রহিম ট্রেডার্স ২০১৬ সালের জুন মাসে করিম ব্রাদার্স -এর নিকট ৪,০০,০০০ টাকার পণ্য ধারে বিক্রয় করেছিল। সে সময় করিম ব্রাদার্স ৩,০০,০০০ টাকার একটি বিনিময় বিলে স্বীকৃতি দিয়েছিল যা রহিম ট্রেডার্স পরবর্তীতে সোনালী ব্যাংকে ৫% বাট্টায় ভাঙ্গিয়ে নিয়েছে। অবশিষ্ট ১,০০,০০০ টাকার জন্য যে চেক পাওয়া গিয়েছিল তা অমর্যাদা হওয়ায় করিম ট্রেডার্স আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে বাজারে দীর্ঘমেয়াদের জন্য আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় হয় তাকে মূলধন বাজার বলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য হচ্ছে- (১) মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। অন্যদিকে মূলধন বাজারে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। (২) মুদ্রাবাজার সিকিউরিটিজ হচ্ছে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ ইত্যাদি। মূলধন বাজার সিকিউরিটিজ হচ্ছে শেয়ার, বন্ড ইত্যাদি। (৩) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বিনিময় বিল ও চেকের উল্লেখ রয়েছে।

বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ শর্তসাপেক্ষে অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল নামে অভিহিত করা হয়। ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী রহিম ট্রেডার্স ৪ লক্ষ টাকা ধারে বিক্রয়ের বিনিময়ে ৩ লক্ষ টাকার বিনিময় বিল এবং ১ লক্ষ টাকার একটি চেক পান। এ দুটি দলিলই হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে বিবেচিত হয়। বিনিময় বিলের বৈশিষ্ট্য হলো এটি লিখিত ও প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। শর্তহীন প্রকৃতির এই দলিলে অবশ্যই নির্ধারিত মূল্যমানের স্ট্যাম্প লাগাতে হয়। এ দলিলে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে এবং বিলটি আদিষ্ট বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃত হতে হয়। অপরদিকে চেকের অন্যতম বৈশিষ্ট হলো এটি লিখিত এবং আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। শর্তহীন প্রকৃতির এই দলিলে সাধারণত আদেষ্টা, আদিষ্ট ও প্রাপক এ তিনটি পক্ষ থাকে। উক্ত দলিলে নির্দিষ্ট তারিখ, প্রাপকের নাম এবং নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হয়। চেকে দাগকাটার সুযোগ থাকে এবং উক্ত দলিলটি ঋণের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের লেনদেনটিতে বাংলাদেশে বলবৎযোগ্য হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ এর প্রয়োগ হবে। এ লেনদেনটি আর্থিক বাজারের অংশ মুদ্রাবাজারের সাথে জড়িত।

যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক দলিলসমূহ ক্রয়-বিক্রয় হয় তাকে আর্থিক বাজার বলে। আর্থিক বাজারের দু'টি অংশ হলো মুদ্রাবাজার ও মূলধন বাজার। মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি সিকিউরিটিজ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়।

উদ্দীপকের রহিম ট্রেডার্স তার ক্রেতা করিম ব্রাদার্সকে বিনিময় বিল ও চেকের মাধ্যমে মোট ৪ লক্ষ পণ্যে ধারে বিক্রয় করেছিল। বিনিময় বিল ও চেক উভয়ই হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এরূপ দলিল ইস্যু করে কোনো প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি অর্থসংস্থান করতে পারে। তাই যে বাজারে এ ধরনের স্বল্পমেয়াদি দলিলের অর্থায়ন করা হয় তাকে মুদ্রাবাজার বলে।

মুদ্রাবাজারে যে সকল সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয় তার মেয়াদকাল একবছর বা তার কম সময় হয়ে থাকে। এ বাজারের দলিলসমূহ সহজে বিক্রয় করা যায় বলে তারল্য বেশি। তাই এ বাজারের তারল্য ঝুঁকি কম। বৃহদায়তন স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ সাধারণত স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহে মুদ্রাবাজারে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
84
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

অবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
198
উত্তরঃ

আর্থিক বাজার বলতে সে বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়।

আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা- মুদ্রাবাজার এবং মূলধন বাজার। মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
226
উত্তরঃ

প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।

যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত শেয়ার বিক্রয় হয় তাকে প্রাথমিক শেয়ারবাজার বলে। প্রাথমিক শেয়ার বাজারে একটি কোম্পানি ব্যক্তিগত উপস্থাপন কিংবা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বিক্রি করে থাকে।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে ৪০০টি শেয়ার ক্রয় করেন। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে মূলত প্রাথমিক শেয়ারবাজারেই শেয়ার ক্রয়-বিক্রয় হয়। এ বাজারে কোনো নিবন্ধিত কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়। অনেক আবেদন পড়লে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়। সুতরাং বলা যায়, প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
178
উত্তরঃ

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে তাকে মাধ্যমিক শেয়ারবাজার বলে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হলো দুটি মাধ্যমিক শেয়ারবাজার। এ ধরনের স্টক এক্সচেঞ্জসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯৬৯ সালে রাষ্ট্রপতির একটি আদেশের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গঠিত হয়, যা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মাধ্যমে পুনঃগঠিত হয়।
উদ্দীপকের জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি মাধ্যমিক শেয়ারবাজারে বিনিয়োগ করেন। এ ধরনের বাজারকে এবং স্টক এক্সচেঞ্জকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)।

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জ্যাকসন মাধ্যমিক বাজারে লেনদেন করেন। এ বাজারের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও যেকোনো ধরনের নিয়ম বহির্ভূত লেনদেন ও জালিয়াতি বন্ধে SEC ভূমিকা রাখে। শেয়ারবাজারে ব্রোকারের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় করা হয় এবং কোনো ব্রোকার অবৈধ লেনদেনে জড়িত থাকলে SEC এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এছাড়াও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধি বহির্ভূত বা অন্যায়ভাবে কোনো একটি কোম্পানি অন্য কোম্পানির সকল শেয়ার ক্রয়ের প্রক্রিয়াকে প্রতিহত করে।

সুতরাং বলা যায়, শেয়ারবাজার এবং স্টক এক্সচেঞ্জ সমূহকে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
208
উত্তরঃ

কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।

যথাযথ তারল্য বজায় রাখা একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম শর্ত। কারণ তারল্য বেশি হলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আবার তারল্য কম থাকলে মুনাফা বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
259
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews