রাকিবদের বাড়ি রাঙামাটিতে। সে গাড়ি করে পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন রাঙামাটি সদরে অফিস করে। তার অফিসে যাওয়ার পথে এমন কিছু বাঁক পড়ে যা পাড়ি দেওয়ার সময় সে অন্য পাশ থেকে আসা গাড়িগুলো পর্যন্ত দেখতে পায় না। ফলে তাকে প্রচণ্ড ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

Updated: 9 months ago
উত্তরঃ

লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম।

উত্তরঃ

সবচেয়ে দূরে অবস্থিত যে বিন্দু পর্যন্ত স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু বা স্পষ্ট দর্শনের দূরবিন্দু বলে। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম দূরত্বে অবস্থিত। অর্থাৎ স্বাভাবিক চোখ বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায়।

উত্তরঃ

রাকিব পাহাড়ি রাস্তায় চলাফেরা করে বলেই কিছু কিছু বাঁকে অন্যপাশ থেকে আসা গাড়ি দেখতে পায় না। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা এবং উঁচুনিচু হয়। এসব রাস্তায় গাড়ি চালানোর জন্য অনেক সময় ৯০° কোণে বাঁক নিতে হয়। বাঁক এমন হয় যে কোনো একটি রাস্তা হঠাৎ করেই শেষ হয়ে যায় কিন্তু রাস্তার শেষ মাথায় পৌঁছানোর পর আবার নতুন রাস্তা শুরু হয়। এ নতুন রাস্তা আগে থেকেই দেখা যায় না। ফলে এ ধরনের রাস্তায় মানুষ বা গাড়ি যাই থাকুক না কেন তাও দেখা যায় না।
এজন্যই রাকিব বাঁকের অন্য পাশ থেকে আসা গাড়ি দেখতে পায়না।

উত্তরঃ

রাকিবের জন্য পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অত্যধিক ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। এজন্য এসব রাস্তায় অত্যন্ত সতর্কভাবে গাড়ি চালানো উচিত। রাকিবের নিরাপদে বাড়ি পৌঁছতে পারার জন্য যে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হলো-

i. খারাপ আবহাওয়া যেমন- বৃষ্টিপাত, কুয়াশা ইত্যাদির মাঝে গাড়ি চালানো যাবে না।
ii. রাস্তার বাঁকগুলো পাড়ি দেওয়ার সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে।
iii. কখনও স্বাভাবিক গতিসীমার উপরে গাড়ি চালানো যাবে না।
iv. রাতের বেলায় দৃষ্টি গ্রাহ্যতা অনেক কমে যায়, তাই জরুরি কাজ না থাকলে রাতের বেলায় গাড়ি চালানো যাবে না।
V. বিপদজনক বাঁকে সমতল দর্পণ থাকলে তা লক্ষ করতে হবে।
vi. বিপদজনক বাঁকে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে।
vii. গাড়ির দর্পণের সঠিক ব্যবহার করতে হবে।
এই সতর্কতাগুলো সঠিকভাবে মেনে চললে রাকিব নিরাপদে পৌঁছাতে পারবে। বোন

114

আমাদের দৈনন্দিন জীবনে আলোর প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখি না। আবার পুরোপুরি অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছু দেখতে পাই না। আলো হচ্ছে সেই নিমিত্ত, যার সাহায্যে আমরা দেখতে পাই। তোমরা আপের শ্রেণিগুলোতে আলোর বিভিন্ন ধর্মের সাথে পরিচিত হয়েছ। এই অধ্যায়ে আয়না বা দর্পণের ব্যবহার ছাড়াও আলোর প্রতিসরণ সম্পর্কে আরও কিছু জানবে। এছাড়া চোখের ক্রিয়া, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখ ভালো রাখার উপায় জানতে পারবে।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারব।
  •  আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারব ।
  • দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  •  স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারব।
  • লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারব।
  • চোখের ত্রুটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব ।
  • লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারব।
  • চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারব।
  • চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারব ।
  • চোখের প্রতি যত্ন নেব এবং অন্যদের সচেতন করব।

Related Question

View All
উত্তরঃ

আলোর প্রতিসরণ (Reflection of light) হলো একটি প্রক্রিয়া যেখানে আলোর রশ্মি একটি বিপরীত পৃষ্ঠ থেকে ফিরে আসে। এটি ঘটে যখন আলোর রশ্মি কোনো প্রতিবন্ধক বা পৃষ্ঠে আঘাত করে এবং সেই পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়।

প্রতিসরণের দুইটি মূল ধরণ রয়েছে:

  1. সমতল প্রতিসরণ: যখন আলো একটি সমতল পৃষ্ঠে প্রতিফলিত হয়, যেমন আয়না।
  2. বক্র প্রতিসরণ: যখন আলো বক্র পৃষ্ঠে প্রতিফলিত হয়, যেমন জলাধার বা কোনো গোলাকার পৃষ্ঠ।

প্রতিসরণের মূল নিয়ম:

  • প্রতিরূপ নিয়ম: প্রতিসরণের সময়, প্রতিসরণের কোণ (অর্থাৎ আলোর আসার কোণ) এবং প্রতিফলনের কোণ (অর্থাৎ ফিরে আসার কোণ) একে অপরের সমান হয়।
  • আইনার নিয়ম: আলো যে কোন পৃষ্ঠের দিকে প্রবাহিত হয়, সেই পৃষ্ঠের সাথে প্রান্তিক অবস্থায় প্রতিসরণ ঘটে।

উদাহরণস্বরূপ, একটি আয়না দেখতে পাওয়া যা আমাদের নিজস্ব প্রতিবিম্ব দেখায়, এটি আলোর প্রতিসরণের একটি বাস্তব উদাহরণ।

পদার্থবিজ্ঞানে প্রতিসরণ বলতে একটি তরঙ্গের পথ পরিবর্তনকে বোঝায়; যখন এটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। তরঙ্গের গতির পরিবর্তন বা মাধ্যমের পরিবর্তনের কারণে পথ পরিবর্তন হতে পারে। আলোর প্রতিসরণ হতে সবচেয়ে বেশি দেখা যায়, তবে অন্যান্য তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ এবং জলতরঙ্গেও প্রতিসরণ হতে দেখা যায়।

14.7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews