রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 11 months ago
উত্তরঃ

বিজয় অর্জন করার জন্য বাঙালিকে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছিল। লক্ষ লক্ষ নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। অসংখ্য মানুষ দেশের ভিতর অবরুদ্ধ জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। এরকম শত কষ্ট, যন্ত্রণা ও আত্মত্যাগের মাধ্যমে বাঙালিরা যুদ্ধে বিজয় অর্জন করেছে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

দেশকে স্বাধীন করতে যাঁরা আত্মত্যাগ করেছেন আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
দেশের মাটিকে শত্রুমুক্ত করতে লাখো বাঙালি প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করেছেন। যাঁরা সরাসরি যুদ্ধে যাননি, তাঁরাও বিসর্জন দিয়েছেন অনেক কিছু। তাদের ত্যাগের ফলেই আমরা বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পেয়েছি।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পাকিস্তানি সেনারা এদেশের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা বাংলাদেশকে মেধাশূন্য করতে এদেশের জ্ঞানী-গুণী মানুষদের হত্যা করেছিল। আগুন দিয়ে পুড়িয়েছিল সংবাদপত্রের অফিসগুলো। বাংলাদেশের স্বাধীনতা রুখে দিতে চেয়েছিল বলেই তারা আমাদের শত্রু ছিল।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পাকিস্তানি সেনারা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। এজন্য তারা এদেশের মেধাবী সন্তান, লেখক, শিক্ষাবিদ, গুণীজনদের হত্যা করেছিল। সংবাদপত্র অফিসে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল সাংবাদিকদের। জ্ঞানী লোকদের বাছাই করে হত্যা করেছিল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

চারজন শহিদ বুদ্ধিজীবী হলেন- ১. রণদাপ্রসাদ সাহা, ২. শহীদুল্লা কায়সার, ৩. শহিদ সাবের এবং ৪. গোবিন্দচন্দ্র দেব।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা এদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। তারা ধরে ধরে গুণী মানুষদের হত্যা করে দেশকে মেধাশূন্য করে দিতে চায়। এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এজন্য ১৪ই ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ও নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে দেশের মেধাবী, শিক্ষিত ও সাধারণ মানুষদের।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান।
ধীরেন্দ্রনাথ দত্ত ৮৫ বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন। যশস্বী এই বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনীরা কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। বাঙালি জাতির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

শহিদ সাবের ছিলেন একজন মেধাবী লেখক ও সাংবাদিক। ২৫শে মার্চ রাতে তিনি ঘুমিয়ে ছিলেন 'দৈনিক সংবাদ' পত্রিকা অফিসে। পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দেয়। সেই ভয়াবহ আগুনে পুড়ে তিনি শহিদ হন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

দানশীলতার জন্য রণদাপ্রসাদ সাহাকে দানবীর বলা হয়। তিনি সাধারণ মানুষদের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

দুজন শহিদ সাংবাদিকের নাম ও তাঁদের সম্পর্কে নিচে লেখা
হলো-
শহিদ সাবের- তিনি ছিলেন মেধাবী লেখক ও সাংবাদিক। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তিনি পত্রিকা অফিসে পাকিস্তানি সৈন্যদের দেওয়া আগুনে পুড়ে মারা যান।
শহীদুল্লা কায়সার-
তিনি একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক।
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানিরা তাঁকে তুলে নিয়ে যায়।
এরপর তাঁর আর সন্ধান পাওয়া যায়নি।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

যেসব যশস্বী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাঁদের চিরদিন স্মরণ করে যাব। দেশ ও মাতৃভাষার জন্য তাঁরা ত্যাগের মহান আদর্শ স্থাপন করেছেন। তাঁদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

১৪ই ডিসেম্বরকে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' হিসেবে পালন করা হয়। কারণ, এই দিনেই পাকিস্তানি সৈন্যরা দেশের যশস্বী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল।

Satt Team 10
Satt Team 10
1 year ago
159

Related Question

View All
উত্তরঃ

তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

মুক্তিযুদ্ধে শহিদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের খ্যাতনামা শিক্ষক।

Satt Team 10
Satt Team 10
1 year ago
131
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews