রচনামূলক প্রশ্নের উত্তর লিখনঃ

Updated: 11 months ago
উত্তরঃ

রোকেয়ার সময়ে সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। তাই রাত গভীর হলে বড়ো ভাইয়ের কাছে শুরু হতো রোকেয়ার জ্ঞানার্জন। বাবা-মা গভীর ঘুমে, সারা বাড়ি নীরব। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই নিয়ে বসতেন এবং বড়ো ভাই সাবের তাকে পাঠ দিতেন। রোকেয়া এভাবেই রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন, কখনো কখনো ভোর হয়ে গিয়েছে। এভাবে লুকিয়ে লুকিয়ে পড়া শিখেছেন তিনি। তাই তার লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

রোকেয়ার সময়ে মুসলমান মেয়েরা খুব পিছিয়ে ছিল। রোকেয়া সেটা বুঝতে পারেন। এসব বিষয়ে তাঁর মনে অনেক কথা জমে যায়। অনেক কিছু বলতে ইচ্ছে করে তার। তাই তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তাঁর লেখায়। মূলত এসব বিষয় প্রকাশ করার জন্যই রোকেয়া বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

ছোটবেলায় রোকেয়া দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়। পড়ালেখা করার অধিকার নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। বাইরে কাজ করার অধিকার তারা পায় না। পড়ালেখা ও বাইরে কাজ করে শুধু ছেলেরা। মেয়েরাও যে মানুষ সে কথাও তারা ভুলে যায়। রোকেয়া মেয়েদের এই করুণ পরিস্থিতি দেখেছিলেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

স্বামী মারা যাওয়ার পর রোকেয়া পিছিয়েপড়া মুসলমান মেয়েদের জন্য কিছু করতে চাইলেন। মেয়েদের লেখাপড়া করার স্কুল ছিল না। স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে তিনি কলকাতায় স্বামীর নামে একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলে ছাত্রী সংখ্যা পাঁচজন হলেও আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পায়। এরপর মেয়েদের করুণ পরিস্থিতি বদলানোর জন্য তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন। সেখানে তিনি নারীদের উন্নয়নে, নারীদের জাগরণের বিষয়ে তাঁর ভাবনা তুলে ধরলেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

রোকেয়া ছোটোবেলা থেকে মেয়েদের করুণ পরিস্থিতি দেখেছেন। সেই প্রসঙ্গেই বলেছেন, দুই চাকার কোনো গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়। একটা চাকা ছোটো আরেকটা বড়ো হলে সেই গাড়ি সামনের দিকে এগোতে পারে না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের উন্নতি হতে পারে না।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

বাড়িতে আত্মীয় বেড়াতে এলে রোকেয়াকে লুকিয়ে থাকতে হতো। এমনিতেই তাকে চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হতো। কিন্তু আত্মীয় এলে তাকে কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। ছেলে বা মেয়ে কারও সামনেই আসা যেত না। বাড়িতে আত্মীয় এলে অবরোধ প্রথার মধ্যেও আরও বন্দি হয়ে যেতে হতো রোকেয়াকে।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

বাবা-মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন তখন বড়ো ভাই ইব্রাহিম সাবেরের কাছে বেগম রোকেয়া পড়তে বসতেন। রাতের পর রাত এভাবেই কেটে গেছে তাঁদের। কখনো পড়তে পড়তে ভোরও হয়ে গেছে। এভাবেই লুকিয়ে লুকিয়ে কষ্ট করে রোকেয়া পড়াশোনা শিখেছেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করেন তখনকার বাঙালি মুসলমান সমাজে মেয়েদের শিক্ষাদীক্ষা গ্রহণ করা কিংবা ঘরের বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সারাক্ষণই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হতো। তখন কুরআন পড়া ছাড়া আর কোনো পড়াশোনা তাদের করতে দেওয়া হতো না। আর অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। তাদের নিজেদের মতামত প্রকাশের কোনো সুযোগ দেওয়া হতো না। এমনই অসহায় ও করুণ অবস্থা ছিল সেকালে মেয়েদের।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

সমাজে প্রচলিত প্রথা অগ্রাহ্য করে বেগম রোকেয়া পড়ালেখা শিখেছেন। রাতভর কষ্ট করে লুকিয়ে লুকিয়ে বড়ো ভাই-বোনের সঙ্গে আনচর্চা করেছেন। নারীদের শিক্ষার জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। নারীদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য তিনি লেখালেখি করেছেন। নিজে নারীদের শিক্ষার জন্য প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। নারী অধিকার ও নারীদের শিক্ষিত করতে তিনি যা করেছেন তাঁর আগে আর কেউ করেননি। এ কারণে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

দেশ, জাতি ও সমাজের উন্নতির জন্য নারী-পুরুষ উভয়েরই শিক্ষিত হওয়া প্রয়োজন। দেশ গড়ার কাজে শুধু পুরুষ নয়, নারীরও প্রয়োজন রয়েছে। বেগম রোকেয়া বলেছেন, একটা গাড়ি চলতে হলে দুটি চাকাকেই সমান হতে হয়। একটি ছোটো আরেকটি বড়ো হলে সেই গাড়ি চলবে না। তেমনই ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে তবে সেই সমাজের কোনো দিনই উন্নতি হতে পারে না। তাছাড়া সন্তানদের শিক্ষাদান ও লালন-পালনের জন্য মাকেও যথার্থ শিক্ষিত হওয়া জরুরি। এ জন্যই নারীশিক্ষা একান্ত প্রয়োজন।

SATT Team
SATT Team
1 year ago
81

Related Question

View All
উত্তরঃ

ধনী ব্যক্তি, যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক।

- বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে

SATT Team
SATT Team
1 year ago
156
উত্তরঃ

বাড়ির ছাদে লাগোয়া ঘর। সিঁড়িঘর।

-আমরা ছোটোবেলায় চিলেকোঠায় খেলতাম।

SATT Team
SATT Team
1 year ago
159
উত্তরঃ

ভালোবাসা, প্রেম।

-প্রত্যেক মা-ই তার সন্তানকে পরম স্নেহে লালন-পালন করেন।

SATT Team
SATT Team
1 year ago
170
উত্তরঃ

মুক্তি, নিজের ইচ্ছেমতো কিছু করতে পারা।

-এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

SATT Team
SATT Team
1 year ago
129
উত্তরঃ

তৈরি।

- বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন।

SATT Team
SATT Team
1 year ago
143
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews