'রক্তাক্ত প্রান্তর' নাটকের রচয়িতা কে?

Updated: 9 months ago
উত্তরঃ

'রক্তাক্ত প্রান্তর' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী

Tamanna
Tamanna
2 years ago
281

বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় প্রখ্যাত সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ষাট-সত্তরের দশকে যখন যৌনতা চরম লজ্জার বিষয় তখনই তিনি যৌনগন্ধী সাহিত্য রচনা করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়।

  • সৈয়দ শামসুল হক ২৭ ডিসেম্বর, ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
  • প্রখ্যাত লেখিকা ডা. আনোয়ারা সৈয়দ হক তাঁর স্ত্রী।
  • তিনি ২৭ সেপ্টেম্বর, ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। (কবির ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তাকে সমাহিত করা হয়)

তাঁকে সব্যসাচী লেখক নামে অভিহিত করা হয়। সব্যসাচী অর্থ- যার ডান বাম দুই হাত সমানভাবে চলে। যে লেখক সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ করেন, তাকেই সব্যসাচী লেখক বলে। কিন্তু সে বিচারে সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক নন। তিনি ও তাঁর সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ তাকে সব্যসাচী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। প্রকৃতপক্ষে, সৈয়দ শামসুল হকের প্রথম দিককার গ্রন্থগুলো তাঁর ভাইয়ের লক্ষ্মীবাজারের সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হতো। সে দিক থেকেই তাকে সব্যসাচীর লেখক বলা হয়।

তিনি মাত্র ২৯ বছর বয়সে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' পান (এ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী)। এছাড়াও তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৯), ‘একুশে পদক' (১৯৮৪), ‘স্বাধীনতা পুরস্কার' (২০০০) লাভ করেন।

তাঁর রচিত উপন্যাসগুলো:

‘দেয়ালের দেশ': এটি তাঁর প্রথম উপন্যাস । “নিষিদ্ধ লোবান' (১৯৮১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটি ‘গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ ।

‘নীলদংশন' (১৯৮১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।

‘খেলারাম খেলে যা' (১৯৭৯) : আত্মসুখ সন্ধানী ও ভোগবাদী চেতনার চরিত্র বাবর আলীর মস্তিষ্ককোষে ক্রিয়াশীল ফ্রয়েডীয় লিবিডোর একাধিপত্যের কাহিনি এর বিষয়। যৌন সুরসুরি এ উপন্যাসে বিদ্যমান থাকায় একে ‘পিনআপ নভেল' বলা হয়। এ ধরনের উপন্যাসকে হুমায়ুন আজাদ ‘অপন্যাস’ বলেছেন।

‘এক মহিলার ছবি’ (১৯৫৯), ‘অনুপম দিন' (১৯৬২), ‘সীমানা ছাড়িয়ে' (১৯৬৪), ‘দ্বিতীয় দিনের কাহিনী' (১৯৮৪), ‘আয়না বিবির পালা' (১৯৮৫), ‘স্তব্ধতার অনুবাদ' (১৯৮৭), ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ' (১৯৮৯), ‘ত্রাহি’ (১৯৮৯), 'তুমি সেই তরবারি' (১৯৮৯), ‘মৃগয়ায় কালক্ষেপণ’ , ‘অন্য এক আলিখান’ , ‘একমুঠো জন্মভূমি' , ‘আলোর জন্য’ , ‘রাজার সুন্দরী' ।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:

‘পরানের গহীন ভিতর' (১৯৮০): এটি আঞ্চলিক ভাষারীতিতে রচিত। ‘একদা এক রাজ্যে' (১৯৬১), ‘বিরতিহীন উৎসব' (১৯৬৯), ‘বৈশাখে রচিত পঙ্ক্তিমালা' (১৯৭০), 'প্রতিধ্বনিগণ' (১৯৭৩), ‘অপর পুরুষ' (১৯৭৮), ‘আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), ‘ধ্বংসস্তূপে কবি ও নগর' (২০০৯), ‘নাভিমূলে ভষ্মাধার'

কাব্যনাট্য:

‘পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬) : এটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিস্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে। মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।

‘নূরলদীনের সারা জীবন' (১৯৮২) : ১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নূরলদীনের সংগ্রাম নিয়ে রচিত এ নাটক। এ নাটকের বিখ্যাত উক্তি- ‘জাগো, বাহে, কোনঠে সবায়'।

‘গণনায়ক’ (১৯৭৬), ‘এখানে এখন' (১৯৮৮), ‘ঈর্ষা’

প্রবন্ধঃ

‘হৃৎকলমের টানে' (১৯৯১)

শিশুতোষঃ

‘সীমান্তের সিংহাসন’, ‘আনু বড় হয়', ‘হডসনের বন্দুক'

‘তাস' (১৯৫৪), ‘শীত বিকেল' (১৯৫৯), ‘রক্তগোলাপ' (১৯৬৪), ‘আনন্দের মৃত্যু' (১৯৬৭), ‘প্রাচীন বংশের নিঃস্ব সন্তান' (১৯৮২), ‘জলেশ্বরীর গল্পগুলো' (১৯৯০)।

Related Question

View All
উত্তরঃ

সময়ের প্রয়োজনে বইটি লিখেছেন জহির রায়হান।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
455
উত্তরঃ

সৈয়দ শামসুল হকের লিখিত মুক্তিযুদ্ধের দুইটি উপন্যাসের নাম হলো  ‘নিষিদ্ধ লোবান' এবং 'নীল দংশন'

1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews