বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের ওপর নির্ভরশীল। কেননা, আমাদের বাঁচার জন্য পানি দরকার। পানির অপর নাম জীবন। অক্সিজেন ছাড়া আমরা শ্বাস-প্রশ্বাস নিতে পারি না। গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। এছাড়া সূর্য আমাদের আলো দেয়। সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত। মেঘ থেকে বৃষ্টি হয়। ফলে আমরা শান্তি অনুভব করি। আমরা নদ-নদী ও খাল-বিল থেকে খাবারের মাছ পেয়ে থাকি। নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি। এক কথায়, প্রকৃতি ও জীবজগৎকে আশ্রয় করেই আমরা জীবনধারণ করে থাকি। এভাবে আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান।
প্রকৃতির ক্ষতি করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচে তা বর্ণনা করা হলো-
১. প্রকৃতির ক্ষতিসাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
২. গাছ কাটার কারণে পৃথিবীর ক্ষতি হবে। আমাদের খাদ্যের জন্য ফলমূল এবং বাঁচার জন্য অক্সিজেন পাব না।
৩. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ও থুতু ফেলার কারণে জীবাণু ছড়ায় ও বায়ু দূষিত হয়।
৪. প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক বর্জ্য ইত্যাদি পরিবেশ নষ্ট করে।
৫. কুরবানির সময়ে জবাইকৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার না করলে পরিবেশের ক্ষতি হয়।
৬. ধূমপানের ফলে বায়ুদূষণ হয়। যার ফলে প্রকৃতির বিপর্যয় ঘটে।
প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে যা বলা হয়েছে নিচে তা উল্লেখ করা হলো-
পরিবেশের যত্ন সম্পর্কে মহানবি (স.) বলেন, ইমানের ৭০টির বেশি শাখা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। প্রকৃতির যত্ন সম্পর্কে মহানবি (স.) আরও বলেন, অভিশাপের কারণ হয় এমন তিনটি স্থানে পেশাব-পায়খানা করা থেকে তোমরা বেঁচে থাকবে। যথা- (১) জলাশয়ের ঘাট, (২) চলাচলের পথ ও (৩) ছায়াযুক্ত স্থান। প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন যেকোনো কাজ ইসলামে নিষিদ্ধ। তাই আমরা প্রকৃতি ও পরিবেশকে ভালোবেসে তাদের প্রতি যত্নশীল আচরণ করব।
প্রকৃতিতে রয়েছে চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, নদ-নদী, বায়ু, পানি, মাটি ইত্যাদি। "মহান আল্লাহ বিশ্ব প্রকৃতির স্রষ্টা।" এ বিষয়ে নিচে লেখা হলো-
১. আল্লাহ তায়ালা আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন।
২. আল্লাহ তায়ালা এ পৃথিবী, নদীনালা, সাগর, মহাসাগর সৃষ্টি করেছেন।
৩. মহান আল্লাহ প্রকৃতিতে জড় ও জীবের সৃষ্টি করেছেন।
৪. আল্লাহ তায়ালা পাহাড়, পর্বত, বন-জঙ্গল সৃষ্টি করেছেন।
৫. আল্লাহ তায়ালা নানারকম জীবজন্তু, পশুপাখি সৃষ্টি করেছেন'।
৬. আল্লাহ তায়ালা ফুলফল ও ফসল সৃষ্টি করেছেন।
প্রকৃতি ও জীবজগৎ আমাদের নানা ধরনের উপকারে আসে। মূলত বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি ও জীবজগতের ওপর নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্য পানি দরকার। পানির অপর নাম জীবন। পানি না থাকলে প্রাণিকুল, গাছপালা এবং জীবজন্তু কিছুই বাঁচতে পারত না। গাছপালা থেকে আমরা অক্সিজেন, ফলমূল, কাঠ ও আসবাবপত্র পেয়ে থাকি। নদী থেকে আমরা খাবারের মাছ পেয়ে থাকি। আর নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি। সূর্য আমাদের আলো ও তাপ দিয়ে সাহায্য করে থাকে। গৃহপালিত পশুপাখি যেমন- গরু, ছাগল, মহিষ থেকে গোশত পাই এবং হাঁস-মুরগি থেকে গোশত ও ডিম পাই।
প্রকৃতি ও জীবজগতের উপাদানগুলো পরস্পর নির্ভরশীল। এদের কোনোটি না থাকলে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা, হতো। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। তাই সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত। তখন পৃথিবীর কোনো জীবই বাঁচতে পারত না। মেঘ থেকে বৃষ্টি হয়। আবার বৃষ্টি না হলে খরা দেখা দিত। তখন কোনো ফসল- ফলাদি উৎপাদন হতো না। এছাড়া গাছপালা থেকে আমরা ফলমূল, শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান পাই। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার তাও গাছপালা থেকে আসে। এজন্য গাছপালা না থাকলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো।
আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলেই প্রকৃতি। প্রকৃতি ও জীবজগতের বিভিন্ন উপায়ে যত্ন নেওয়া যায়। মহান আল্লাহ মানুষকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য মানুষকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে পৃথিবী সবুজ-শ্যামলরূপে গড়ে উঠবে এবং আমরা বেশি বেশি ফলমূল ও অক্সিজেন পাব। পশুপাখি কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। অসুস্থ পশুপাখির সেবা করতে হবে। আমাদের চারপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ও থুতু ফেলা যাবে না। পুকুর, খাল ও নদীর পানিতে প্লাস্টিক, পলিথিন ও রাসায়নিক বর্জ্য ফেলা যাবে না। সুতরাং এসব কাজের মাধ্যমে প্রকৃতি ও জীবজগতের যত্ন নেওয়া যায়।
Related Question
View Allপ্রকৃতি, পরিবেশ ও জীবজগৎ আমাদের জন্য মহান আল্লাহর নিয়ামত
আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান।
প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণের মাধ্যমে যত্নশীল হতে সচেষ্ট হব।
জীব ও প্রকৃতিরও পরিবার আছে।
ধূমপান বায়ুদূষণ ঘটায়।
আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলে প্রকৃতি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!