রচনামূলক প্রশ্ন ও সমাধান

Updated: 7 months ago
উত্তরঃ

ইমান আরবি শব্দ। এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা।  ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। সকল প্রশংসা ও ইবাদাত একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। এজন্য আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস স্থাপন করা অনেক গুরুত্বপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ইমানের মূল বিষয় ৭টি। যথা-
১. মহান আল্লাহর প্রতি বিশ্বাস।
২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস।
৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস।
৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস।
৫. আখিরাতের প্রতি বিশ্বাস।
৬. ভাগ্যের ভালো-মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রতি বিশ্বাস।
৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ইমানে মুজমাল হলো ইমানের সার-সংক্ষেপ। বাংলা উচ্চারণ ও অর্থসহ ইমানে মুজমাল নিম্নরূপ-

উচ্চারণ : আমানু বিল্লাহি কামা হুয়া বি আস্থায়িহী ওয়া ছিফাতিহী ওয়া ক্বাবিলু জামিয়া আহকামিহী ওয়া আর্কানিহী।

অর্থ: আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তাঁর নামসমূহে ও গুণাবলিতে। আমি তাঁর সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

আল্লাহ তায়ালা ও রাসুল (স.) এর নির্দেশমতো কাজ করাকে ইবাদাত বলে। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদাত করব। আমি যেসব ইবাদাত করি তা হলো-

১. সালাত আদায় করি।
২. সাওম পালন করি।
৩. রোগীর সেবা করি।
৪. বড়োদের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ করি।
৫. ইয়াতিম-মিসকিনকে সাহায্য করি।
৬. আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে চলি।

এছাড়াও অনেক ভালো কাজ করি। যা আমরা করি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

ইবাদাত শব্দের অর্থ আনুগত্য। ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হলো ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত।

ইমান : মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবি-রাসুল, আখিরাত এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান।

সালাত: ইমানের পর মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত হচ্ছে সালাত। সাত বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আবশ্যক।

সাওম : সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া-দাওয়া ও নিষিদ্ধ কাজ করা থেকে বিরত থাকাকে সাওম বলে। মুসলমানদের ওপর রমজান মাসে রোজা পালন করা ফরজ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

সূরা আন্-নাসের আয়াত সংখ্যা ৬টি।

অর্থ:
১. (হে মুহাম্মদ!) আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি।
২. মানুষের অধিপতির কাছে।
৩. মানুষের ইলাহের কাছে।
৪. আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে।
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
৬. জিন ও মানুষের মধ্য থেকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। পবিত্র কুরআনে আমাদের জন্য সঠিক ও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নির্দেশনা রয়েছে। তাছাড়া পবিত্র কুরআন তিলাওয়াতের সওয়াব অনেক। কুরআনের একটি বর্ণ, তিলাওয়াত করলে দশটি নেকি পাওয়া যায়। রাসুল (স.) বলেছেন, "তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম, যে কুরঅ্যান মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।” তাই পবিত্র কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। হরকত হলো এক ধরনের চিহ্ন যা আরবি হরফের সঙ্গে যুক্ত করলে আমরা সঠিকভাবে কুরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারব। আরবি ভাষায় হরকত তিনটি। যথা- যবর , যের ও পেশ ।

হরকতের উচ্চারণ :

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
92

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews