মেলা বসে সকালে। মেলায় গেলে শুনতে পাওয়া যায়, নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ। মেলায় মুড়ি-মুড়কি, জিলাপি-আর বাতাসার সারি সারি দোকান দেখতে পাওয়া যায়। এছাড়াও মাটির তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র, শখের হাঁড়ি, টেপা পুতুল ইত্যাদি দেখতে পাওয়া যায়। মেলার এক প্রান্তে বড়ো জায়গা জুড়ে রয়েছে মাটি পুতুলের দোকান।
শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয় তাকে বলে শখের হাঁড়ি। এগুলো দেখতে অপূর্ব সুন্দর। নরম এঁটেল মাটি টিপে টিপে বানানো হয় টেপা পুতুল। যেমন: বউ জামাই, কৃষক, নথপরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। শখের হাঁড়ি ও টেপা পুতুল উভয়ই মৃৎশিল্পের অন্তর্ভুক্ত।
কোনো কিছু সুন্দর করে আঁকা বা বানানোকে বলে শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। মাটি দিয়ে তৈরি শিল্পকে বলা হয় মাটির শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে এই শিল্পকলা ধরে রেখেছে।
মাটির তৈরি শিল্প সম্পর্কে মাটির শিল্প বা মৃৎশিল্প বলে। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। এজন্য যত্ন আর শ্রম দরকার।
মৃৎশিল্পের উপরের সুন্দর সুন্দর নকশা, রং সবই গ্রামের শিল্পীরা করে থাকেন। নকশাগুলো তারা মন থেকে আঁকেন। আর রং তারা নিজেরা তৈরি করে নেন শিম, সেগুন পাতার রস কিংবা কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রংও লাগানো হয়।
কুমারপাড়ার সবাই ব্যস্ত থাকেন। সেখানে কেউ মাটির তাল চাক করে সাজানোয় ব্যস্ত থাকেন। কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানান। কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দেন রোদে।
কুমাররা হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের দ্বারা বিভিন্ন জিনিস তৈরি করেন। তারা মাটিকে তাদের হাতের নৈপুণ্যে বিচিত্র শিল্পে রূপ দেন। বুদ্ধি খাটিয়ে মাটি দিয়ে তারা তৈরি করেন বিভিন্ন রকম মৃৎশিল্প। ফলে নানা রকম জিনিস তৈরি হয়। এতে কুমারদের তৈরি জিনিসগুলো বৈচিত্র্যপূর্ণ হয়।
প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে মামার বাড়ির আতিথেয়তার দিকটিকে বোঝানো হয়।
মামার বাড়িতে বেড়াতে গেলে কঠোর নিয়মশৃঙ্খলা থাকে না। কোনো পড়াশোনা থাকে না, বাধা থাকে না- যেখানে খুশি অবাধে ঘুরে বেড়ানো যায়। মামা-মামি আদর করে অনেক মজার মজার খাবার খাওয়ান। বেড়াতে নিয়ে যান। সেখানে সারাক্ষণ আনন্দের বন্যা বয়ে যায় বলে বলা হয়েছে, 'মামার বাড়ি রসের হাঁড়ি'।
বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হলো মৃৎশিল্প বা মাটির শিল্প।
মাটির শিল্পকর্মের মধ্যে শখের হাঁড়ি অন্যতম। শখের হাঁড়ি দেখতে খুব সুন্দর। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি।
বৈশাখী মেলায় নিত্যদিনের দরকারি জিনিসের পাশাপাশি নানা রকম শৌখিন জিনিস পাওয়া যায়। এ মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে রয়েছে-
বাঁশের তৈরি জিনিস: কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই, খালুই ইত্যাদি।
খাবার জিনিস: বাঙি, তরমুজ, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা ইত্যাদি। মাটির তৈরি জিনিস: নানা রঙের ফুল, পাতা ও মাছের ছবি আঁকা বিচিত্র সব হাঁড়ি। মাটির তৈরি টেপা পুতুল, ঘোড়া, হাতি, ষাঁড়, মাছ, কলস, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ ইত্যাদি।
কয়েকটি মৃৎশিল্পের নাম হলো- মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, নানা ধরনের খেলনা, টেপা পুতুল, পিঠে তৈরির নানা রকম ছাঁচ, টেরাকোটা ইত্যাদি।
'টেরা' অর্থ মাটি, আর 'কোটা' অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি হয় তাকে টেরাকোটা বলে। বাংলার অনেক পুরোনো শিল্প এ টেরাকোটা।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প বা টেরাকোটা দেখতে পাওয়া যায়। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজীউ মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে। তা ছাড়া বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদেও দেখা যায় পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ।
বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। গ্রামের কুমাররা অনেক যত্নের সাথে তাদের নিপুণ হাতের কারুকার্যে তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের মাটির শিল্প। হাজার বছর আগে এ দেশে শুরু হয়েছে পোড়ামাটির ফলক বা টেরাকোটার কাজ। বিভিন্ন পুরাকীর্তির গায়ে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। এগুলো আমাদের সভ্যতার নিদর্শন। শিল্প ও সভ্যতার নিদর্শন বলেই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়।
Related Question
View Allদিনাজপুরে কান্তজীউ মন্দিরে পোড়ামাটির কাজ রয়েছে ।
পোড়ামাটির কাজ শুরু হয়েছে হাজার বছর আগে।
আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে ।
আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম
কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস।
মামা বেশ মজার মানুষ।
নাগরদোলার শব্দ ক্যাঁচর ক্যাঁচর
শখের হাঁড়িতে শখ করে পছন্দের জিনিস রাখা হয়।
নরম এঁটেল মাটি টিপে টিপে টেপা পুতুল বানানো হয়।
বর-কনে কৃষক, নথপড়া ছোট্ট মেয়ে- নানা রকমের মাটির টেপা পুতুল ।
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প
বেলে মাটি ঝরঝরে
দোআঁশ মাটি তেমন আঠালো নয়।
পোড়ামাটির ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প ___
এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
মাটির পুতুল জমানো আমার একটি শখ।
মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম।
মেলা বসে সকালে। মেলায় গেলে শুনতে পাওয়া যায়, নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ। মেলায় মুড়ি-মুড়কি, জিলাপি-আর বাতাসার সারি সারি দোকান দেখতে পাওয়া যায়। এছাড়াও মাটির তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র, শখের হাঁড়ি, টেপা পুতুল ইত্যাদি দেখতে পাওয়া যায়। মেলার এক প্রান্তে বড়ো জায়গা জুড়ে রয়েছে মাটি পুতুলের দোকান।
শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয় তাকে বলে শখের হাঁড়ি। এগুলো দেখতে অপূর্ব সুন্দর। নরম এঁটেল মাটি টিপে টিপে বানানো হয় টেপা পুতুল। যেমন: বউ জামাই, কৃষক, নথপরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। শখের হাঁড়ি ও টেপা পুতুল উভয়ই মৃৎশিল্পের অন্তর্ভুক্ত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!