মাইক্রোফোন হলো এমন একটি যন্ত্র যা শব্দ শক্তিকে তড়িৎ সংকেতে পরিবর্তিত বা রূপান্তরিত করে
কোনো বৈদ্যুতিক সিগন্যালকে এমপ্লিফায়ার দিয়ে বিবধিত করা হয়। শব্দের বৈদ্যুতিক সিগন্যাল বা সিগন্যাল শব্দের নিখুঁত উপস্থাপনা হলেও এর মান খুবই কম থাকে তাই তাকে ব্যবহার করার জন্য এমপ্লিফায়ারের মাধ্যমে বিবর্ধন করে নিতে হয়
উদ্দীপকে রনির ব্যবহৃত প্রেরণ কৌশলটি হলো ই-মেইল। নিচে ই-মেইলের প্রেরণ কৌশল প্রবাহচিত্র সহ ব্যাখ্যা করা হলো-

উপরিউক্ত প্রবাহ চিত্র হতে দেখা যায়, ইন্টারনেট সংযুক্ত প্রেরক কম্পিউটার কোনো ডকুমেন্ট, চিত্র বা যেকোনো ফাইল মেইলিং সফটওয়্যারে মাধ্যমে, টেলিফোন লাইনের মধ্য দিয়ে গ্রাহক কম্পউটারে পাঠায়। ইন্টারনেট গ্রাহক সংযুক্ত কম্পিউটার এই মেইল গ্রহণ করে একই পদ্ধতিতে প্রেরক কম্পিউটারে প্রেরণ করতে পারে।
উদ্দীপকে উল্লিখিত রনির দায়িত্বহীনভাবে ইন্টারনেট ব্যবহারের কুফল সম্পর্কে নিচে আলোচনা করা হলো-
ইন্টারনেট হলো আধুনিক সভ্যতার চালিকাশক্তি। ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের তথ্য আদানপ্রদান করা যায় এবং নানা ধরনের সেবাও দেয়া যায়।
বর্তমান সভ্যতার চালিকাশক্তি হওয়া সত্ত্বেও দায়িত্বহীনভাবে ইন্টারনেটের ব্যবহার ব্যাক্তি ও সমাজ জীবনে কুফল বয়ে আনে। অধিক সময় ধরে ইন্টারনেট ব্যবহার করলে চোখ ও মস্তিষ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে অনিদ্রা ও মেজাজ খিটখিটে হয়ে যায়। যার ফলে দৈনন্দিন জীবনে কাজকর্মের ব্যাঘাত ঘটে। পাশাপাশি পড়াশোনায় অনীহা চলে আসে। অধিক সময় বসে ইন্টারনেট ব্যবহার করলে বুকে ও পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আর দায়িত্বহীনভাবে ইন্টারনেট ব্যবহার করার ফলে মানুষ যন্ত্রনির্ভর হয়ে পড়ছে। এতে করে
ছেলেমেয়ের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় দায়িত্বহীনভাবে ব্যবহার প্রাত্যহিক জীবনে চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!