মোবাইল ফোনের পাঁচটি ব্যবহার হলো-
১. মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেকোনো সময় কথা বলা যায়।
২. এর মাধ্যমে দিন, তারিখ ও সময় জানা যায়।
৩. মুহূর্তের মধ্যেই ছোটোখাটো বার্তা পাঠানো যায়।
৪. বর্তমানে মোবাইল ফোনে যেকোনো ছবি তোলা যায় ও ভিডিও ধারণ করা যায়।
৫. মোবাইল ফোনে মজার মজার গেম খেলা যায়।
Related Question
View Allমোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে সময় নষ্ট হয়। কার্টুন ও ভিডিও দেখে মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয়, তখন লেখাপড়ায় মন বসে না। দীর্ঘ সময় মোবাইলে তাকিয়ে থাকায় চোখের ক্ষতি হয়। রাত জেগে মোবাইল ব্যবহারে ঘুম কম হয়। বিনা প্রয়োজনে মোবাইল ফোনে অনেক কথা বললে বা ইন্টারনেট ব্যবহার করলে টাকার অপচয় হয়।
মোবাইলে অতিরিক্ত গেম খেললে যে সময় নষ্ট হয়, তা তাকে বোঝাবো। এর ফলে লেখাপড়ার ক্ষতি হবে, পরীক্ষায় পাস করতে পারবে না। মোবাইল ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ নষ্ট হয়ে যাবে। যত বেশি বই পড়বে ততই মোবাইল গেম খেলার প্রতি আগ্রহ কমে যাবে। অবসর সময়ে গেম না খেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাবে, ফলে স্বাস্থ্য ও মন ভালো থাকবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!