মেহমান, ঘরে ঢোকার পর বসে গেলেন। তারপর লোকটি মেহমানকে ঝামেলার যত দিক আছে সব বোঝালেন। ঝামেলার বিভিন্ন দিকের কথা শোনার পরেও অতিথি হেসে বললেন- ঠিক আছে ঠিক আছে।
লোকটির ঘরের খাদ্যের অবস্থা ছিল খুবই শোচনীয়। তার ঘরে ছিল রেশনের পচা-চালের ভাত এবং টলটলে বাসি ডাল। তার থালাটা ছিল ভাঙা-চোরা এবং বাটিটাও লিক ছিল। এরপরও অতিথি খেতে বসে বলেছেন- ঠিক আছে ঠিক আছে।
আকাশে মেঘ দেখে অতিথি লোকটির কাছে ছাতা চান। কিন্তু লোকটির ছাতা ছিল ভাঙা। সেটাতে কেবল কয়টা শিক ছিল। তবুও অতিথি বলেছিলেন যে, ঠিক আছে ঠিক আছে।
'ঠিক আছে। কবিতায় বর্ণিত লোকটি ছিলেন অতিশয় দরিদ্র। তার ঘরে ঝামেলা বা অভাবের শেষ ছিল না। তার ঘরে রেশনের পচা চাল দিয়ে ভাত রান্না হতো। ডাল ছিল টলটলে ও বাসি। তার ব্যবহৃত থালা-বাটিও ছিল ভাঙা-চোরা ও ছিদ্রযুক্ত। লোকটির ছাতায় দারিদ্র্যের ছাপ ছিল। ছাতাটিতে কেবল কয়েকটা শিক ছিল।
'ঠিক আছে' কবিতার মেহমান ছিলেন সহনশীল মানসিকতার অধিকারী। লোকটির ঘরে মেহমান হয়ে আসার পরে লোকটির প্রতিটি অভাব তিনি সহজভাবে নেন। লোকটির খাবার থেকে শুরু করে সবকিছুতেই দারিদ্র্যের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তারপরও লোকটি বলেন- ঠিক আছে ঠিক আছে, যা তার সহনশীল মানসিকতার পরিচায়ক।
Related Question
View Allঅসময়ে মেহমান ঘরে আসেন এবং ঘরে ঢুকে বসে যান।
মেহমান ঘরে ঢোকার 'পর লোকটি তাকে ঝামেলার দিকগুলো বোঝান।
লোকটির ঘরে ছিল রেশমের পচা চাল এবং টলটলে বাসি ডাল।
লোকটির থালাটি ছিল ভাঙা-চোরা এবং বাটিটাতে লিক অর্থাৎ ছিদ্র ছিল।
মেঘ দেখে মেহমান ছাতা চেয়েছিলেন।
লোকটির ছাতা ছিল ভাঙা, সেখানে কেবল কয়টা শিক ছিল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!