অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়।
নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়ন তথা জনকল্যাণই হলো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য।
স্থানীয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান, সংরক্ষণ ও বণ্টন সংক্রান্ত কার্যাবলি হলো সরকারি অর্থায়ন। জনসেবায় এই অর্থায়ন করা হয় বলে সরকারের জন্য এটি অলাভজনক। এর মাধ্যমে সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে।
উদ্দীপকে রাকিব রহমান পারিবারিক বাজেট তৈরি করার মাধ্যমে পারিবারিক অর্থায়ন করেছেন।
এ অর্থায়নে প্রথমে পরিবারের আয়ের উৎস নির্ধারণ করা হয়। পরবর্তীতে সে অনুযায়ী যথাযথ খাতে ব্যয় করা হয়। এ অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল নিশ্চিত করা।
উদ্দীপকে রাকিব রহমান টেলিভিশনে সরকারের বাজেট অধিবেশন দেখেন। অধিবেশনটি মনোযোগ দিয়ে শুনে ও চিন্তা করে তিনি পারিবারিক জীবনেও এর তাৎপর্য উপলব্ধি করেন। তাই তিনি একটি পারিবারিক বাজেট তৈরি করেন। এটি তৈরির মাধ্যমে তিনি পারিবারিক
অর্থায়ন করেছেন। এক্ষেত্রে তিনি পরিবারের আয়ের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কে নিশ্চিত হয়েছেন। ফলে উক্ত টাকা কোন কোন খাতে বা কীভাবে ব্যয় করলে পরিবার সর্বোচ্চ লাভবান হবে সে সম্পর্কে ধারণা পেয়েছেন। এছাড়া পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে আয়ের সাথে মিল রেখে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যয়গুলো তিনি পূরণ করতে পারবেন। উক্ত বিষয়গুলোকে বিবেচনা করে বলা যায়, পারিবারিক জীবনে রাকিব রহমানের পারিবারিক অর্থায়নের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকের সরকারি ও পারিবারিক অর্থায়নের মধ্যে পার্থক্য রয়েছে বলে আমি মনে করি।
সরকারি অর্থায়ন অলাভজনক হয়। এ অর্থায়নে ব্যয়ের উৎসগুলো আগে নির্ধারণ করা হয়। পরবর্তীতে সে অনুযায়ী আয়ের খাত শনাক্ত করা হয়। পারিবারিক অর্থায়ন বলতে পরিবারের জন্য পরিকল্পনামাফিক আয়ের উৎস নির্ধারণ ও তার ব্যবহারকে বোঝায়।
উদ্দীপকে রাকিব রহমান টেলিভিশনে সরকারের বাজেট অধিবেশন মনোযোগ সহকারে দেখেন। পরবর্তীতে তিনি চিন্তা করে দেখলেন শুধু রাষ্ট্রের কাজে নয়, পারিবারিক জীবনেও বাজেটের প্রয়োজন রয়েছে।
উদ্দীপকে সরকারি অর্থায়ন ও পারিবারিক অর্থায়নের কথা বলা হয়েছে। এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সরকারি অর্থায়নে ব্যয়ের খাত নির্ধারণ করে আয়ের উৎস চিহ্নিত করা হয়। অন্যদিকে, পারিবারিক অর্থায়নে আয়ের উৎস নির্ধারণ করে ব্যয়ের খাত নিশ্চিত করা হয়। রাস্তাঘাট, সেতু ও সামাজিক অবকাঠামো নির্মাণে সরকারি অর্থায়ন করা হয়। টিভি, ফ্রিজ, গাড়ি ইত্যাদি কেনার জন্য পারিবারিক অর্থায়ন করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ। অন্যদিকে পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য হলো পরিবারের সদস্যদের কল্যাণ সাধন। তাই বলা যায়, উদ্দীপকে রাকিব রহমান সরকারি বাজেট দেখে পারিবারিক বাজেট তৈরিতে অনুপ্রাণিত হলেও উভয় অর্থায়ন প্রক্রিয়ায়
Related Question
View Allরপ্তানি থেকে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি দেখা যায়।
সরকার নিজ দেশের সার্বিক উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকে।
একটি দেশের রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, সামাজিক অবকাঠামো প্রভৃতি উন্নয়নে সরকার অনেক অর্থ ব্যয় করে। এই ব্যয়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এর মাধ্যমে সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে।
উদ্দীপকে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায়।
এ প্রক্রিয়ার মাধ্যমে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়। সাধারণত কোনো প্রতিষ্ঠান অর্থসংস্থানের ক্ষেত্রে মালিকের নিজস্ব তহবিল, আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ প্রভৃতিকে উৎস হিসেবে ব্যবহার করে থাকে।
উদ্দীপকে জনাব সোহান সবুজ ব্যাংক বন্ধু শফিকুল ইসলাম ও মামাতো বোন ফারজানার কাছ থেকে ঋণ নিয়েছেন। তার এই সংগৃহীত তহবিল দিয়ে তিনি বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ও অফিস ভাড়া প্রদান করেছেন। এছাড়া নতুন মেশিন কিনতে তিনি উক্ত তহবিল ব্যবহার করেছেন। এ কে এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রম ব্যবসায় অর্থায়নের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব সোহানের কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা হয়।
জনাব সোহান উপযুক্ততার নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে আমি মনে করি।
এ নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়। চলতি
মূলধনের পরিমাণ কম বলে এর উৎসের খরচও কম হয়। এ মূলধন দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলে সুদ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে।
উদ্দীপকে জনাব সোহান সবুজ ব্যাংক থেকে ৮ লক্ষ টাকা ৫ বছরের
জন্য ঋণ নিয়েছেন। ব্যাংকের সুদের হার ১৫%। এছাড়া ২ লক্ষ টাকা তার বন্ধু শফিকুল ইসলাম ও মামাতো বোন ফারজানার কাছ থেকে সংগ্রহ করেছেন। তিনি সংগৃহীত মূলধনের ৭ লক্ষ টাকা চলতি ব্যয় যেমন: বিদ্যুৎ বিল, বেতন ও ভাড়া প্রদানে ব্যয় করেন, যা তার স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা উচিত ছিল। অন্যদিকে তিনি তার মোট মূলধনের ৮ লক্ষ টাকাই দীর্ঘমেয়াদি তহবিল থেকে সংগ্রহ করেন, যেখানে তার নতুন মেশিন কিনতে স্থায়ী ব্যয় মাত্র ৩ লক্ষ টাকা।
উদ্দীপকে উপযুক্ততার নীতির আলোকে জনাব সোহানের সিদ্ধান্ত সঠিক হয়নি। তিনি যদি স্থায়ী ব্যয়ের অর্থ দীর্ঘমেয়াদি উৎস এবং চলতি ব্যয়ের অর্থ স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করতেন, তাহলে দীর্ঘমেয়াদি তহবিলের সুদের পরিমাণ কম হতো। অর্থাৎ প্রয়োজনের বেশি অর্থ দীর্ঘমেয়াদি তহবিল থেকে সংগ্রহ করায় তাকে বেশি সুদ দিতে হয়েছে।
তাই বলা যায়, উপযুক্ততার নীতি না মানায় জনাব সোহান ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কশিল্প বিল্পবের পর থেকে অর্থাৎ ১৯৭০-এর দশকে উৎপাদন কৌশল জটিল হয়।
একজন ব্যবসায়ীর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনামাফিক স্বল্পমূল্য প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারে।
অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী
পরিমাণ তহবিল স্বল্পমূল্যে সংগ্রহ করা যাবে সে বিষয়ে জ্ঞানদান করে। ফলে সংগ্রহীত অর্থের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করা সম্ভব হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
