যোগাযোগ ব্যবস্থাবৈশিষ্ট্য
Aএ পথ যোগাযোগের একটি প্রাচীন মাধ্যম। বিভিন্ন ধরনের যানবাহন এ পথে চলাচল করতে পারে।
'B'পরিবহন ব্যবস্থার মধ্যে এ পথ সবচেয়ে ব্যস্ততম পথ। এ পথে করে একস্থান থেকে অন্যস্থানে ভারী মালামাল পরিবহন করে।
'C'এ পথ আবিষ্কারের ফলে পৃথিবী মানুষের কাছে ছোট হয়ে এসেছে এবং যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।-

Updated: 6 months ago
উত্তরঃ

দেশের একস্থান থেকে অন্যস্থানে পণ্য, মালামাল, যাত্রী চলাচলের বাহন বা মাধ্যমকে পরিবহন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

ভারি পণ্য পরিবহনের কাজে জলপথ, রেলপথ এবং সড়কপথই উৎকৃষ্ট মাধ্যম।
বৃহদায়তন এবং ভারী ওজনবিশিষ্ট দ্রব্যাদি পরিবহনের জন্য জলপথ ব্যবহার উৎকৃষ্ট হিসেবে পরিগণিত হয়। এছাড়া রেলপথ ও সড়কপথও ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে B চিহ্নিত যোগাযোগ ব্যবস্থা বলতে জলপথকে বোঝানো হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ।

জলপথ পরিবহন ব্যবস্থার, সবচেয়ে ব্যস্ততম পথ। এ পথের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নতি বহুলাংশে নৌ পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। বিশেষকরে যেসব দেশ নদীবহুল সেসব দেশের অর্থনীতিতে জলপথ তথা নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য যেকোনো পরিবহনের তুলনায় জলপথে ভারী বস্তু একস্থান হতে অন্যস্থানে অতি সহজে ও সুলভে স্থানান্তরিত করা যায়। বাংলাদেশের ৭৫% অভ্যন্তরীণ যাত্রী ও বাণিজ্য পরিবহনকার্য জলপথেই সম্পাদিত হয়। বাংলাদেশের বিশ্ব-বাণিজ্য চলে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে। এর মাধ্যমে বাইরের দেশের সাথে পণ্য আমদানি-রপ্তানির কাজ করা হয়। এছাড়াও শিল্পোন্নয়ন, কৃষির উন্নয়ন প্রভৃতি যাবতীয় কাজে জলপথ ব্যবহার করা হয়। তাই উদ্দীপকের B চিহ্নিত যোগাযোগ ব্যবস্থা তথা জলপথের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে A দ্বারা স্থলপথকে বোঝানো হয়েছে। কেননা এটি যোগাযোগের প্রাচীন মাধ্যম। B দ্বারা জলপথকে বোঝানো হয়েছে এবং C দ্বারা আকাশপথকে বোঝানো হয়েছে। উল্লিখিত তিনটি মাধ্যমেই যোগাযোগের ক্ষেত্রে অবদান রেখে চলছে।

স্বাচ্ছন্দ্য গতি সড়কপথের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুবিধা। সড়কপথে ইচ্ছামতো সহজেই একস্থান থেকে অন্যস্থানে আসা-যাওয়া করা যায়। সড়কপথে সহজেই মালপত্র বা আরোহী ঘরের 'দরজায় পৌঁছে দেওয়া যায়। সড়কপথ নির্মাণ ও পরিবহন নির্মাণে ব্যয় কম হয়। বন্ধুর পার্বত্যঅঞ্চলে রেলপথ নির্মাণ বা রেলপথে পরিবহন সম্ভব নয়। কিন্তু সেখানে সড়কপথে সহজেই প্রয়োজনীয় পণ্যদ্রব্যগুলো পৌছানো যায়।

জলপথ অত্যন্ত স্বল্প ব্যয়সম্পন্ন পরিবহন মাধ্যম। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এদেশে জলপথে ভ্রমণ অনেকটা সহজ। কৃষি ও শিল্পপণ্যসহ ভারী পণ্য পরিবহনেও এটি উপযোগী। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় রেলপথেও ভ্রমণ খরচ কম। পণ্য পরিবহনে রেলপথের ভূমিকা অনস্বীকার্য। যানযট সমস্যা না থাকায় এ পথে ভ্রমণ অনেকটা আরামদায়ক।
আকাশপথ আধুনিক যুগের সবচেয়ে দ্রুততম এবং ব্যয়বহুল যোগাযোগ মাধ্যম। এপথ আবিষ্কারের ফলে পৃথিবীটা মানুষের কাছে ছোট হয়ে এসেছে।
সুতরাং বলা যায়, উপর্যুক্ত তিনটি পথই মানবকল্যাণে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এক একটি পথ এক এক কাজের জন্য গুরুত্ব বহন করে। তবে সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, ভারী মালামাল পরিবহনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জলপথের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া স্থলপথ ও বিমানপথও যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
25

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের একটি নদী বন্দরের নাম হলো গোয়ালন্দ নদী বন্দর।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
146
উত্তরঃ

ভগ্ন উপকূল বন্দর স্থাপনে সহায়ক।
ভগ্ন উপকূলে বহু গভীর প্রশস্ত খাঁড়ি দেখা যায়। এরূপ অবস্থায় অধিকসংখ্যক জাহাজ এক সাথে পোতাশ্রয়ে অবস্থান করতে পারে। এছাড়া প্রাকৃতিকভাবে ভগ্ন উপকূলীয় এলাকাগুলো সামুদ্রিক ঝড়, প্রবল স্রোত প্রভৃতি দুর্যোগমুক্ত থাকে। তাই বন্দর স্থাপনের জন্য ভগ্ন উপকূল গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
169
উত্তরঃ

উদ্দীপকে 'ক', 'খ' হলো যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকা যেখানে ব্যবহৃত পরিবহন মাধ্যমটি হলো সড়কপথ। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হলো সড়কপথ। কৃষিকাজের জন্য অতি প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ এবং উৎপাদিত পচনশীল কৃষিপণ্য, শিল্পকারখানার কাঁচামাল প্রভৃতি জরুরি ভিত্তিতে একস্থান থেকে অন্যস্থানে পরিবহনের জন্য সড়কপথ অন্যতম মাধ্যম।
উদ্দীপকে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য উত্তম মাধ্যম হলো সড়কপথ। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। আর চট্টগ্রাম হলো বাণিজ্যিক নগর। তাই এ দুই অঞ্চলের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপনে সড়কপথ মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে সড়কপথের ব্যাপক ভূমিকা রয়েছে। অগণিত কৃষি ও শিল্প পণ্য ঢাকা-চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা পৌছানোর জন্য সড়কপথই একমাত্র গুরুতত্বপূর্ণ পথ। এছাড়া প্রতিদিন অসংখ্য যাত্রী এ পথে যাতায়াত করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে এ পথ বিভিন্নভাবে ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে ঢাকা-চট্টগ্রাম সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
159
উত্তরঃ

উদ্দীপকে 'ক' 'খ' হলো সড়কপথ এবং 'খ'-'গ' হলো বিমানপথ। নিচে সড়কপথ ও বিমানপথের ধরন বিশ্লেষণ করা হলো।" বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য উন্নত রাস্তা/সড়ক অপরিহার্য। তবে সব অঞ্চলে যোগাযোগের জন্য ভালো সড়কপথ নেই। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে এক একটি অঞ্চলে সড়ক ব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। গ্রাম, উন্নয়ন, পৌরসভা, শহর, নগর প্রভৃতির অবস্থানের ওপর ভিত্তি করে বাংলাদেশে জাতীয় জনপথ, জেলা বোর্ড সড়কপথ, উপজেলা সড়কপথ, ইউনিয়ন পরিষদ সড়কপথ রয়েছে।

অন্যদিকে আধুনিক যুগে বিমানে যাতায়াতের গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান সার্ভিসে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে সংযোগ রয়েছে। বিমানপথ বাংলাদেশের পরিবহনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অভ্যন্তরীণ সার্ভিস ব্যবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল এবং চট্টগ্রাম থেকে যশোর, কক্সবাজার, সিলেট প্রভৃতি স্থানে যাওয়া যায়।

বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তন্মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড় বিমানবন্দর। এটি রাজধানী ঢাকায় অবস্থিত। এর পরেই চট্টগ্রাম শাহ আমানত এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানমন্দর রয়েছে

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
149
উত্তরঃ

কোনো একটি বন্দরে যে অঞ্চলের বহির্দ্ধায়ের কাজ করে সেই অঞ্চলকে উক্ত বন্দরের পশ্চাদভূমি বলে।

অন্যভাবে বলা যায় যেসব স্থানের রপ্তানি দ্রব্যসমূহ কোনো বন্দরের মধ্যদিয়ে বিদেশে প্রেরণ করা হয় এবং ঐসব অঞ্চলের আমদানি দ্রব্যসমূহ ঐ বন্দরের মধ্য দিয়ে বিদেশ হতে আনয়ন করা হয়। সে অঞ্চলটি হলো উক্ত বন্দরের পশ্চাদভূমি। তাই বন্দরের উন্নতি বহুলাংশে এর পশ্চাদভূমির বিস্তার ও সমৃদ্ধির ওপর নির্ভর করে। পশ্চাদভূমি যত বেশি বিস্তৃত, জনবহুল, শিল্পপ্রধান ও সম্পদশালী হবে বন্দর তত বেশি অগ্রগতি লাভ করবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
158
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews