রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিভাগগুলো ছাড়াও পার্শ্ববর্তী কলেজগুলোকে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হয়েছে। পীরগাছা কলেজের অধ্যাপক আব্দুল মাবুদ, পীরগঞ্জ কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, কাউনিয়া কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন ও অধ্যাপক মোফাজ্জল হোসেন শামীম-এর নেতৃত্বে ছাত্ররা এ বিতর্কে অংশগ্রহণ করেছিল। বিতর্কের বিষয় ছিল 'বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে সব থেকে বেশি ক্ষতি করেছে সামরিক শাসন'। 

Updated: 9 months ago
উত্তরঃ

পরোক্ষ গণতন্ত্রে প্রয়োগকৃত প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিসমূহ হচ্ছে- গণনির্দেশ, গণউদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। অধ্যাপক কে. সি. হোয়েরের মতে, “যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি বুঝি ক্ষমতা বণ্টনের এমন এক পদ্ধতি, যেখানে জাতীয় ও আঞ্চলিক সরকার প্রত্যেকেই নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল ও স্বাধীন।”

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। নিচে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করা হলো-

১. যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। অন্যদিকে, যে শাসনব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে।

২. সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি।

৩. সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার সদস্য হতে হয়। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিগণ সাধারণত আইনসভার সদস্য নন।

৪. সংসদীয় সরকারে আইনসভা যেকোনো সময় অনাস্থা প্রস্তাব এনে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনসভা মন্ত্রীদের পদচ্যুত করতে পারে না।

৫. জরুরি অবস্থা মোকাবিলায় সংসদীয় সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় দিনের বিতর্কের বিষয় ছিল 'বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে সব থেকে বেশি ক্ষতি করেছে সামরিক সরকার'। একটি দেশের নির্বাচিত সরকারের শাসনক্ষমতা যখন সে দেশের সামরিক বাহিনী দখল বা করায়ত্ত করে তখন তাকে সামরিক সরকার বলে। সদ্য স্বাধীন অনেক দেশে বেসামরিক সরকারের দুর্নীতি, অব্যবস্থা, দলীয় কোন্দল বা রাজনৈতিক হিংসা-বিদ্বেষ, অর্থনৈতিক অনুন্নয়ন ইত্যাদির ফলে জনগণ ক্রমশ হতাশ হয়ে পড়ে। তখনই সামরিক বাহিনী বা এ বাহিনীর কোনো উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা ক্যু করে ক্ষমতা দখল করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পালা শুরু হয়েছিল। ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় ছিল। ক্ষমতায় এসেই সামরিক শাসকরা দেশের সংবিধান, সরকার, আইনসভা ইত্যাদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত ও সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে। সামরিক সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাষ্ট্রীয় সংকটের অজুহাত দেখিয়ে ক্ষমতা দখল করে। কিন্তু ক্ষমতায় আসার কিছুদিন পরেই কৌশলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভাগিয়ে এনে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরে প্রধান সামরিক প্রশাসক স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করেন। এভাবে অন্যায়ভাবে ক্ষমতা দখল ও পরে রাজনৈতিক দল গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বিলুপ্ত করা, সংবাদপত্রের ওপর সীমাবদ্ধতা আরোপ করা ইত্যাদি কারণে বিগত সামরিক শাসনামলে গণতন্ত্র বিকশিত হয় নি। এজন্যই বলা হয়, বাংলাদশে গণতন্ত্র বিকাশে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সামরিক সরকার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
72
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিচার বিভাগ জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে। কিন্তু যদি এটি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে অনেক ক্ষেত্রেই নিরপেক্ষভাবে কাজ সম্পন্ন করতে পারে না। বিচার বিভাগকে অনেক সময় সরকারের বিরুদ্ধে রায় দিতে হয়। সরকারের অন্য কোনো বিভাগের অধীনে থেকে কাজ করলে সব সময় সরকারের বিরুদ্ধে যাওয়া সম্ভব হয় না। এজন্য ন্যায়বিচারের স্বার্থে বিচার বিভাগকে স্বাধীন রাখতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
211
উত্তরঃ

A চিহ্নিত সংস্থাটি আইন প্রণয়নকারী সংস্থা বা আইনসভা।
রাষ্ট্রের তিনটি মৌলিক অঙ্গের মধ্যে আইনসভা বা আইন বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। সংসদীয় সরকারব্যবস্থাতে আইনবিভাগের গুরুত্ব ও ভূমিকা অনেক বেশি। আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। সংসদীয় সরকারব্যবস্থায় আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট তাদের কাজের জন্য দায়ী থাকে। আইনসভা এখানে রাষ্ট্র পরিচালনার মূল অংশের কাজ করে। জনপ্রতিনিধিরা আইনসভায় জনগণের প্রতিনিধিত্ব করেন। আইন প্রণয়ন ছাড়াও সংবিধান প্রণয়ন, সংশোধন, আলোচনা, বিতর্ক, জনমত গঠন, আর্থিক বিবৃতি প্রণয়ন, তু রাষ্ট্রপতি নির্বাচন, বিচারসংক্রান্ত কাজ, শাসনসংক্রান্ত কাজ, সমালোচনামূলক কাজ ইত্যাদি করে থাকে। সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
192
উত্তরঃ

সরকারের তিনটি মৌলিক বিভাগের মধ্যে কাজ সুনির্দিষ্ট করে দেওয়া আছে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা আইন বিভাগের কাজ। আইন অনুসারে দেশ পরিচালনা করা শাসন বিভাগের কাজ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বিচার বিভাগের কাজ।

উদ্দীপকে চিহ্নিত A এবং B-তে যথাক্রমে আইন ও শাসন বিভাগের কথা বলা হয়েছে। একটি দেশ পরিচালনা তথা নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকে এই দুটি বিভাগ। একটি দেশের শাসন বিভাগ ব্যাপক অর্থে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত বিস্তৃত কর্মী বাহিনী নিয়ে গঠিত। শাসনকার্য পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, দেশরক্ষা, দেশের উন্নয়নমূলক কার্যাবলি পরিচালনা সবই শাসন বিভাগের হাতে ন্যস্ত। শাসন বিভাগ এসব কার্যাবলি সম্পন্ন করে আইন বিভাগ প্রণীত আইন অনুসারে।

শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। শাসন বিভাগের কার্যাবলিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে আইন বিভাগ। অন্যদিকে বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার করে থাকে। কিন্তু বিচার বিভাগের রায়কে বাস্তবায়ন করার দায়িত্বও থাকে শাসন বিভাগের হাতে। আবার বিচার বিভাগের প্রদত্ত রায় বা শাস্তিকে মওকুফ বা মার্জনার ক্ষমতা শাসন বিভাগের হাতে আছে। এ দিক থেকে দেখা যায়, রাষ্ট্রীয় কার্যাবলি নিয়ন্ত্রণে আইন বিভাগ ও শাসন বিভাগ মূল নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে। শাসন বিভাগের শৃঙ্খলা ভেঙে পড়লে একটি রাষ্ট্র বিপন্ন হতে বাধ্য। আবার আইন বিভাগের নিয়ন্ত্রণ না থাকলে শাসন বিভাগ বেপরোয়া হয়ে যেতে পারে।

এদিক থেকে শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর পরস্পরের পরিপূরক, নিয়ন্ত্রক এবং সমন্বয় সাধনকারী। রাষ্ট্র পরিচালনায় এই দুটি বিভাগের ভূমিকাও অনেকটা তত্ত্বাবধায়কের ন্যায়। তাই আমি মনে করি, একটি রাষ্ট্র উদ্দীপকে চিহ্নিত A এবং B দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
191
উত্তরঃ

ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হাউস অব লর্ডস এবং নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
303
উত্তরঃ

সরকারের যে বিভাগ আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা করে, তাকে শাসন বিভাগ বলে। অর্থাৎ আইন বিভাগ প্রণীত আইন অনুসারে যে বিভাগ দেশ শাসন বা পরিচালনা করে থাকে, তাই শাসন বিভাগ। সংকীর্ণ অর্থে শাসন বিভাগ হলো প্রজাতন্ত্রের নীতি ও কার্যক্রম নির্ধারণের দায়িত্ব প্রাপ্ত অংশ যেমন- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, আমলারা। আর ব্যাপক অর্থে আইন ও বিচার বিভাগ ব্যতীত প্রজাতন্ত্রের সকল অংশীজন শাসন বিভাগের আওতাভুক্ত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews