রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 1 month ago
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় কবি-ইচ্ছামতী নদী হওয়ার পর নদীর পারের সৌন্দর্য উপভোগ করবেন। নদীর পার দিয়ে যারা যাওয়া-আসা করে তারা বেশির ভাগই গ্রামের মানুষ, কবির পরিচিত। কিন্তু যারা অপরিচিত মানুষ আসবে-যাবে তাদের কবি দূরের মানুষ বলেছেন। দূরের মানুষের সাজ-সজ্জা কবির কাছে নতুন মনে হয়। কবি এসব দূরের মানুষদের নাম জানেন না, তাদের গ্রাম কোনটা সেটাও জানে না। তাই, তিনি শেষ পর্যন্ত বেশ অবাক হয়ে যান। সুতরাং বলা যায়, দূরের মানুষের বেশভূষা, দেখে কবি বিস্মিত হয়ে যান কারণ তিনি তাদের ঠিকানাও জানেন না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

কবির কল্পনায় ইচ্ছামতী নদী শান্ত, সুন্দর ও জীবন্ত। নদীর জলে আলো ঝলোমলো করে। নদীর ঢেউয়ে আলো দেখলে মনে হয় পরী নৃত্য করছে। হাততালি দিচ্ছে, হাসছে। গ্রামের চেনা মানুষ নদীতে গোসল করতে আসে। গোরু, মহিষ নিয়ে গ্রামের মানুষ সাঁতার দিয়ে এক পার থেকে অন্য পারে যায়। দিনের এমন চিত্র রাত হলেই পরিবর্তিত হয়ে যায়। রাতে নদীতে বিরাজ করে থমথমে অবস্থা। তীরের দিকে তাকালে গা ছমছম করে। কবি এভাবেই ইচ্ছামতী নদীর দৃশ্য কল্পনা করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর আলো ও অন্ধকার রূপে জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। ইচ্ছামতী নদীর উপর ঝলমলে আলো জীবনের সুখ, আশা ও আনন্দের প্রতীক। অন্যদিকে অন্ধকার দুঃখ, অজানা ভয় ও রহস্যকে ইঙ্গিত করে। ইচ্ছামতী নদীতে আলো ও অন্ধকার মিলেমিশে আছে- যেমন জীবনে সুখ-দুঃখ পাশাপাশি থাকে। কবিতার আলো ও অন্ধকার প্রতীকে তাই কবি জীবনের সুখ ও দুঃখকে একই সূত্রে গেঁথেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় কবি নিজেকে ইচ্ছামতী নদীরূপে কল্পনা করেছেন। কবিতায় এই চরণে করির মধ্যে বিস্ময় ও আত্মজিজ্ঞাসা প্রকাশ পেয়েছে। তিনি প্রকৃতির রহস্য মুগ্ধ হয়ে দেখেন। কবির এই ভাব তাঁর গভীর অনুভূতিপ্রবণ মনের পরিচয় দেয়। তিনি প্রকৃতির মাধ্যমে মানুষের জীবনের চিত্র এখানে ফুটিয়ে তুলেছেন। মানুষ ও প্রকৃতির সম্পর্ক তিনি একসূত্রে গেঁথেছেন। মানুষ জীবনে পথ চলতে যেমন নতুন কিছু দেখে বিস্ময় প্রকাশ করে, দ্বিধা-দ্বন্দ্বে ভোগে, আত্মজিজ্ঞাসায় ভোগে তেমনই এখানে নদী তার অজানা-অচেনা দিক দেখে বিস্ময়, আত্মজিজ্ঞাসায় ভোগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
17

Related Question

View All
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় কবি ইচ্ছামতী নদী হতে চান। নদী হয়ে তিনি তার দুই পারে সূর্য ওঠা ও অস্ত যাওয়া দেখবেন। কবি দুই পারের সঙ্গেই মনের কথা বলবেন। তিনি নদীর দুই পারের সঙ্গে অর্ধেক কথা বলবেন দিনে, বাকি অর্ধেক কথা বলবেন রাতে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
17
উত্তরঃ

কবি নিজেকে ইচ্ছামতী নদীর সঙ্গে এক করে দেখিয়েছেন। নদীর মতো তার মনও চলমান, স্বাধীন ও কল্পনাময়। নদীর মতোই তিনি আলো-অন্ধকার, আনন্দ-বেদনা সব গ্রহণ করেন। এই মিলনে কবির কল্পনা ও প্রকৃতিপ্রেম ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
20
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় রয়েছে এমন দুটি প্রাণীর নাম গোরু ও মহিষ। কবিতায় সেগুলো সাঁতার কেটে নদীর একটি পার থেকে অন্য পারে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
18
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় জলের উপর টুকরো আলোর রাশি ঝলোমলো করে। ঢেউয়ের তালে তালে এই আলোর রাশি এমনভাবে কাঁপে যেন মনে হয় তারা পরীর মতো নাচছে। হাততালি দিচ্ছে ও হাসছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
16
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় নদীর একধারে মাঠে ঘাটে শুধু সবুজ রং দেখা যায় অর্থাৎ সবুজ গাছপালা, ফসলের মাঠ। অন্যধারে বালুর চরে রৌদ্র ধু ধু করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
16
উত্তরঃ

'ইচ্ছামতী' কবিতায় কবি মানুষ ও প্রকৃতির বন্ধন নিয়ে কথা বলেছেন। এখানে কবি যখন ইচ্ছামতী নদী হবেন তখন তার দখিন ধারে বা ডান ধারে সকালে সূর্য উঠবে। আর যখন সন্ধ্যা নামবে তখন তার বাম ধারে অন্ধকার নামবে। এভাবেই কবি সকাল সন্ধ্যা উপভোগ করতে চান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
17
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews