যন্ত্র সভ্যতার মূল ভিত্তি' হিসেবে পরিচিত খনিজটি বর্তমানে অস্ট্রেলিয়ায় সর্বাধিক উত্তোলন হয়। জাপান খনিজটিতে সমৃদ্ধ না হলেও আমদানিকৃত অশোধিত খনিজটি ব্যবহার করে ব্যাপক শিল্পায়ন ঘটিয়েছে।

Updated: 11 months ago
উত্তরঃ

পৃথিবীর শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ হলো চীন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

খনিজ তেল উত্তোলনে ভারত বিশ্বে তেমন প্রসিদ্ধ না হলেও দক্ষিণ এশিয়ায় মোটামুটি প্রসিদ্ধ। ভারতের আসাম, মুম্বাই ও গুজরাট রাজ্যে প্রচুর তেল উত্তোলিত হয়। আসামের লসিমপুর জেলায় ডিগবয় তেলখনি ভারতের প্রথম (১৮৬৭) তেল উত্তোলনকেন্দ্র ও শোধনাগার। এছাড়া আসামের বদরপুর ও মাসিমপুরের তেলখনি প্রসিদ্ধ। এছাড়া অস্ত্র প্রদেশের গোদাবরী নদীর অববাহিকা তামিলনাড়ুর কাবেরী অববাহিকা প্রভৃতি স্থানেও প্রচুর তেলের খনি 'রয়েছে। সম্ভাবনাময় তেল সঞ্চয়কারী টার্শিয়ারি যুগের পাললিক শিলাস্তর ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও এখনও পর্যন্ত মাত্র ৬টি অঞ্চলে ব্যবসায়িকভাবে তেল উত্তোলন করা হয়

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো- লৌহ আকরিক। লৌহাকে বলা হয় যন্ত্রসভ্যতায় ভিত্তি।

লৌহ আকরিকের আন্তর্জাতিক বাণিজ্য খুবই ব্যাপক। যেসব দেশ লৌহ আকরিক উৎপাদন করে সেই সমস্ত দেশ অর্থনৈতিকভাবে উন্নত। কারণ তারা এ আকরিক অন্য দেশে রপ্তানি করে। যেসব দেশ 'লৌহ আকরিক রপ্তানি করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, জাপান রাশিয়া প্রভৃতি, এসব দেশ লৌহ আকরিক রপ্তানির মাধ্যমে অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে।

পরিশেষে বলা যায় লৌহ আকরিক বহুল ব্যবহার্য একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। তাই এ শিল্পের রপ্তানিকারক দেশগুলোও বেশ উন্নত। বিজ্ঞানের উত্তোরত্তর উন্নতির ফলে লৌহ আকরিকের ব্যবহারের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। ফলে বিশ্ব ব্যাপি লৌহ আকরিকের চাহিদাও বৃদ্ধি পাছে। অর্থাৎ রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো- লৌহ আকরিক। লৌহ আকরিকের বিশ্ব বণ্টন মানচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-

                                                                      চিত্র ৫.১ : পৃথিবীর লৌহ আকরিক অঞ্চল

পৃথিবীর প্রধান লৌহ আকরিকের উৎপাদনকারী দেশগুলো নিচে তালিকায় মাধ্যমে দেখানে হলো-
সারণি ৫.১ : পৃথিবীর প্রধান প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী
দেশগুলো-

                                                                                                                                                                                             (কোটি মেট্রিক টন হিসাবে)       

দেশের নাম

সাল ২০১৯

১. অস্ট্রেলিয়া

৯৩.০

২. ব্রাজিল

৪৮.০

চীন

৩৫.০

৪. ভায়ত

২১.০

৫. রাশিয়া

৯.৯

দক্ষিণ আফ্রিকা

৭.৭

৭. ইউক্রেন

৬.২০

৮. কানাডা

৫.৪০

আমেরিকা যুক্তরাষ্ট্র

৪.৮০

১০. কাজাখিস্তান

৪,৩০

উৎস: U.S Geolegical Survey Mineral Commodity Summaries January-2020

পৃথিবীতে প্রায় ২৫০ কোটি মেট্রিক টন লৌহ আকরিক সঙ্কিত আছে বলে অনুমান করা হয়। এর অধিকাংশই চীন, বাজিল, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট, কাজাখিস্তান, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় অবস্থিত। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় ৯৮% চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া ইউক্রেন ও দক্ষিণ আফ্রিকা হতে উত্তোলিত হয়।
এছাড়া পেরু, চিলি, মেক্সিরো ভেনিজুয়েলা, জাপান প্রভৃতি দেশেও কিছু কিছু লৌহ আকরিক উৎপাদন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
77

Mineral and Energy Resources

ভূঅভ্যন্তরের শিলাস্তরে খনিজ ও শক্তি সম্পদ প্রাকৃতিক সম্পদ হিসেবে সঞ্চিত থাকে। প্রকৃতি প্রদত্ত এই সম্পদ মানুষ খনি থেকে উত্তোলন ও পরিশোধনের মাধ্যমে ব্যবহার করে থাকে। যেমন- লৌহ, ম্যাঙ্গানিজ, অভ্র, রৌপ্য, স্বর্ণ প্রভৃতি। আবার যেসব খনিজ সম্পদ শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকে শক্তি সম্পদ বলে। যেমন- প্রাকৃতিক গ্যাস, কয়লা প্রভৃতি। খনিজ সম্পদ একদিকে যেমন আমাদের দৈনন্দিন কাজের চাহিদা মেটায়, অন্যদিকে এগুলো রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ আছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও খনিজ ও শক্তি সম্পদ যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। কোনো একটি দেশের উন্নতির পেছনে ঐ দেশে প্রাপ্ত খনিজ ও শক্তি সম্পদ প্রত্যক্ষ ভূমিকা পালন করে। সুতরাং, প্রকৃতিতে খনিজ ও শক্তি সম্পদের অবস্থান, বণ্টন, ব্যবহার, আর্থিক মূল্য প্রভৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন।

খনিজ ও শক্তি সম্পদ -মো: আবদুল কুদ্দুস স্যারে লেখা বই

Related Question

View All
উত্তরঃ

প্রকৃতিপ্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাকেই শক্তিসম্পদ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
195
উত্তরঃ

বাংলাদেশে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি পাওয়া যায়।
যেসব কয়লায় কার্বণের পরিমাণ কম এবং ছাই ও গন্ধকের পরিমাণ বেশি যেসব কয়লাকে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি। নিকৃষ্ট শ্রেণির কয়লায় মধ্যে পিট ও বিটুমিনাস উল্লেখযোগ। বাংলাদেশের বেশির ভাগ কয়লা ক্ষেত্র থেকে বিটুমিনাস ও পিট জাতীয় কয়লার উত্তোলন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
472
উত্তরঃ

উদ্দীপকে 'ক' খনিজ সম্পদটি হলো লৌহ আকরিক যা সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ণ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। বিশ্বের বিভিন্ন দেশের লৌহ আকরিক উত্তোলন করা হয়। এশিয়ার মহাদেশের বেশ কয়েকটি দেশে লৌহ আকরিক সঞ্চিত আছে। নিচে এশিয়া মহাদেশে লৌহ
আকরিকের উৎপাদন ব্যাখ্যা করা হলো-

এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইরান, জাপান, প্রভৃতি দেশে 'লৌহ আকরিক উত্তোলন করা হয়। নিচে এসব দেশে ২০১৯ সালে কী পরিমাণ লৌহ আকরিক উত্তোলন করা হয় তা একটি তালিকায় মাধ্যমে তুলে ধরা হলো-

ক্রমিক নং

দেশ

২০১৯ সাল

১

চীন

৩৫.০০

২

ভারত

২১.০০

৩

কাজাখিস্তান

৪.৩০

8

ইরান

৩.৮০

অতএব বলা যায় এশিয়া মহাদেশের বহু দেশ লৌহ আকরিক উৎপাদনে ভূমিকা রাখে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
186
উত্তরঃ

উদ্দীপকে 'খ' খনিজ সম্পদটি হলো- খনিজ তেল।
ভূগর্ভস্থ বিভিন্ন শিলা স্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বলে। খনিজ তেল বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই সারা বিশ্বব্যাপি এর বাণিজ্য কার্যক্রম সচল। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। মৃল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় এবং তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারেই রপ্তানি করা হয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি প্রধান।
পরিশেষে বলা যায় খণিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারাবিশ্ব ব্যপিই এর আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
175
উত্তরঃ

সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
219
উত্তরঃ

উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়। উদ্ভিদের কাণ্ড, গুঁড়ি, শাখা-প্রশাখা, পাতা, প্রাণীর দেহাবশেষ সবকিছু ভূঅভ্যন্তরে তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
189
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews