রতনপুরের আমিনুল ইসলামের দুই ছেলে। বড় ছেলে সবুজ ঢাকায় পড়ালেখা করে। আর ছোট ছেলে লাল প্রাইমারি স্কুল পাসের পর বাবার ক্ষেত খামার দেখাশুনা করে। পড়ালেখা শেষ করে সবুজ একটি চাকরি পাওয়ায় স্ত্রীসহ সেখানেই বসবাস শুরু করে। অন্যদিকে, লাল এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করতে থাকে।

Updated: 10 months ago
উত্তরঃ

বিশিষ্ট সমাজবিজ্ঞানী আর,এম, ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের ভিত্তি দুইটি: যথা- অঞ্চল এবং সম্প্রদায়গত অনুভতি।

Tamanna
Tamanna
1 year ago
উত্তরঃ

সমাজ গঠনের মূল উপাদান হলো জ্ঞাতিসম্পর্ক। আর জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হলো বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক।

একক বিবাহ থেকে যে আত্মীয়তার ভিত্তি রচিত হয় তাই বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক। বিশিষ্ট নৃবিজ্ঞানী মর্গানের মতে, এ ধরনের আত্মীয়তার ব্যবস্থা ব্যক্তিগত বিয়ের কারণ। তিনি আরো বলেন, যেখানেই থাকুক না কেন বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক একই রকম। অর্থাৎ, এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে রক্ত সম্পর্ক বা প্রত্যেক আত্মীয় ব্যক্তিকে নির্দিষ্ট করে সম্বোধন করা সম্ভব। যেমন- ভাইয়ের ছেলেকে ভাতিজা বলি, আর বাবার ভাইয়ের ছেলেকে চাচাতো ভাই।

Tamanna
Tamanna
1 year ago
উত্তরঃ

বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত লাল যে পরিবার গঠন করেছে তা হলো পিতৃবাস পরিবার।

বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবার হলো ঐ পরিবার যে পরিবারে বিয়ের পর স্ত্রী নিজ পৈতৃক বাড়িতে বসবাস না করে স্বামীর পিতৃগৃহে বসবাস করে। বাংলাদেশের মুসলমান ও হিন্দু সমাজে পিতৃবাস পরিবার ব্যবস্থা চালু রয়েছে।
উদ্দীপকে দেখতে পাই, আমিনুল ইসলামের ছোট ছেলে লাল প্রাইমারি স্কুল পাস করে বাবার ক্ষেত খামার দেখাশুনা করছে এবং এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করছে। লাল-এর এই পিতৃগৃহে বসবাস। পিতৃবাস পরিবারকেই নির্দেশ করছে। উপরের আলোচনা শেষে বলা যায়, লাল বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে যে পরিবার গঠন করেছে তা পিতৃবাস পরিবার।

Tamanna
Tamanna
1 year ago
উত্তরঃ

শিক্ষার প্রসার এবং নগরায়ণের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে যৌথ পরিবার থেকে একক পরিবারের রূপ পরিগ্রহ করছে- উদ্দীপকের আলোকে এর কারণ ব্যাখ্যা করা হলো: বর্তমান যুগ আধুনিক ও বিশ্বায়নের যুগ। এই আধুনিকতার যুগে মানুষ যেমন শিক্ষিত হচ্ছে তেমনি তাদের চিন্তা চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন। পরিবর্তনের ফলস্বরূপ তারা পরিবারের সদস্যদের নিয়েও ভিন্নভাবে চিন্তাভাবনা করে। পরিবার এখন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যৌথ পরিবারে ছেলে-মেয়েদের পড়াশুনার ব্যাঘাত ঘটতে পারে ভেবে একক পরিবারে মানুষ এখন আগ্রহী। ফলে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে পরিণত হচ্ছে।

বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে শহরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে অনেকেই চাকরির জন্য বাধ্য হয়ে যৌথ পরিবার ভেঙে শহরে অণু বা একক পরিবার গঠন করছে। তাছাড়া অনেকেই মনে করে যৌথ পরিবারের তুলনায় ছোট পরিবার সুযোগ-সুবিধার অনুকূল। এ কারণে মানুষ একক পরিবার গড়ে তুলতে আগ্রহী।
উপরের আলোচনা শেষে একথা নির্দ্বিধায় বলা যায়, শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবার ব্যবস্থার রূপ ধারণ করছে।

Tamanna
Tamanna
1 year ago
197

Related Question

View All
উত্তরঃ

নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি।

Tamanna
Tamanna
1 year ago
332
উত্তরঃ

আদিম সমাজে মানুষে মানুষে সহযোগিতার সম্পর্ক ছিল। আদিম সমাজে সংহতি ও সম্প্রীতিবোধ ছিল দৃঢ়। ঐ সময় সংগৃহীত খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্র জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে দান ও উপহার হিসেবে লেনদেন চলত। জিনিসপত্র ক্রয় বা সঞ্চয় করে রাখার মন- মানসিকতা মানুষের মধ্যে গড়ে উঠে নি। এ ধরনের লেনদেন। সমাজের সংহতি রক্ষায় বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

Tamanna
Tamanna
1 year ago
531
উত্তরঃ

উদ্দীপকে মানিকের কাজের মধ্যে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়।

পরিবারের ভরণপোষণ করার জন্য আয় ও উৎপাদন করতে হয় এবং তা পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। আয়ের কিছু অংশ দুর্দিনের জন্য জমা করেও রাখা হয়। জীবন বিমা, শিল্পে লগ্নি, ব্যবসা, জমি ক্রয় অথবা চাকরি ইত্যাদি যেভাবেই হোক, কিছু না কিছু সঞ্চয় করতেই হয়। এসব আয় ব্যয় ও সঞ্চয় মূলত পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। মানিক সংসারের অর্থ উপার্জনের জন্য একটি বেসরকারি অফিসে কাজ করে। আর এ কাজ পরিবারের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। 

তাই বলা যায়, মানিকের কাজে পরিবারের অর্থনৈতিক কার্যাবলির ইঙ্গিত রয়েছে।

Tamanna
Tamanna
1 year ago
274
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত- আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। 

মানবসমাজের সবচেয়ে আদিম সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সব কর্মকাণ্ড পরিচালিত হতো। সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে।

সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পরিবার সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি ও পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। তাছাড়া পরিবার গঠিত হওয়ার মূল ভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য লাভ করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বিবাহ ও পরিবার নিশ্চিতভাবেই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

Tamanna
Tamanna
1 year ago
277
উত্তরঃ

বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য হলো সুসংবদ্ধ জ্ঞান আহরণ।

Tamanna
Tamanna
1 year ago
441
উত্তরঃ

একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে সমাজ গবেষণায় ব্যবহৃত পরীক্ষণ পদ্ধতি নামে অভিহিত করা হয়। 

সমাজ গবেষণায় দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ-প্রকৃতি সম্পর্কে কোনো কল্পনা, যাচাই বা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেয়া হয়। এর একটি চলক হলো স্বাধীন, যার প্রভাব লক্ষ করা যায় আরেকটি নির্ভরশীল চলকের ওপর। যেমন- পরিবার পরিকল্পনা কর্মসূচিকে স্বাধীন চলক এবং এর ফলে পরিবর্তনকে নির্ভরশীল চলক বলে আখ্যায়িত করা যায়।

Tamanna
Tamanna
1 year ago
478
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews