রচনামূলক প্রশ্নের উত্তর লিখন।

Updated: 11 months ago
উত্তরঃ

'পাঠান মুলুকে' রচনায় লেখক সর্দারজিকে চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে দেখে বুঝতে পারেন পেশাওয়ার পৌঁছাতে আর ঘন্টাখানেক বাকি। ইতোমধ্যে লেখক পাঠান মুলুকের প্রবাদ জানতে পারেন। প্রবাদটি হলো পেশাওয়ার দিনের বেলা ইংরেজের, রাতে পাঠানের। এদিকে গাড়ি রাত নয়টায় পেশাওয়ার পৌছাবে। যখন গাড়ি পেশাওয়ার পৌঁছাবে তখন কার রাজত্ব চলবে এমন ভাবনা ভাবতে ভাবতে তিনি পেশাওয়ার পৌঁছান।

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

পাঠানেরা রাস্তায় যে 'যার মতো স্বাধীনভাবে চলে, টালায় বা ঘোড়ার গাড়িকে রাস্তা ছেড়ে দেয় না। এই স্বাধীনতার দাম দিতেও তারা কসুর করে না। যেমন ঘোড়ার পায়ের লাথি লেগে কারও পায়ের এক খাবলা মাংস উঠে গেলেও সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশ ডাকাডাকি করে না। বিরক্তি নিয়ে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞেস করে, 'দেখতে পাস না?' গাড়োয়ানও অবজ্ঞায় উত্তর দেয়, 'তোর চোখ নেই?'

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

লেখক পাঠানদের তরফ থেকে গরম সংবর্ধনা পেয়েছিলেন। পাঠান শেখ আহমদ আলী লেখকের হাতটি দুহাতে লুফে নিয়ে পরম উৎসাহে দিলেন এক চাপ। তারপর হঠাৎ লেখককে দুহাতে জড়িয়ে ধরে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন আরম্ভ করলেন। সেই সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। যেমন- "ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো?" লেখক শুধু 'জি হাঁ, জি না' বলছিলেন। এরপর খানিকটা কোলে-পিঠে, খানিকটা টেনে-হিচড়ে তিনি লেখককে স্টেশনের বাইরে টাক্যায় বসিয়েছিলেন। লেখক এমন উষ্ণ বা গরম সংবর্ধনা পেয়েছিলেন পাঠানদের কাছ থেকে

SATT Team
SATT Team
1 year ago
উত্তরঃ

রাস্তায় চলাচলের ক্ষেত্রে পাঠানরা স্বাধীনচেতা মনোভাব নিয়ে চলে। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা ফাঁকা করে দেয় আর গাড়ি সোজা চলে। কিন্তু পাঠান মুলুকে লোকজন যার যে রকম খুশি চলে। গাড়িই বরং এঁকেবেঁকে জায়গা করে নেয়। ঘণ্টা বাজানো বা চিৎকার করা বৃথা। খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। তরে সেই স্বাধীনতার দামও দিতে হয় কখনো কখনো। কিন্তু ভাতে তারা কসুর করে না। ঘোড়ার পায়ের লাখি লেগে পাঠানের পায়ের এক খাবলা মাংস উঠে গেলেও বিরক্তিসহ শুধু ঘাড় বাঁকিয়ে জিজ্ঞাসা করে, 'দেখতে পাস না?' স্বাধীন পাঠান গাড়োয়ানও অবজ্ঞা ভরে বলে, 'তোর চোখ নেই?' ব্যস। এই হলো রাস্তায় চলাচলের ক্ষেত্রে পাঠানসের স্বাধীনচেতা মনোভাবের চিত্র।

SATT Team
SATT Team
1 year ago
159

Related Question

View All
উত্তরঃ

স্নানাভাবে - স্নানের অভাবে, গোসল না করতে পারায়।

SATT Team
SATT Team
1 year ago
283
উত্তরঃ

হোল্ডল - যে বোঁচকার ভেতরে বালিশ, বিছানা ভরে বেঁধে রাখা হয়।

SATT Team
SATT Team
1 year ago
268
উত্তরঃ

ঠা-ঠা আলো - এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না।

SATT Team
SATT Team
1 year ago
207
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews