রচনামূলক প্রশ্নের উত্তর লিখন-

Updated: 11 months ago
উত্তরঃ

জন্ম নেওয়ার সময় ও শিশু অবস্থায় মানুষ অসহায় থাকে। কাঁদা ছাড়া অন্য কিছুই সে জানে না, পারে না। একা একা উঠতে বা বসতেও পারে না। কোনো কথা বলতেও জানে না। শুধু মা যেদিকে যায় সেদিকে তাকিয়ে থাকা ছাড়া একটি শিশু অন্য কিছুই পারে না। এই অসহায় অবস্থায় মা শিশুকে সবচেয়ে ভালো বোকেন। তিনি সন্তানের সব চাহিদা পূরণ করেন। পরম যত্নে বুকে আগলে রাখেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

মা কথাটিতে এত সুধা মায়ের অতুলনীয় ভালোবাসার জন্য। মায়ের মতো এমন আদর-সোহাগ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। মায়ের মুখ দেখলেও দুঃখ দূর হয়। মায়ের কোলে শুলে পরান জুড়িয়ে যায়। মায়ের শীতল কোল সকল যন্ত্রণা ভুলিয়ে দেয়। অনেক সোহাগে মা সন্তানের বুক ভরান। শৈশবেও মা গভীর মমতায় সন্তানকে লালন করেন। সন্তানের সফলতায় মা খুশি হন। মায়ের এমন আদর-সোহাগ-মমতার কারণে সন্তান মায়ের মধ্যে গভীর সুখ খুঁজে পায়। তাই মা কথাটিতে এত সুধা।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

কবির শৈশব অবস্থা ছিল ভীষণ অসহায়। কবি যখন জন্ম নেন তখন ছিলেন খুবই ছোটো এবং অসহায়। কান্না করা ছাড়া কিছুই জানতেন না। কবি উঠতে কিংবা বসতেও পারতেন না। তাঁর মুখে তখনও কথা ফোটেনি, তিনি কিছু বলতেও পারতেন না। তাঁর কোনো চাহিদা বা অসুবিধা বোঝানোর জন্যও কিছু বলতে পারতেন না। মায়ের পিছু পিছু কবির দৃষ্টি ফিরত। অর্থাৎ কবি মায়ের দিকে তাকিয়ে থাকতে পারতেন শুধু। কবি তাঁর শৈশবে এমনই দুর্বল বা অসহায় ছিলেন। বস্তুত প্রতিটি মানুষ শৈশবে কবির মতোই অসহায় থাকে।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

খোকার পড়ালেখার বিষয়ে মায়ের অনেক যত্ন ও ভালো লাগা কাজ করে। খোকা পাঠশালা থেকে এলে মা অনেক আদরে কোলে তুলে দেন। খাবার তুলে খাওয়ান এবং আনন্দের সাথে জানতে চান পড়ালেখা কেমন হলো। আর পড়ালেখা ভালো হলে মায়ের তো ভীষণ ভালো লাগে। সেই আনন্দ মা নানান ছলে বিভিন্ন বাড়িতে বলে বেড়ান। তার খোকামণি যেন হীরামানিকের খনি। তার খোকার মতো আর কেউ নেই বলে মা গর্ব করেন।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

মা দিবানিশি সন্তানকে নিয়ে ভাবেন। মা সব সময় চিন্তা করেন ছেলে কিসে, দুঃখ পাবে না, কিসে ভালো থাকবে। মা. সারাক্ষণ ভাবেন কীভাবে তার ছেলে বা সন্তান মানুষ হবে অর্থাৎ বিশেষ কেউ হবে। মায়ের সব সময় ভাবনা থাকে ছেলে বা সন্তান যেন ভালো মানুষ, শিক্ষাদীক্ষায়, সম্মানে, অর্থবিত্তে বড়ো হয়ে ওঠে। এসব ভাবনা ও চেষ্টায় তিনি রত থাকেন।

SATT Team
SATT Team
1 year ago
122

Related Question

View All
উত্তরঃ

মতন - মতো, অনুরূপ।  - পৃথিবীতে মায়ের মতন আপন কেউ নেই।

SATT Team
SATT Team
1 year ago
164
উত্তরঃ

সুধা - অমৃত, মধু। - মা ডাকে যত সুধা মেশানো তা আর কিছুতে নেই।

SATT Team
SATT Team
1 year ago
224
উত্তরঃ

হেরিলে - দেখিলে। - হেরিলে মায়ের মুখ দূর হয় সব দুঃখ।

SATT Team
SATT Team
1 year ago
226
উত্তরঃ

পরান - প্রাণ। - সন্তানের দুঃখে মায়ের পরান কাঁদে।

SATT Team
SATT Team
1 year ago
229
উত্তরঃ

যাতনা - কষ্ট।  - সন্তান মানুষ করতে সব মাকেই অনেক যাতনা সহ্য করতে হয়।

SATT Team
SATT Team
1 year ago
257
উত্তরঃ

নিনু - নিলাম।  - আমি মায়ের সুখ-দুঃখের ভার নিনু।

SATT Team
SATT Team
1 year ago
247
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews