চড়াই পাখি হলো অহংকারী। কেননা চড়াই পাখি অন্যের অট্টালিকার থেকে সে বাবুই পাখিকে রাঁকা কথা বলে অন্যের বাসায় মহাসুখে থেকে সে নিজেকে বড়ো মনে করেছে। পরের অট্টালিকার অহংকার দেখিয়েছে সে। তাই বাবুই পাখির নিজের তৈরি বাসাকে কুঁড়েঘর বলেছে। এদিকে বাবুই পাখি প্রতি উত্তরে হেসে উত্তর দিয়েছে, অহংকার দেখায় নি।
বাবুই পাখি অন্যের আশ্রয়ে না থেকে নিজের কুঁড়েঘরে থাকে। সে পরনির্ভরশীল নয়। নিজের অক্লান্ত পরিশ্রমে গড়া নিজের বাসায় সে থাকে। রোদ, বৃষ্টি, ঝড়ে কষ্ট পেলেও সে নিজের ঘরে থাকে। নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের। তাই বাবুই পাখি সুখী।
Related Question
View Allস্বাধীনতা- (বাধাহীনতা)
প্রতিটি শিশুর বেড়ে ওঠার জন্য স্বাধীনতা প্রয়োজন।
কুঁড়েঘর- ('কুটির, ঘাস-পাতায় ছাওয়া দরিদ্রের ছোটো ঘর।)
আমাদের কুঁড়েঘরে তোমার নিমন্ত্রণ।
শিল্প- (চারুকলা)
তিনি শিল্প সাধনায় সারাটি জীবন কাটিয়ে দিলেন।
অট্টালিকা- (প্রাসাদ, পাকাবাড়ি)
তোমাদের বাড়িটা তো বিশাল এক অট্টালিকা!
খাসা- (উৎকৃষ্ট, চমৎকার)
বাহ! তোমার রচনাটি তো খাসা হয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!