মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা তাকে নিয়ে গেলে নানা জাতের ফুল-ফলের সমারোহ দেখে সে অভিভূত হয়। দীর্ঘদিন সে যেসব ফুল-ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। আর তখনি সে সিদ্ধান্ত নেয়- বাড়ির আঙিনায় ছোট্ট একটি বাগান
করবে এবং ফুলে-ফলে চারদিক শোভিত করে তুলবে।

Updated: 7 months ago
উত্তরঃ

ম্লান শব্দের অর্থ হলো মলিন।

উত্তরঃ

বিপন্নতার হাত থেকে মানব অস্তিত্বকে রক্ষা করার জন্য কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে নির্বিচারে বৃক্ষনিধন চলছে চারদিকে। অরণ্য ধ্বংসের ফলে মৌসুমি ফুলের গান আর কবির কণ্ঠে জাগে না। কারণ প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। প্রকৃতি ও পরিবেশের এই বিপর্যয় মানব অস্তিত্বের জন্য এক বিরাট হুমকি। তাই কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন যেন তারা পৃথিবীকে এই বিপন্নতার হাত থেকে রক্ষা করতে পারে।

উত্তরঃ

মৌরির অভিব্যক্তিতে 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার প্রকৃতিপ্রেমের বৈশিষ্ট্যটি বিদ্যমান।

প্রকৃতি তার স্বাভাবিক রূপেই ঐশ্বর্যময়ী। পত্রে-পুষ্পে আবৃত বৃক্ষরাজি তার আপন রূপে, সৌন্দর্যে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে মানবহৃদয়ে। তাই বিশাল প্রকৃতির মাঝে মন হারিয়ে যেতে চায়। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মনে জাগায় পুলক।

উদ্দীপকে মৌরির অভিব্যক্তিতে প্রকৃতির সৌন্দর্যের প্রতি মুগ্ধতা প্রকাশিত হয়েছে। বোটানিক্যাল গার্ডেনে নানা জাতের ফুলের সমারোহ দেখে সে মুগ্ধ হয়। এত দিন ধরে সে যেসব ফুল-ফলের নাম শুনছে সেসব আজ নিজের চোখে দেখে আনন্দে অভিভূত হয়। নিজের বাড়ির আঙিনায় সে বাগান করার সিদ্ধান্ত নেয়। 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় কবির অভিব্যক্তিতেও প্রকৃতির সৌন্দর্যের প্রতি মুগ্ধতা এবং প্রকৃতিপ্রেমের বিষয়টি প্রতিফলিত হয়। কবি প্রকৃতিকে বাঁচাতে তাই অরণ্য-কন্যাদের আহ্বান করেন। তাই বলা যায় যে, মৌরির অভিব্যক্তিতে 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার প্রকৃতিপ্রেমের বৈশিষ্ট্যটি বিদ্যমান।

উত্তরঃ

উদ্দীপকে মৌরির সিদ্ধান্তের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যথার্থ।

বৃক্ষশোভায় শোভিত হয়েছে পৃথিবী, রক্ষিত হয়েছে প্রাণ। কিন্তু মানুষই আজ হয়ে উঠেছে বৃক্ষের সবচেয়ে বড় শত্রু। ছোট-বড় নানা প্রয়োজনে অবিবেচকের মতো তারা নির্বিচারে ধ্বংস করে চলেছে বৃক্ষসম্ভার। বৃক্ষনিধনের এই মানসিকতা বর্জন করে প্রকৃতির ভারসাম্য রক্ষণের জন্য প্রত্যেকেরই উচিত বেশি করে গাছ লাগানো।

'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় কবি চারপাশের বৃক্ষনিধন দেখে ব্যথিত, মর্মাহত। প্রকৃতির সবুজ-শ্যামল রূপের বিলীন হওয়ায় কবির কণ্ঠে হাহাকার ধ্বনিত হয়েছে। তাই তিনি প্রত্যাশা করেছেন যে, অরণ্য-কন্যারা জেগে উঠবে। তারা আবার সবুজ পত্র-পল্লবে, ফুলে-ফলে ভরিয়ে তুলে সুসজ্জিত করবে এই ধরণিকে। উদ্দীপকের মৌরির সিদ্ধান্তে বৃক্ষের প্রতি তার ভালোবাসার পরিচয় মেলে। সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ির আঙিনায় একটি বাগান করে চারদিকে ফুলে-ফলে ভরিয়ে তুলবে।

প্রকৃতির মূল উপাদান বৃক্ষ যা ছাড়া মানব অস্তিত্ব বিপন্ন হবে, আমাদের পৃথিবী পরিণত হবে মরুময় প্রান্তরে। তাই কবি বৃক্ষের সমারোহ প্রত্যাশা করেছেন যা উদ্দীপকের মৌরির সিদ্ধান্তের মধ্যে প্রতিফলিত হয়েছে। এ কারণেই প্রশ্নোক্তটি বক্তব্যটি যথার্থ। 1

172

মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর

চারিদিকে শুনি হাহাকার ।

ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর গান

ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ স্নান ।

 

মাটি অরণ্যের পানে চায়

সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়।

জাগো তবে অরণ্য কন্যারা। জাগো আজি,

মর্মরে মর্মরে ওঠে বাজি

বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা

মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা!

কঙ্কণে তুলিয়া ছন্দ তান

জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ

ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি

আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি

তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে

ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে।

Related Question

View All
উত্তরঃ

'বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা' বলতে বৃক্ষনিধনে বৃক্ষের বুকে সৃষ্টি হওয়া যন্ত্রণার আগুনকে বোঝানো হয়েছে।

'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় কবি চারদিকে বৃক্ষনিধনে শূন্যতার হাহাকার ধ্বনি শুনতে পেয়েছেন। মানুষ তার প্রয়োজনে প্রতিনিয়ত বৃক্ষনিধন করে চলছে। ফলে বন উজাড় হচ্ছে। চারদিকে রুক্ষতা, শূন্যতা বিরাজ করছে। তাই বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন জ্বলছে। প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে বৃক্ষের এই যন্ত্রণাকেই বোঝানো হয়েছে।

335
উত্তরঃ

দোয়েলের অভিব্যক্তিতে 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার কবির মানসিকতার দিকটি ফুটে উঠেছে।

বৃক্ষ মানুষ ও পরিবেশের জন্য অতি উপকারী একটি উপাদান। মানুষ তার ক্ষুদ্র স্বার্থে নির্বিচারে বৃক্ষনিধন করছে। এতে মানুষ ও প্রকৃতির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

উদ্দীপকের দোয়েলের চোখে-মুখে বাসা হারানোর বেদনা। দোয়েল আর গান গায় না। এ দোয়েল যেন কবি সুফিয়া কামালের মানসিকতার বৈশিষ্ট্যই ধারণ করেছে। কারণ কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ করে ব্যথিত। মৌসুমি ফুলের গান আর তাঁর কণ্ঠে জাগে না। তাই বলা যায় যে, উদ্দীপকের দোয়েলের অভিব্যক্তিতে 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার কবির সেই মানসিকতাই ফুটে উঠেছে।

133
উত্তরঃ

উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যথার্থ।

বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। বৃক্ষ আছে বলে এ পৃথিবীর বুকে জীববৈচিত্র্য রক্ষা পাচ্ছে।

উদ্দীপকের নিলয় বাড়ির আঙিনার খালি জায়গায় ফল ও অন্যান্য গাছ রোপণ করে। গাছগুলোকে সে ভালোবাসে, যত্ন নেয়। পাখিরা নিলয়ের বাগানে চলে আসে। তারা গাছে গাছে ঘুরে বেড়ায়। নিলয়ের বাগান দেখে অনেকে গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। আলোচ্য কবিতার কবিও চান পৃথিবীর বুকে গাছপালা ধ্বংস না হয়ে প্রচুর পরিমাণে জন্মাক। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টি হোক, পৃথিবী ফুলে ও ফসলে ভরে উঠুক।
পরিবেশের ভারসাম্য তথা প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষনিধন না করে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষকে ভালোবাসতে হবে, ধ্বংস করা যাবে না। কবি আলোচ্য কবিতার মধ্য দিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন, যা উদ্দীপকে নিলয়ের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।

101
উত্তরঃ

'ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি' বলতে কবি ভীতসন্ত্রস্ত অবস্থাকে বুঝিয়েছেন।

মানুষ নিজের প্রয়োজনে প্রকৃতিকে ধ্বংস করছে, বৃক্ষনিধনের মধ্য দিয়ে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে রূঢ় আচরণ করছে। প্রকৃতিও এ কারণে মানুষের সঙ্গে বিরূপ আচরণ শুরু করছে। প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। 'ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি' বলতে
কবি সেই ভীতসন্ত্রস্ত অবস্থাকেই বুঝিয়েছেন।

244
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews