষদ: কৃষিজ ফসল উৎপাদন, মাটির গঠন এবং কৃষি সম্প্রসারণ বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। 

ii. পশুপালন অনুষদ: পশুপালন পদ্ধতি, পশুর পুষ্টি ও প্রজনন নিয়ে বিস্তৃত শিক্ষা দেওয়া হয়। 

iii. পশু চিকিৎসা অনুষদ: পশুর বিভিন্ন ধরনের রোগ ও এর প্রতিকার বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। 

iv. মৎস্য বিজ্ঞান অনুষদ: মাছ চাষ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ শিক্ষা দেওয়া হয়। 

v. কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ: বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি ও এর কার্যক্রম নিয়ে পাঠ্যক্রম পরিচালনা করা হয়। 

vi. কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ: গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ও সমবায়-বিপণন নিয়ে শিক্ষা প্রদান করা হয়।

তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা কার্যক্রম হলো-

i. স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষাক্রম পরিচালনা করা। 

ii. শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্যে বিভিন্ন বিষয়ের গবেষণার ফলাফল শীর্ষক কর্মশালার আয়োজন করা। 

iii. শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বৃহৎ গ্রন্থাগারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পুস্তক, জার্নাল, থিসিস, লিফলেট, পত্রপত্রিকা ইত্যাদির ব্যবস্থা রাখা।

তাই বলা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উল্লিখিত শিক্ষা কার্যক্রমসমূহ পরিচালনা করে কৃষি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
308
উত্তরঃ

উদ্দীপকের শাওন উদ্যোক্তা হিসেবে মৌমাছি চাষ করে। মৌমাছি চাষের মাধ্যমে মধু উৎপাদন করে বাড়তি আয় দিয়ে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এ চাষে কম পুঁজি নিয়ে কাজ শুরু করে বেশি লাভবান হওয়া যায়।

মৌমাছি চাষের জন্য ব্যাপক জমির প্রয়োজন হয় না। শুধু জমির আইল বা বাগানের নিচে মৌবাক্স বসিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। শীত মৌসুমে একটি বাক্স থেকে প্রতি সপ্তাহে এক কেজি মধু পাওয়া যায়। ১০টি বাক্স থেকে প্রতি সপ্তাহে ১০ কেজি অর্থাৎ, মাসে ৪০ কেজি মধু পাওয়া যায়। এভাবে মধুর মৌসুমে ব্যাপক টাকা আয় করা সম্ভব। মৌচাক দিয়ে মোম তৈরি করা যায়। মৌমাছি প্রধানত মধু উৎপাদনের জন্য পালন করা হয়। রোগব্যাধি নিরাময়ে মধুর ব্যবহার অতি সুপ্রাচীন। আয়ুর্বেদীয় এবং ইউনানী পদ্ধতিতে তৈরি বহু ওষুধেই মধু ব্যবহার করা হয়ে থাকে। মৌমাছির চাকের মধু, মোম ও পরাগরেণু মিশিয়ে যে মৌ- রুটি তৈরি করা হয় তা ক্যান্সার রোগের চিকিৎসায় উপকারী বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়ন ঘটায় যার ফলে দানা-বীজ তৈরি হয়। সরিষা ফসলে মৌমাছির চাক বসালে ফসলের ফলন ২০-৩০% বৃদ্ধি পায়। আবার, সরিষা থেকে মধু সংগ্রহ করে একই সাথে দ্বিগুণ লাভ হয়। মাত্র একবার ১৫-১৬ হাজার টাকা ব্যয় করে প্রথমে প্রকল্প স্থাপন করলে মৌ- বাক্স এবং অন্যান্য সরঞ্জামাদি ১০-১৫ বছর ব্যবহার করা যায়। এতে বাড়তি কোনো খরচও হয় না। এই উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের সাথে বহুলোক জড়িত থাকে বিধায় বেকারত্ব সমস্যা কমে। এমনকি মধু ও মোম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

অতএব বলা যায়, আমাদের দেশের প্রেক্ষাপটে শাওনের নেওয়া মৌমাছি চাষের উদ্যোগটি অত্যন্ত লাভজনক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
313
উত্তরঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস কৃষকদের সমস্যা সমাধানে প্রতি মাসে অথবা জরুরি প্রয়োজনে কৃষকদের নিয়ে যে বৈঠক করেন তাকে উঠোন বৈঠক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
638
উত্তরঃ

উদ্যান জাতীয় ফসল বাড়ির আশেপাশে বন্যামুক্ত উর্বর জমিতে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়। স্বল্প পরিসরে বাড়ির আশেপাশে চাষ করা গেলেও বাণিজ্যিক ভিত্তিতেও মাঠে আলু চাষ করা হয়।

উদ্যান ফসল তাজা ও রসালো অবস্থায় ব্যবহার করা হয়। আলু সবজি হিসেবে খাওয়া হয়। আলু চাষের সময় ও পরিপক্কের পর উত্তোলনের সময় বিশেষ যত্নের প্রয়োজন হয়, যা উদ্যান ফসলের বৈশিষ্ট্য। এসব কারণে আলুকে উদ্যান ফসল বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews