স্লেট একটি রূপান্তরিত শিলা।
রাস্তা নির্মাণ করতে নুড়ি, বেলে ও শক্ত পাথর ব্যবহার করা হয়। এ শিলাসমূহ পাললিক শিলা। এ শিলার দুটি প্রধান বৈশিষ্ট্য হলো:
সমুদ্র তলদেশে সঞ্চিত তলানি জমাট বেঁধে গঠিত হয় বলে এ শিলায় বিভিন্ন স্তর দেখা যায়। যেমন- কয়লা।
ভূগর্ভের তাপ ও রাসায়নিক ক্রিয়ায় উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ সংরক্ষিত থাকে বলে এ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়।
যেমন- শেল।
খ' এবং 'গ' যথাক্রমে পাললিক ও রূপান্তরিত শিলা।
উদ্দীপকে 'খ' নমুনার শিলায় সিমেন্ট তৈরির কাঁচামাল চুনাপাথরের কথা বলা হয়েছে এবং 'গ' নমুনার শিলাটি হচ্ছে স্লেট যা এক প্রকার রূপান্তরিত শিলা
পাললিক শিলা ভূগর্ভের প্রচণ্ড উত্তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপান্তরিত হয়ে নতুন ধরনের শিলায় পরিণত হয়। যেমন- চুনাপাথর মার্বেলে এবং কর্দম শিলা স্লেটে পরিণত হয়। এগুলোই রূপান্তরিত শিলা।
উদ্দীপকে উল্লিখিত 'ক' হলো আগ্নেয় শিলা যা সাধারণত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে দেখা যায়। আগ্নেয় শিলা ভূগর্ভের প্রচন্ড তাপ ও চাপের কারণে সৃষ্টি হয় বলে এ শিলায় জীবাশ্ম থাকতে পারে না।
১০০° সেলসিয়াস তাপমাত্রায় কোনো পদার্থকে উত্তপ্ত করলে তাতে আর কোনো জীবাশ্ম থাকতে পারে না। আগ্নেয় শিলাসমূহ সেলসিয়াস তাপমাত্রায় ভূঅভ্যন্তরে (সিল, ডাইক) এবং অগ্ন্যুৎপাতের সেলসিয়াস তাপমাত্রায় ভূঅভ্যন্তরে (সিল, ডাইক) এবং অগ্ন্যুৎপাতের ফলে লাভা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে (ব্যাসল্ট, রায়োলাইট) গঠিত হয়ে থাকে। তাই এ ধরনের শিলায় কোনো জীবাশ্ম থাকে না।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!