রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 7 months ago
উত্তরঃ

টুকির ভাই রতন কয়েক দিন ধরে ব্যস্ত কারণ সে আন্দোলন করছিল। রতন কলেজে পড়ে। তার চোখভরা স্বপ্ন। দেশ, দেশের সম্পদ তথা জনগণের সম্পদ রক্ষায় তারা আন্দোলন করে। তারা রাস্তা বন্ধ করে প্রতিবাদ করে। তাই সে কয়েক দিন ধরে ব্যস্ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

রতন আন্দোলন করতে ভয় পায় না পূর্বপ্রজন্মের আত্মত্যাগ ও অর্জনের অনুপ্রেরণার কারণে। আমাদের পূর্বপ্রজন্ম ভাষা-আন্দোলন করে জীবন দিয়ে হলেও বাংলা ভাষা অধিকার আদায় করেছে; তারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পূর্বপ্রজন্মের এসব আত্মত্যাগ ও অর্জন রতনকে অনুপ্রাণিত করে, আন্দোলনে উদ্বুদ্ধ করে। পূর্বপ্রজন্মকে রতন শক্তি মনে করে। তাই রতন আন্দোলন করতে ভয় পায় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

"মা-ও খুব উদ্বিগ্ন"- কারণ বাইরে খুব গুলি হচ্ছিল। টুকির বাবা ফোন করে টুকির মাকে জানিয়েছে যে, বাইরে প্রচণ্ড গুলি হওয়ায় সে দোকানের ঝাঁপ বন্ধ করে কাজ করছে। এদিকে ছেলে রতনও বাইরে। তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তাই মা সন্তান ও স্বামীর নিরাপত্তার চিন্তায় খুব উদ্বিগ্ন হন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

টুকি এখন আর লাল জামা চায় না, কারণ ও চায় বাবা নিরাপদে ফিরে আসুক। টুকির একটি লাল জামার খুব শখ। টুকির বাবা দর্জি। সে খুব সুন্দর নকশা করেছে টুকির জামায়। সে গলির মোড়ে দোকানে সেই জামা বানাতে গিয়েছে। কিন্তু প্রচন্ড গোলাগুলি শুরু হওয়ায় সে দোকানের ঝাঁপ বন্ধ করে কাজ করছিল। আর টুকি এইগুলির শব্দে ও ধোঁয়ায় শঙ্কিত হয় বাবার জন্য। তাই সে আর লাল জামা চায় না, চায় বাবা নিরাপদে ফিরে আসুক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

টুকিদের এলাকায় হেলিকপ্টার দিয়ে গুলি করার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত ভীতিকর। ভয়ংকর শব্দ করে আকাশে চক্কর দিচ্ছিল হেলিকপ্টার। টুকিদের পাশের বাসার রানু চাচি চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল, সবাইকে সাবধান করছিল। আকাশজুড়ে ছিল কালো মেঘের মতো ধোঁয়া। টিয়ারগ্যাসের গন্ধ ঘরের মধ্যেও ঢুকে গিয়েছিল। বাইরে প্রচন্ড শোরগোল, সবাই গলির মোড় থেকে ছুটে পালাচ্ছিল, পাশের বস্তিতে আগুন জ্বলছিল। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল তখন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
113

Related Question

View All
উত্তরঃ

টুকি যাত্রাবাড়ির ছোট্ট একটা কলোনিতে থাকে। টুকির সাথে তার মা, বাবা ও ভাই থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
116
উত্তরঃ

টুকির ভয় করছিল আতঙ্কিত পরিস্থিতির জন্য। 'বাইরে কালো ধোঁয়া ছিল এবং গুলির শব্দে ওর কান বন্ধ হয়ে আসছিল। এমন পরিবেশে টুকির ভয় করছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
115
উত্তরঃ

টুকির বাবা দোকানের ঝাঁপ বন্ধ করে কাজ করছিল। কারণ বাইরে প্রচণ্ড গুলি হচ্ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
105
উত্তরঃ

টুকির মনে তার বাবা ও ভাইয়ের নিরাপত্তার চিন্তায় শঙ্কা জাগে। কারণ বাইরে প্রচন্ড গোলাগুলি হচ্ছিল। তার বাবা ও ভাই বাইরে থাকায় তাদের জন্য টুকির মনটা গুমরে ওঠে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
120
উত্তরঃ

আহত ভাই রতনকে দেখে বুক ফেটে কান্না আসে টুকির।' গুলিতে আহত রতনকে নিয়ে এলে টুকি দেখে রক্তে ভিজে গেছে তার সাদা শার্ট। ভাইয়ের নিথর শরীর দেখে তখন তার বুক ফেটে কান্না আসে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
113
উত্তরঃ

গুলিতে আহত হওয়ার পর রক্তে ভিজে যায় টুকির ভাইয়ের শার্ট। রক্তে ভিজে সাদা শার্ট টুকটুকে লাল জামার মতো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews