উদ্দীপক এবং 'পদ্মা' কবিতায় পদ্মার সর্বগ্রাসী রূপের পাশাপাশি এর কল্যাণময়ী রূপের বর্ণনার প্রেক্ষিতে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
'পদ্মা' কবিতায় পদ্মার প্রমত্ত রূপের পাশাপাশি এর কল্যাণময়ী রূপ বর্ণনা করা হয়েছে। কবিতাটিতে বর্ষাকালীন পদ্মার ধ্বংসাত্মক রূপের কথা বলা হয়েছে.। এসময় এর জলের স্ফীতি ভাসিয়ে নেয় দুপাশের ঘরবাড়ি, ফসলের খেত, মানুষের সহায়-সম্বল। তবুও পদ্মাকে ঘিরেই গড়ে ওঠে জনজীবন। পদ্মার বয়ে আনা পলিতে জেগে ওঠে ফসলের প্রাণপ্রাচুর্য। কবিতায় জনজীবনের সঙ্গে একাত্ম পদ্মার এই দুটি রূপের বর্ণনাই সুনিপুণভাবে ফুটে উঠেছে।
উদ্দীপকের আলিম মিয়া নদীতীরবর্তী একটি ছোট্ট গ্রামে স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে বসবাস করে। চাষাবাদ করে তার সংসার ভালোই চলে যায়। কিন্তু বিপত্তি দেখা দেয় বর্ষাকালে। এমনিতেই বৃষ্টি তার ওপর নদীর পানি বেড়ে গিয়ে তার ঘর ভেসে যায়। ফলে আলিম মিয়ার দুর্ভোগের সীমা থাকে না। 'পদ্মা' কবিতায়ও আমরা একই ধরনের দৃশ্য লক্ষ করি।
'পদ্মা' কবিতায় দেখা যায় বর্ষাকালে পদ্মার পানি বেড়ে বন্যা সৃষ্টি হয়। ফলে মানুষের সাজানো-গোছানো ঘরসংসার ভেসে যায়। জীবনের পসরা সাজিয়ে যারা পদ্মার তীরে বসতি গেড়েছে, তাদের জীবনে নেমে আসে দুঃখের দীর্ঘ রাত। অর্থাৎ বর্ষাকালে পদ্মাতীরবর্তী মানুষের দুর্ভোগ থাকে সীমাহীন। এই পদ্মাই আবার আবির্ভূত হয় কল্যাণময়ী রূপ নিয়ে। পদ্মার পলিতে জেগে ওঠে ফসলের সমারোহ। উদ্দীপকেও নদীর এই দুটি রূপেরই দেখা পাওয়া যায়। সেখানে নদীতীরে বাস করে আলিম মিয়া একদিকে যেমন চাষাবাদ করে ভালোভাবে চলতে পারে, অন্যদিকে বর্ষাকালে বিপত্তিতে পড়ে। তেমনি 'পদ্মা' কবিতায়ও সংগ্রামী মানুষ অপর তীরে সোনার ফসল ফলায়। আবার পদ্মার স্রোতে ভেসে যায় তার সাজানো সংসার। তাই বলা যায়, 'যে নদী হাসায় যে নদীই আবার কাঁদায়'- 'পদ্মা' কবিতার আলোকে উক্তিটি যথার্থ।
Related Question
View Allজীবন-মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নিভীক জওয়ান।
'মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার'- বলতে মূলত স্থবির জনজীবনে পদ্মার গতি সঞ্চারের দিকটিকে বোঝানো হয়েছে।
পদ্মা তীব্র স্রোতঃস্বিনী নদী, প্রবল তার ঘূর্ণি। অশেষ তার উদ্দামতা। পদ্মার তীব্র বেগ ও গতি জনজীবনেও গতির প্লাবন নিয়ে আসে। জড় সমাজ যেন জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। পদ্মার তীব্র গতি মানুষের জীবনপ্রবাহের গতিহীন স্তন্দ্বতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উদ্দীপকের সাথে 'পদ্মা' কবিতায় বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ করা যায়।
পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী। তীব্র গতিবেগ ও স্রোতের উদ্দাম নৃত্য এ নদীকে ভিন্নমাত্রা দিয়েছে। পদ্মা যেন তার গতিবেগ দিয়ে জনজীবনের গতি নিয়ে আসে। তবে বর্ষা মৌসুমে এ নদীর প্লাবনে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়। এর সুতীব্র স্রোত ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, জনজীবন। 'পদ্মা' কবিতায় কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের পরিচয় দিয়েছেন।
উদ্দীপকে পদ্মা নদীর প্রলয়ংকর রূপটি দারুণভাবে ফুটে উঠেছে। পদ্মার তুফান দেখে তীরবর্তী মানুষের অন্তর কেঁপে ওঠে। পদ্মায় যে সর্বনাশা
ঝড় তৈরি হয় তা প্রাণঘাতী হতে পারে নিমেষেই। উড়িয়ে নিতে পারে ঘরবাড়ি। একইভাবে, 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মা নদীর এই বিধ্বংসী
রূপের অবতারণা করেছেন। পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান ভেসে যাওয়ার কথা বলা হয়েছে এ কবিতাটিতে। শুধু তাই নয়, জীবনের
অজস্র সম্ভারও হুমকির মুখে পড়ে পদ্মার করাল গ্রাসে। উদ্দীপকে 'পদ্মা' কবিতার এ দিকটিই প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকে কেবল পদ্মা নদীর বিধ্বংসী রূপটি ফুটে ওঠায় তা আলোচ্য কবিতার আংশিক রূপায়ণ।
পদ্মা বাংলাদেশের সর্ববৃহৎ নদী। স্বকীয় ভঙ্গিতে ঢেউ তুলে উদ্দাম গতিতে এ নদী নিরন্তর ছুটে চলে। জনজীবনে সঞ্চার করে গতি। ঝিমিয়ে পড়া জীবনও যেন পদ্মার প্রাণপ্রবাহে জেগে ওঠে। বর্ষাকালে নদীতীরের জনপদের জন্য পদ্মা ভয়ংকর রূপে আবির্ভূত হয়। এভাবে আলোচ্য কবিতাটিতে পদ্মা নদীর বিধ্বংসী ও কল্যাণময়ী দুই রূপই চিত্রিত হয়েছে।
উদ্দীপকে পদ্মা নদীর নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। পদ্মার দুরন্ত তুফান দেখে মানুষের প্রাণ আতঙ্কে কেঁপে ওঠে। জীবননাশের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত মানুষ তটস্থ হয়ে পড়ে। এভাবে উদ্দীপকটিতে কেবল পদ্মার সংহার রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। পক্ষান্তরে, 'পদ্মা' কবিতায় পদ্মা নদীর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই দৃশ্যমান হয়ে উঠেছে।
আলোচ্য কবিতায় পদ্মা যেমন নির্মম ও প্রলয়ংকর রূপে উপস্থিত, তেমনি আশপাশের অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি করে মানুষের অন্ন সংস্থানেও পদ্মাকে ভূমিকা রাখতে দেখা যায়। পদ্মা এখানে স্রোতের বেগে মানুষের সাজানো বাগান, জীবনের অজস্র সম্ভার ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে, পদ্মার পলি পড়া চরে চাষাবাদ করে সংগ্রামী মানুষ সোনার ফসল ফলায়। পেয়ে যায় জীবনের সম্বল। উদ্দীপকে পদ্মা নদীকে শুধু প্রলয়ংকর রূপেই চিত্রিত করা হয়েছে। পদ্মার কল্যাণময়ী রূপটি এখানে দৃশ্যমান নয়। অন্যদিকে, 'পদ্মা' কবিতায় পদ্মার নির্মম রূপের পাশাপাশি মমতাময়ী রূপটিও দৃশ্যমান। সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক।
ফররুখ আহমদ রচিত প্রথম কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি'।
পদ্মা' একটি সার্থক সনেট বা চতুদর্শপদী কবিতা।
'পদ্মা' কবিতায় প্রথম চারটি স্তবক তিন পঙ্ক্তিযুক্ত এবং শেষের স্তবকটি দুই পঙ্ক্তিতে বিন্যস্ত। চৌদ্দ চরণবিশিষ্ট কবিতাটির প্রতিটি পত্তি ১৮ - মাত্রার। কবিতাটির মিল বিন্যাস- কখক খগখ গঘগ ঘঙঘ ঙঙ। পুরো কবিতাটি পদ্মা নদীকে নিয়ে মূলত একটি অখণ্ড ভাবের দ্যোতনা দেয়। কবিতাটিতে বিশেষ ধরনের অন্ত্যমিল রক্ষিত হয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!