রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 2 months ago
উত্তরঃ

উয়ারী ও বটেশ্বর অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে পুরানো নগরের সন্ধান পাওয়া যায়। এটি নরসিংদী জেলায় অবস্থিত। ধারণা করা হয়, সেখানে খ্রিষ্টপূর্ব ছয়-সাত শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। ২০০০ সালে মাটি খনন করে উয়ারী-বটেশ্বরে প্রাচীন এক সমৃদ্ধ নগরের রাস্তার নমুনা পাওয়া যায়। তাছাড়া সেখানে রৌপ্যমুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি এবং পুরানো আরও অনেক জিনিসপত্র পাওয়া যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

উয়ারী গ্রামে প্রথমে ১৯৩৩ সালে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুলশিক্ষক হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরানো মুদ্রা। এরপর ১৯৫৬ সালে উয়ারী গ্রামে মাটি কাটার সময়ে রৌপ্যমুদ্রার একটি ভান্ডার পাওয়া যায়। সেখানে চার হাজারের মতো মুদ্রা ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

উয়ারী-বটেশ্বরে বাংলাদেশের আড়াই হাজার বছরের পুরানো নগরের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এটি আবিষ্কার করতে অনেকদিন লেগেছে। এখানকার শ্রমিকরা মাটি কাটার সময় প্রায়ই পুরানো জিনিস পেতেন। ১৯৩৩ সালে উয়ারী গ্রামে কিছু পুরানো রৌপ্যমুদ্রা পাওয়া যায়। ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি পুরানো লোহার টুকরা পান। ১৯৫৬ সালে উয়ারী গ্রামে মাটি কাটার সময় রৌপ্যমুদ্রার একটি ভান্ডার পাওয়া যায়। ২০০০ সালে প্রত্নতত্ত্ববিদরা উয়ারী-বটেশ্বর এলাকায় খননকাজ শুরু করেন। এভাবেই ধাপে ধাপে খোঁজ মেলে উয়ারী-বটেশ্বর নগরের।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

উয়ারী-বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরানো জায়গার সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে রাঙ্গার টেক, সোনারু তলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গীরাজার বাড়ি, মন্দির ভিটা, জানখাঁর টেক, টঙ্গীর টেক উল্লেখযোগ্য। এসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এখানে দুর্গ-প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের পুরানো তৈজসপত্র পাওয়া গেছে। ধারণা করা হয়, 'এটি প্রাচীন কোনো রাজ্যের রাজধানী ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
35

Related Question

View All
উত্তরঃ

ময়নামতি বাংলাদেশের একটি প্রাচীন অঞ্চল। এটি কুমিল্লায় অবস্থিত। ময়নামতিতে সাত-আট শতকের দিকে নগর ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
38
উত্তরঃ

মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন অঞ্চল। এটি বগুড়া জেলায় অবস্থিত। মহাস্থানগর এলাকায় তৃতীয় শতকের পরে নগর গড়ে ওঠে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
34
উত্তরঃ

১৯৩৩ সালে উয়ারী গ্রামে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুলশিক্ষক হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরানো রৌপ্যমুদ্রা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
31
উত্তরঃ

১৯৫৫ সালে বৃটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি পুরানো লোহার টুকরা পান। এগুলো ত্রিকোণাকৃতির এবং একদিকে সুচালো ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
34
উত্তরঃ

২০০০ সালে প্রত্নতত্ত্ববিদরা উয়ারী-বটেশ্বর এলাকায় খননকাজ শুরু করেন। তখন মাটির নিচে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ-নগরের সন্ধান পাওয়া যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
30
উত্তরঃ

শিবপুর উপজেলার মন্দিরভিটায় এক বৌদ্ধ পদ্মমন্দির আবিষ্কৃত হয়েছে। জানখাঁর টেক গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
34
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews