MRI-এর পূর্ণরূপ হলো- Magnetic Resonance Imaging.
রেডিওথেরাপি হলো ক্যান্সারের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। এ পদ্ধতিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সরে ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়, কিন্তু এর চারপাশের সুস্থ কোষগুলো ক্ষয়পূরণ করতে পারে। ক্যান্সার আক্রান্ত অনেক রোগীর জন্য এটিই একমাত্র চিকিৎসা।
ডাক্তার সুমনের হাত ভাঙ্গায় এক্সরে করতে বলার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- এক্সরে হলো এক ধরনের অদৃশ্য তাড়িত চৌম্বক বিকিরণ। এটি নরম অধাতব বস্তু ভেদ করে চলে যেতে পারে, কিন্তু ধাতব বস্তু এটি শোষণ করে। আমরা জানি, হাড়ের অন্যতম প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এটি এক্সরেকে অনেকাংশে শোষণ করে। তাই হাড়ের ক্ষয় হলে বা ভেঙে গেলে এক্সরের মাধ্যমে শনাক্ত করা সহজ হয়। যেহেতু সুমন হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে হাতে আঘাত পায় এবং হাত ভেঙে যায়। তাই সংশ্লিষ্ট হাড়ভাঙার পরিমাণ কতটুকু তা সঠিকভাবে নির্ণয়ের জন্য এক্সরে করা আবশ্যক বলে ডাক্তার সুমনকে এক্সরে করার পরামর্শ দিয়েছিলেন।
করতে চান, তদুপরি এই ব্যথার কারণ আলসার কিনা তা নির্ণয়ে এন্ডোস্কোপির কোনো বিকল্প নেই। কেননা এন্ডোস্কোপি পরীক্ষায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজে লাগিয়ে দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সহজে অবলোকন ও পর্যবেক্ষণ করা সহজ হয়। এর মাধ্যমে কোনো অস্ত্রোপচার না করে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা এবং কোনো সমস্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়; যেমন: পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালি ইত্যাদি। তাই রহমান সাহেবের পেটের অভ্যন্তরের ব্যথায় কারণ নির্ণয়ের জন্য এন্ডোস্কোপি একটি অন্যতম উপায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!