'পালকির গান' কবিতায় গ্রামবাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। পালকির বেহারা পালকি কাঁধে নিয়ে উত্তপ্ত দুপুরে চলছেন। পাশাপাশি দেখা যাচ্ছে ময়রা-মুদির কাজকর্ম, মাছির আনাগোনা, হাটুরের হাট থেকে ক্লান্ত দেহে রুক্ষ বেশে ফেরা। কুকুরগুলো ধুলো শুঁকছে আর ক্লান্ত দেহে ধুঁকছে। গঙ্গা ফড়িং লাফিয়ে চলছে, বাঁধের দিকে সূর্য অস্ত যাচ্ছে। গ্রামবাংলার এমন ছবি কবিতার ফাটি দিঠেছে।
Related Question
View Allদুপুরের প্রচণ্ড রোদে পালকির বেহারারা পালকি কাঁধে অসহ্য গরমে হাঁপিয়ে উঠছেন। মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন ঝরে পড়ছে। এর মধ্যে টলতে টলতে বেহারারা গান করতে করতে ঘেমে গন্তব্যে ছুটে যাচ্ছেন। অসহ্য গরমে তাদের অবস্থা খুবই করুণ।
পাটায় বসে ময়রা চোখ বুজে জোরে ঢুলছেন। রোদের প্রচণ্ড তাপে মানুষজন সব হাঁপিয়ে উঠেছেন। কেনাবেচা তেমন হচ্ছে না। এমন অবস্থায় ময়রার চোখ বুজে আসছে। ঘুমের আবেশে তাই তিনি চোখ বুজে ঢুলছেন।
গ্রীষ্মের দিন-দুপুর। তাই সবাই ক্লান্ত। চেহারা তাদের রুক্ষ। তাই হাটুরেরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরে যাচ্ছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!