যেকোনো দেশের জন্য কোনো শিল্প হতে লাভজনক আয়ের একটি সময়কাল থাকে, পোশাকশিল্পের পর কোন কোন খাতকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য চিহ্নিত করা উচিৎ?

Updated: 10 months ago
উত্তরঃ

বিগত ২০১৯ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এর তথ্যানুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। গত বছর ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করে বাংলাদেশ। যদিও ২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাক খাতের রফতানি আয় হয়েছে প্রায় ২৮ কোটি মার্কিন ডলার। এজন্য পোশাক শিল্প হলো বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। তবে যে কোনো দেশের জন্য কোনো শিল্প হতে লাভজনক আয়ের একটি সময়কাল থাকে, পোশাকশিল্পের পর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পর্যটন খাতকে চিহ্নিত করা উচিৎ বলে মনে করি। কারণ পর্যটন এখন একটি শিল্প, যা অনেক দেশের অর্থনীতির একটি মুখ্য উপাদান। এ শিল্প বিশ্বব্যাপী একটি দ্রুত বিকাশমান খাত হিসেবে চিহ্নিত। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়াও বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে পর্যটন অনেক দেশেরই শীর্ষ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পে পরিণত হয়েছে। পর্যটন একটি ব্যতিক্রমধর্মী রপ্তানি-বাণিজ্য। অন্যান্য বাণিজ্যে বিদেশে পণ্য পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কিন্তু পর্যটনের ক্ষেত্রে বিদেশিদের দেশ ভ্রমণে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সেবা ও সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ সমাগম করে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। পর্যটনে বিদেশি পর্যটক নিজের দেশ থেকে অন্য দেশে ভ্রমণে এসে থাকা-খাওয়া, যাতায়াত বিনোদন ইত্যাদিতে যে অর্থ ব্যয় করে, তা অন্য দেশের বৈদেশিক মুদ্রা হিসেবে অর্জিত হয়। পর্যটনের সঙ্গে সম্পৃক্ত হোটেল, মোটেল ও অন্যান্য সহসংস্থার অর্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। পরিসংখ্যানে দেখা গেছে, অন্যান্য রপ্তানির তুলনায় পর্যটনশিল্প থেকে আয়ের পরিমাণ দ্রুত বর্ধনশীল । 

একটি পর্যটন অঞ্চল গঠন ও উন্নয়নের ফলে সেখানে পর্যটকের সমাগমের মাধ্যমে অর্থপ্রবাহ সৃষ্টি হয়। কম শিল্পায়িত এলাকায় পর্যটনশিল্পের বিকাশের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা আশপাশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। পর্যটনকে কেন্দ্র করে অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে ইতোমধ্যে বিশ্বের বহু দেশ প্রমাণ করেছে, পর্যটন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাতীয় আয়ের একটা বড় অংশ অর্জিত হয় এ খাত থেকে। মালদ্বীপের অর্থনীতির প্রধান অংশ পর্যটন খাতের ওপর নির্ভরশীল ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
214

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মূলত তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্যের উপর নির্ভরশীল, যেখানে তৈরি পোশাক খাত রপ্তানির প্রধান চালিকাশক্তি এবং অর্থনীতির অন্যতম ভিত্তি; পাট শিল্প ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং বর্তমানেও বিশ্ব বাজারে এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, এছাড়াও কৃষিভিত্তিক শিল্প ও সেবা খাতও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হলো জামদানি শাড়ি।

240
উত্তরঃ

A bill of lading is a type of document that is used to acknowledge the receipt of a shipment of goods. A transportation company or carrier issues this document to a shipper. In addition to acknowledging the receipt of goods, a bill of lading indicates the particular vessel on which the goods have been placed, their intended destination, and the terms for transporting the shipment to its final destination.

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
115
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews