'১৯৭১' উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র হচ্ছে রফিক। উপন্যাসে রফিক মেজর এজাজ আহমেদের সহযোগী। পাকিস্তানি বাহিনীর সাথে থেকেও সে কাজ করে গেছে মুক্তিবাহিনীর পক্ষে। বিভিন্ন সময়ে মেজর এজাজ আহমেদের বিরোধিতা করে হয়ে উঠেছে প্রতিবাদী চরিত্র। তবে শেষ পর্যন্ত লেখক রফিক চরিত্রের গূঢ় তত্ত্ব রেখে দিয়েছেন ধোঁয়াশার মধ্যেই। তাই রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে বিবেচনা করাই শ্রেয়।
'১৯৭১' উপন্যাসে রফিক রোগা ও বাঙালির মতো। যার গায়ে আছে চকচকে নীল রঙের একটি শার্ট। রফিক নীলগঞ্জ গ্রামে আগে কখনো আসেনি। কিন্তু তার সম্পর্কে লেখক বর্ণনা করেছেন, সে হাঁটছে মাথা নিচু করে। এমনভাবে হাঁটছে যেন পথঘাট ভালো চেনা। লেখক বর্ণনার মধ্য দিয়েই ক্রমান্বয়ে রফিক চরিত্রকে করে তুলেছেন রহস্যময়।
উপন্যাসের চরিত্র বিশ্লেষণ করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, উপন্যাসের সর্বাধিক জটিল চরিত্র হচ্ছে রফিক। তাকে বাস্তব হিসেবে না পড়ে প্রতীকী চরিত্র হিসেবে পড়াই শ্রেয়। উপন্যাসে লেখক পরিষ্কার বলে দিয়েছেন, রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি অথচ সে এমনভাবে কাজ করেছে যেন শুধু এ গ্রামের রাস্তাঘাট নয়, মানুষজন এবং প্রাকৃতিক অবকাঠামোও তার খুবই চেনা। ইমাম সাহেব তার কাছে জানতে চান যে সে কোন এলাকার মানুষ। কিন্তু রফিক কোনো জবাব দেয়নি। মেজর এজাজ আহমেদের সহযোগী হিসেবে গ্রামে প্রবেশ করলেও 'আমরা' হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উঠেছে রফিক। সেই সাথে হয়ে উঠেছে বাংলাদেশের যেকোনো গ্রামের যেকোনো রফিক।
উপর্যুক্ত আলোচনা থেকে পরিশেষে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে, রফিক চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগূঢ় আমন্ত্রণ রয়েছে '১৯৭১' উপন্যাসে।
Related Question
View Allউপন্যাসের নাম রাখা হয়েছে '১৯৭১'। উপন্যাসের আরম্ভ হয়েছে প্রান্তিক এলাকা নীলগঞ্জের পটভূমিতে। ময়মনসিংহ-ভৈরব লাইনের স্টেশন নান্দাইল রোড থেকে সোজা উত্তরে দশ মাইল গেলে পাওয়া যায় বুয়াইল বাজার। এই বাজারকে পিছনে ফেলে আরও মাইল ত্রিশেক উত্তরে মধুবন বাজার। এখানে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে গরুরগাড়ি। তাও শীতকালে। বর্ষাকালে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ রাস্তা খুব খারাপ। নদীনালা নেই যে নৌকা চলবে। নদীনালাবিহীন এই অঞ্চলকে ঔপন্যাসিক অভিহিত করেছেন উজান দেশ বলে। মূলত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড়, বিল ও নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা ভাটি অঞ্চল নামে পরিচিত। '১৯৭১' উপন্যাসে উজান দেশ বলতে ভাটি অঞ্চলের বাইরের এলাকাকে বোঝানো হয়েছে। যেখানে নদীনালা, হাওড়, বিল প্রায় নেই বললেই চলে। অর্থাৎ জলবেষ্টিত এলাকার প্রতিকূল বা বিপরীত দিকে অবস্থিত দেশই এখানে উজান দেশ হিসেবে অভিধা লাভ করেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!