রাজধানীর সাভারে 'শতাব্দী রিয়েল এস্টেট' কোম্পানির একটি আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকার, সেমিনার ও টেলিভিশনের মাধ্যমে প্রকল্পসংক্রান্ত যাবতীয় তথ্য প্রচার করে যাতে সম্ভাব্য ক্রেতারা প্লট ক্রয়ে আকৃষ্ট হয়। সম্প্রতি কোম্পানিটি 'বর্ষবরণ' উপলক্ষ্য প্লট বুকিং এ নগদ ৫% ছাড় এবং একটি ল্যাপটপ পুরস্কার প্রদান করছে। এতে কোম্পানিটির প্লটের বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। 
 

Updated: 9 months ago
উত্তরঃ

পণ্য বিক্রয়ের পরবর্তীতে ক্রেতা বা ভোক্তাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে।

উত্তরঃ

বিজ্ঞাপন ও প্রচার এক বিষয় নয়। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে ]\

বিজ্ঞাপন। অন্যদিকে উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলা হয়।
সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে প্রচারের উদ্দেশ্য হলো পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আবার বিজ্ঞাপনের কার্যক্ষেত্র সীমিত যেখানে প্রচারের আওতা ব্যাপক। বিজ্ঞাপনের জন্য অর্থের প্রয়োজন হয় যেখানে প্রচারের জন্য অর্থের প্রয়োজন হয় না বা হলেও অনেক কম। তাই বলা যায়, বিজ্ঞাপন ও প্রচার কোনো অবস্থাতেই এক বিষয় নয়।

উত্তরঃ

উদ্দীপকে 'শতাব্দী রিয়েল এস্টেট' কোম্পানি বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ করেছে।
চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন।
উদ্দীপকে রাজধানীর সাভার এলাকায় 'শতাব্দী রিয়েল এস্টেট' কোম্পানির একটি আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকা, সেমিনার ও টেলিভিশনের মাধ্যমে তাদের প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করে। এতে সম্ভাব্য ক্রেতারা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে প্লট ক্রয়ে আকৃষ্ট হয়। বর্তমানে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে কেতাকে সহজে অবহিত করা যায় এবং ক্রেতার মাঝে পণ্য বা সেবা প্রায় আগ্রহী করে তোলা যায়। বিজ্ঞাপন একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা মহারণ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি নির্দিষ্ট পদ্মায় এবং স্থাপক জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয়। এক্ষেত্রে কোম্পানিটিও কট্রিকা, সেমিনার ও টেলিভিশনের মাধ্যমে তাদের পণ্যের প্রসারমূলক কাজ করেছে; যা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের গৃহীত বিপণন প্রসারের অন্যতম ভৌগল বিক্রয় প্রসারের প্রয়োগ অত্যন্ত যৌক্তিক।

বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বাড়ানোর প্রচেষ্টা। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমই হলো বিক্রয় প্রসার।
উদীপকে 'শতাব্দী রিয়েল এস্টেট' লিমিটেড তাদের সাভারের আবাসন প্রকল্পের প্লট বিক্রয়ে জন্য ক্রেতা আকৃষ্ট করার নিমিত্তে বিজ্ঞাপন প্রচার করে। সম্প্রতি এ কোম্পানি তাদের 'বর্ষবরণ' উপলক্ষ্যে প্লট বুকিং এ নগদ ৫% ছাড় এবং একটি ল্যাপটপ পুরস্কার প্রদান করছে। এ ধরণের বিক্রয় প্রসার কৌশল প্রয়োগের ফলে কোম্পানিটির প্লটের বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। মূলত বিক্রয় প্রসার কৌশলে ক্রেতাদের মনে পণ্যসংক্রান্ত বিষয়ে অনুকূল মনোভাব সৃষ্টির জন্য। ক্রেতাদের বিভিন্ন জিনিস উপহার হিসেবে প্রদান করা হয়। এরূপ। কার্যক্রমের ফলে প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়।

সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে বিক্রয় প্রসারের প্রয়োগ গৃহূত্বপূর্ণ ভূমিকা রাখে।

109
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

230
উত্তরঃ

যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।

243
উত্তরঃ

উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।

যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।

191
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।

পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।

185
উত্তরঃ

যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।

234
উত্তরঃ

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।

256
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews