আমাদের দেশের মানুষ সহজ-সরল। তাদের পেশাও সহজ-সরল। তারা কেউ কামার, কেউ কুমার, কেউ জেলে, কেউ চাষা। তাদের মা-বাবা, সাদা-দাদি, নানা-নানি, ঠাকুরদা-ঠাকুরমা সবাই বাংলায় কথা বলতেন এবং বলেন। তাই তাদের জন্য চিরপরিচিত ও আপন বাংলা ভাষাই সহজ হবে। নতুন অপরিচিত কোনো ভাষা তাদের বলতে বললে তারা পারবেন না। সেজন্যই বলা হয়েছে, সরজ-সরল এসব মানুষের জন্য বাংলা ভাষাই সহজ হবে।
"তাদের রক্ত-পিছল পথে এবার যেন মুক্তি মেলে"-
কথাটি দ্বারা কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিষয়টি বুঝিয়েছেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এ দেশের ছাত্র-ছাত্রীরা মিছিল ও হরতাল করেছিলেন। তখন তাঁদের ওপর পুলিশ গুলি চালায় এবং ছাত্রসহ অনেকেই মারা যান। এই ভাষার জন্য মায়ের ছেলেরা প্রাণ দিলেন, তাঁদের সেই রঙের পিচ্ছিল পথ ধরে অর্থাৎ তাঁদের আত্মত্যাগের মাধ্যমে যেন এবার রাষ্ট্রভাষা বাংলা সবখানে চালু হয় সেই কথাটিই বোঝানো হয়েছে প্রশ্নের চরণটিতে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!