মিনু তার শত্রু কয়লাগুলোর ওপর হাতুড়ি চালিয়ে তৃপ্ত হয়।
'শানু' শব্দটি দ্বারা কয়লা ভাঙার পাথরকে বোঝানো হয়েছে।
মিনু প্রতিদিন কাজ করার জন্য ভোর ৪টায় ঘুম থেকে ওঠে। সে দিনের প্রথম কাজ হিসেবে চুলা ধরানোর জ্বালানি কয়লা ভাঙার কাজ শুরু করে। কয়লাগুলোকে সে তার শত্রু মনে করে পাথরের উপর রেখে প্রচণ্ড আঘাতে তা ভাঙতে থাকে। এ পাথরটি শানের মতো শক্ত। এজন্য এটিকেই মিনু নাম দেয় শানু।
উদ্দীপকের মৌমাছির মাঝে 'মিনু' গল্পের মিনু চরিত্রের পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে।
নিজের কাজ নিজে করার মাঝে অনাবিল আনন্দ আছে। এতে অসম্মানিত হওয়ার কিছু নেই। এভাবে কাজ করলে মানসিক প্রশান্তি আসে।
উদ্দীপকে বর্ণিত হয়েছে পরিশ্রমী মৌমাছির কথা। তারা দিন-রাত নিরলস পরিশ্রম করে মধু আহরণ করে। এতেই তারা বড় বেশি আনন্দিত হয়। 'মিনু' গল্পের মিনু তার দূরসম্পর্কের পিসিমার বাড়িতে দিনরাত অক্লান্তভাবে কাজ করে। এ কাজের মধ্যেই সে আনন্দ খুঁজে পেয়ে মিতালি পাতায় প্রকৃতির সাথে। মিনুর এই অক্লান্ত পরিশ্রমের দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে।
""মিনু' গল্পের মিনু এবং উদ্দীপকের মৌমাছি উভয়েই অত্যন্ত পরিশ্রমী হলেও পরিশ্রম করার ক্ষেত্রে দুইয়ের মাঝে ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যৌক্তিক।
কঠিন সংগ্রামে যা কিছু অর্জিত হয় তার ফল হয় অনেক বেশি ভালো লাগার ও আনন্দের। কেউ ভালো লাগা থেকে পরিশ্রম করে দিন-রাত, আবার কাউকে বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করতে বাধ্য করা হয়।
উদ্দীপকে বর্ণিত মৌমাছি ফুল থেকে মধু আহরণ করতে নিজেকে দিন-রাত ব্যস্ত রাখে। এভাবে মধু সংগ্রহ করার মাঝেই এরা জীবনের আনন্দ খুঁজে পায়। 'মিনু' গল্পের মিনু অসহায় অবস্থায় আশ্রিত হয় তার দূরসম্পর্কের এক পিসিমার বাড়িতে। বেঁচে থাকার জন্য তাকে সারাদিন বাড়ির সব কাজ অক্লান্তভাবে করতে হয়।
উদ্দীপকের মৌমাছি মনের আনন্দে দিন-রাত পরিশ্রম করে। অন্যদিকে মিনু দিন-রাত পরিশ্রম করে গৃহকর্তা-কর্ত্রীর বকা-ঝকা থেকে বাঁচার জন্য। অতএব মন্তব্যটি যৌক্তিক।
Related Question
View Allমিনু তার এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকত।
ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে মানুষের তীক্ষ্ণ অনুভূতিশক্তিকে বোঝানো হয়েছে।
ছোট মেয়ে মিনু বোবা ও বধির। চিৎকার করে বললে সে কথা শুনতে পায়। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। মিনু তীক্ষ্ণ অনুভূতিশক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য। মিনুর এ অনুভূতিশক্তিকেই ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে।
অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে 'বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
পৃথিবীতে ভালো-মন্দ দু'রকম মানুষেরই সংমিশ্রণ রয়েছে। ভালো মনের মানুষ পরকেও আপন করে নেয়। আবার মন্দ মনের মানুষ আপনকেও সহজেই পর করে দেয়।
উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা তার আত্মীয় নয়, কিন্তু বন্যাকে স্কুলে পড়াশুনার সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়া বন্যার গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন। অন্যদিকে 'মিনু' গল্পের মিনু তার দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয়। সেখানে বন্যার মতো মিনু পড়াশুনার সুযোগ পায়নি। মিনু ও বন্যা উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয়। কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ-সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয়- উভয়ের মাঝে এই বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা- মন্তব্যটি যথার্থ।
শিক্ষা মানবজীবনের অপরিহার্য সম্পদ। শিক্ষাগ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষাগ্রহণ করে এবং সেটাকে সে তার যাপিত জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে।
উদ্দীপকের বন্যা এবং 'মিনু' গল্পের মিনুর শিক্ষাগ্রহণের ক্ষেত্রের পার্থক্য রয়েছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখার স্কুলে পড়ালেখা করে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতের শিক্ষা পায়নি। অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছে।
'মিনু' বাকপ্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতিশক্তি রয়েছে। সেও অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা। উদ্দীপকের বন্যার মতো মিনুর বন্ধুত্ব না হলেও প্রকৃতির মাঝে সে শিক্ষা ও সাহচর্য খুঁজে নেয়। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা- মন্তব্যটি যথার্থ।
বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
শুকতারা মিনুর মতোই খুব ভোরে জেগে ওঠে বলে সে শুকতারাকে সই বলেছে।
পিতৃ-মাতৃহীন মিনু দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকে। বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করে। তাই প্রতিদিন ভোরে মিনুকে ঘুম থেকে উঠতে হয়। এরপর প্রথম সাক্ষাৎ ঘটে শুকতারার সাথে। সে মনে করে শুকতারাও হয়তো তার মতোই কয়লা ভাঙার কাজের জন্য ঘুম থেকে জেগে উঠেছে। মিনু এ কারণেই শুকতারাকে সই বলেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
