মোমবাতি প্রজ্জ্বলনকালে পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। মোম জ্বালালে তার কিছু অংশ শুধু ভৌত পরিবর্তনের মাধ্যমে গলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় এবং ঠান্ডা হয়ে পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয়। একই সাথে মোমের কিছু অংশ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে। এটি একটি রাসায়নিক পরিবর্তন। সুতরাং দেখা গেল, মোম জ্বালালে ভৌত ও রাসায়নিক দুই ধরনের পরিবর্তন সংঘটিত হয়।
Related Question
View Allকক্ষ তাপমাত্রায় খাদ্য লবণের ভৌত অবস্থা কঠিন।
সব পদার্থের কণার মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বল থাকে।
একই পদার্থকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় রূপান্তরে তাপমাত্রা পরিবর্তন প্রয়োজন।
লুব্রিকেটিং অয়েল, দুধ ও খাবার লবণের মধ্যে খাবার লবণ এর ঘনত্ব সবচেয়ে বেশি।
কোনো দ্রবণের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি হলে কঠিন অবস্থার সৃষ্টি হবে ।
হিলিয়াম গ্যাস, মার্বেল ও কাঠের মধ্যে কাঠের ক্ষেত্রে চাপে আয়তন স্বল্পমাত্রায় সংকোচনশীল
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!