রফিক পেশায় একজন রিকসা ভ্যানচালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তাঁরা দৈনিকভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্যসংখ্যা এখন ৮৩ জন।

Updated: 9 months ago
উত্তরঃ

সমবায়ের মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা।

উত্তরঃ

ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।

ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে ভোক্তারা একটি সমবায় বিপণি স্থাপন করে তা পরিচালনা করে। এ ধরনের সমবায় সমিতির সদস্যরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারে এবং এ বিপণি হতে অর্জিত মুনাফা ভোগ করতে পারে। তাছাড়া এরূপ বিপণি হতে সমবায় সদস্য ছাড়া অন্যরা ও পণ্য ক্রয় করতে পারে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি।

একই রকম শ্রমে নিয়োজিত শ্রমিকগণ একত্রিত হয়ে নিজেদের শ্রমস্বার্থ রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে।

উদ্দীপকের রফিক পেশায় একজন রিকসা ভ্যানচালক। ম্বল আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। এ অবস্থায় উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গড়ে তোলেন। এর মাধ্যমে তারা তাদের আর্থিক সমস্যা কাটিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারবে। রিকসা ভ্যানচালকরাও যেহেতু শ্রমজীবী। তাই তাদের আর্থিক সমস্যা মোকাবিলায় তারা যে সমবায় সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতি। সুতরাং, উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতিটি শ্রমজীবী সমবায় সমিতি।

উত্তরঃ

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব রফিকের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি।

বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। উক্ত সমবায়ের মাধ্যমে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াও নিজেরা সঞ্চয় জমা করে ও তা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

উদ্দীপকে রফিক অন্যান্য রিকসা ভ্যানচালকদের নিয়ে শ্রমজীবী সমবায় সমিতি গঠন করে। শ্রমজীবী সমবায় সমিতি গঠনের ফলে রিকসা ভ্যানচালকদের মধ্যে ঐক্য ও সচেতনতা সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি হবে। এরূপ সংগঠনের ফলে মূলধন গঠন করা সম্ভব হবে। তাছাড়া নিজেদের মধ্যে ঋণের সুযোগ সৃষ্টি করে শ্রমজীবীরা নিজেদের আর্থিক সমস্যা মোকাবিলা করতে এবং ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে। ফলে দেশে দরিদ্রতার হার কমে যাবে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

156

“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”-এ চিন্তাধারা হতেই সমবায়ের জন্ম, সমবায় সংগঠন বা সমিতি হলো কতিপয় ব্যক্তির একটি স্বেচ্ছামূলক সংগঠন। এধরনের সংগঠনে সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একত্রিত হয়ে থাকে। এটি এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যা মুনাফা অর্জনের লক্ষ্যে সৃষ্টি না হয়ে সদস্যদের পারস্পরিক কল্যাণার্থে সৃষ্টি হয়। সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমাজে পুঁজিপতিদের শোষণ হতে অপেক্ষাকৃত দূর্বল শ্রেণির মানুষদের কল্যাণ সাধন করা হয় ।

এ অধ্যায় পাঠশেষে আমরা জানতে পারব—

  • সমবায় সমিতির ধারণা ও ইতিহাস।
  • সমবায় সমিতির বৈশিষ্ট্য । 
  • সমবায় সমিতির নীতিমালা ।
  • সমবায় সমিতির গঠন প্রণালি ।
  • সমবায় সমিতির প্রকারভেদ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান মূল্যায়ন ।
  • সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায় করার পদ্ধতি ।
  • সমবায়ের উন্নয়নে বার্ড ও সমবায় একাডেমির কার্যক্রম ও অবদান ।
  • বাংলাদেশে সমবায় বিকাশে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ ।
  • বাংলাদেশের সমবায় আন্দোলনের সমস্যা দূরীকরণের উপায়।
  • সমবায়ের মাধ্যমে সফল হবার কাহিনী।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews