রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 1 month ago
উত্তরঃ

গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে। নাদের চাচা একজন জেলে। তিনি মাছ ধরতে একেবারে মাঝনদীতে চলে যান। সেখানে তিনি শত শত পাখি দেখেন। তিনি নদী থেকে মাছ ধরে এনে সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

'বালুচরে একদিন' রচনায় নদীর তীর ধরে নৌকা চলছিল। একটু এগিয়ে যেতেই কুমারপাড়া চোখে পড়ল। তখন নৌকায় ওঠেন তিথির বাবার বন্ধু মধু পাল। তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান। রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু পাল তিথিকে দুটি রঙিন হাঁড়ি দিলেন। তিনি বললেন তিথি যেন সেগুলো সাজিয়ে রাখে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

তিথি নৌকায় ঘুরতে ঘুরতে এক সময় চরে পৌঁছে যায়। তখন চরের পশ্চিম দিক থেকে নাদের চাচাকে আসতে দেখে। নাদের চাচা একজন জেলে। তিনি মাঝনদীতে মাছ ধরেন। একসময় তিনি ঝুড়ি ভরতি মাছ নিয়ে আসেন। তখন তিথি নৌকাতেই ছিল। নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল ছিল। তাজা মাছগুলো তখনো নড়ছিল। সেগুলো দেখে তিথি অবাক হয়ে গেল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

নদীর চরের দৃশ্য অনেকটা দ্বীপের মতো। চরের কোথাও কাঁটাঝোপ, ঘাস আর কাশবন থাকে। সেখানে শালিকেরা খুঁটে খুঁটে পোকা খায়। বক ঘাড় বাঁকা করে এক পায়ে মাছ শিকারের জন্য দাঁড়িয়ে থাকে। নলখাগড়ার ঝোপে মাছরাঙা মাছ শিকারের অপেক্ষায় বসে থাকে। চরে শুধু বালু আর বালু দেখা যায়। দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

সবুজের চাদরে আবৃত অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এ দেশের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করে। এ দেশের হাওড়, বিল, নদ-নদী, মাঠ-ঘাট, আকাশ, পাহাড়, রন-বনানী দেখে আমরা মুগ্ধ হই। নদীপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথে নদীর নিবিড় সম্পর্ক রয়েছে। সবুজের সমারোহ বাংলাদেশের প্রতিটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য। অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য আর ঐতিহ্য আমাদের মাঝে টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

রং দিয়ে নকশা আঁকা এক ধরনের পাত্র হচ্ছে শখের হাঁড়ি। আকার-আকৃতির দিক থেকে সাধারণ হাঁড়ির মতোই। পার্থক্য শুধু গায়ে। সাধারণ হাঁড়িতে রং ও নকশা থাকে না। কিন্তু শখের হাঁড়ির গায়ে উজ্জ্বল রং দিয়ে দৃষ্টিনন্দন চিত্র আঁকা হয়। দৃশ্যমান করা হয় ফুল, লতা-পাতা, পাখি, মাছসহ নানা কিছু। শৌখিন কাজে ব্যবহৃত হয় বলে এটির নাম শখের হাঁড়ি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

স্কুলের ছুটিতে বেড়াতে যাওয়া জায়গা সম্পর্কে পাঁচটি বাক্য হলো-
ক. আমি ছুটিতে প্রকৃতি ঘেরা খাসিয়া পল্লিতে সিলেট বেড়াতে গিয়েছিলাম।
খ. আমরা সর্বপ্রথম শাহজালাল ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছিলাম।
গ. সিলেটের চা-বাগান দেখতে গিয়েছিলাম।
ঘ. চা-বাগান, দেখা শেষে জাফলং গিয়েছিলাম।
ঙ. সিলেটে খাসিয়া পল্লির মেয়েদের হাতের তৈরি পোশাক কারখানায় গিয়েছিলাম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

গ্রামের প্রকৃতি :
ক. গ্রামের প্রকৃতি সবুজে ঘেরা, ঘর-বাড়ি খুবই মনোরম।
খ. নানা জাতের গাছে নানা রকম ফুল-ফল সুশোভিত।

শখের হাঁড়ি : 
ক. শখের হাঁড়ি নানা আকৃতির ও নকশাযুক্ত। 
খ. শখের হাঁড়িতে শখের জিনিস রাখা হয় এবং উপহার দেওয়া হয়। 
গ. মাটি দিয়ে শখের হাঁড়ি বানানো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
উত্তরঃ

আমার দেখা চরটিতে সবুজ ঘাসের সমারোহ ছিল। সবুজ ঘাসে গরু-ছাগলের বিচরণ ছিল। কৃষকেরা তাদের জমিতে কাজে ব্যস্ত ছিলেন। জেলেরা চরে মাছ দৃশ্য দেখতে পাই। চারদিকে অনেক ধরনের পাখি ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
22

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews