এনজিওগ্রাফি হলো এক ধরণের বিশেষ পরীক্ষা যেখানে এক্সরে-এর মাধ্যমে শরীরের বিভিন্ন রক্তনালির ছবি তোলা হয়।
আলট্রাসনোগ্রাফি হলো রোগ নির্ণয় সংক্রান্ত বিশেষ ধরণের পরীক্ষা, যেখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে শ্রবণোত্তর তরফা ব্যবহার করে সমস্যা নির্ণয় করা হয়। কৃতপিন্ড, মস্তিষ্ক, যকৃৎ, পিত্তথলি, রক্তনালিসমূহ প্রভৃতিতে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।
সিটি স্ক্যানের মাধ্যমে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থি, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শরীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায়। মাথায় আঘাত পেলে মস্তিষ্কে কোনো ধরণের রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার জন্য সিটি স্ক্যান করা হয়। রশিদ সাহেবের করোটির অভ্যন্তরে কোনো জখম হয়েছে কিনা বা তা কতো গভীরে এবং কতটা তীব্র তা বোঝার জন্য সিটি স্ক্যানের মাধ্যমে ত্রিমাত্রিক ছবিতে অনুধাবন করা সহজ হয়। তাছাড়া মাথা, মস্তিষ্ক বা করোটির যেকোনো প্রকার জখমের সঠিক অবস্থান ও চিকিৎসা পন্থা নির্ণয়ে সিটিস্ক্যান বিশেষায়িত ব্যবস্থা। তদুপরি যদি অপারেশন করতে হয় এর সাহায্য ছাড়া তা সম্ভব নয়। তাই, রশিদ সাহেবকে ডাক্তার সিটি স্ক্যান করতে বললেন।
পূর্ণবয়স্ক কোনো ব্যক্তির বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথার প্রধান কারণ হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ। আর এসমস্যা নির্ধারণে ইসিজি পরীক্ষাটি অদ্বিতীয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম অত্যন্ত সহজ, ব্যথাবিহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃদপিন্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায়। এর মাধ্যমে হৃদপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃদকম্পন নিয়মিত হচ্ছে কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক আছে কিনা তা বোঝা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্ভাব্য হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত প্রদান করতে পারে। এটি
বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে করা হয় এবং এতে বুকের উপর দুটি ধাতব দণ্ড সেট করা হয়, যা হৃদপিন্ড থেকে নিঃসৃত বৈদ্যুতিক তরজাকে ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়। যন্ত্রটি এর ফলাফল একটি গ্রাফ আকারে প্রদর্শন করে, যা দেখে হৃদপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝা যায়। বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকদের মতে ইসিজির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই, রশিদ সাহেবের ভাইয়ের বুকে হঠাৎ ব্যথা জনিত সমস্যার কারণে তার সম্ভাব্য হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা বোঝার জন্য ECG-এর ভূমিকা অনস্বীকার্য।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!