বিভিন্ন অঞ্চলের লোকগীতির মাধ্যমে যে লোকজ ব্যায়াম করা হয় তাকে ব্রতচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম বলে। ব্রতচারী ব্যায়াম হলো-১. কাঠি নাচ; ২. ঝুমুর নাচ: ৩. লড়ি নাচ। বিভিন্ন লোকজ ব্যায়াম দ্বারা সে অঞ্চলের কৃষ্টি, প্রথা প্রভৃতি ফুটিয়ে তোলা যায়।
Related Question
View Allস্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার পালনীয় বিধিবিধানই হলো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হবে সেগুলো হলো- ১. শারীরিক পরিচ্ছন্নতা; ২. বাসগৃহের পরিচ্ছন্নতা; ৩. খাদ্য গ্রহণের নিয়ম; ৪. পোশাক-পরিচ্ছদ; ৫. খেলাধুলা ও ব্যায়াম; ৬. বিশ্রাম ও ঘুম এবং ৭. অভ্যাস।
সরঞ্জাম ছাড়া যে ব্যায়াম করা হয়, তাকে সরঞ্জামবিহীন ব্যায়াম বলে। সরঞ্জাম ছাড়া ব্যায়ামকে 'ফ্রি হ্যান্ড এক্সারসাইজ' বা 'মুক্ত হস্তে ব্যায়াম'ও বলে। লাফালাফি, দৌড়াদৌড়ি, ডিগবাজি, হেডস্ট্যান্ড, পিটি বা সমবেত ব্যায়াম-এ সবই সরঞ্জামবিহীন ব্যায়ামের অন্তর্ভুক্ত। এছাড়া দম, কব্জি ও কোমরের ব্যায়াম, কনুই ভেঙ্গে বসে ব্যায়াম সরঞ্জামবিহীন ব্যায়ামের উদাহরণ।
সরঞ্জাম নিয়ে যে ব্যায়াম করা হয় তাকে সরঞ্জামসহ ব্যায়াম বলে। সরঞ্জাম বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু খেলাধুলার সরঞ্জাম থেকে ব্যায়ামের সরঞ্জাম ভিন্ন। যেমন: স্কিপিং রোপ, রোমান রিং ও ফ্রিজবি ইত্যাদি।
স্কিপিং রোপের মাধ্যমে যে ব্যায়াম করা হয় তাকে স্কিপিং বলে। স্কিপিং নানাভাবে করা যায়। যথা: ১. এক জায়গায় দাঁড়িয়ে স্কিপিং করা যায়। ২. দাঁড়িয়ে স্কিপিং করতে করতে দৌড়িয়ে সামনের দিকে যাওয়া যায়। ৩. স্কিপিং-এর রোপ দুই প্রান্ত দুই জন ধরে অন্যজন রোপের উপর দিয়ে লাফ দিয়ে পার হওয়াও এক ধরনের স্কিপিং।
প্রথমে দুই হাঁটু ভাঁজ করে, দুই পায়ের পাতা ও দুই হাতের তালুর উপর ভর দিতে হবে। এরপর কোমর উপরের দিকে তুলে ঘাড় ও মাথা দুই হাতের মধ্য দিয়ে ঢুকিয়ে সামনে গড়িয়ে পড়তে হবে। মেঝেতে পা স্পর্শ করার সাথে সাথে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডিগবাজি খাওয়ার সময় যাতে মাথা মাটিতে বা ম্যাটে না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রমগুলো হলো-
১. জাতীয় পতাকা উত্তোলন;
২. জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন;
৩. ধর্মগ্রন্থ থেকে পাঠ;
৪. শপথ গ্রহণ;
৫. জাতীয় সংগীত;
৬. প্রধান শিক্ষকের ভাষণ;
৭. শরীরচর্চা অনুশীলন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!