রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল সরকার মাঠকর্ম অনুশীলনে একটি এনজিওতে যায়। সেখানে সে অনেক অজানা তথ্য সংগ্রহ করে। পড়াশোনা শেষে শিমুল নিজেই একটি এনজিও গড়ে তোলে যা পরবর্তীতে সফলতা লাভ করে। সে লক্ষ করে তার যেসব বন্ধুরা ছাত্র জীবনে মাঠকর্ম অনুশীলনে মনোযোগী ছিল না তারা কর্মজীবনেও সফল হতে পারেনি। 

Updated: 9 months ago
উত্তরঃ

সমস্যা সমাধানে কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া অনুসরণ করেন সমাজকর্মী।

উত্তরঃ

সমাজকর্ম প্রশাসন বলতে মূলত সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো প্রত্যক্ষভাবে সমাজকল্যাণ বা সমাজসেবামূলক কার্যাবলির সঙ্গে সংশ্লিষ্ট।

সমাজকর্ম প্রশাসন সামাজিক নীতিকে সমাজসেবায রূপান্তর করে তার মূল্যায়ন ও সংশোধন করার জন্য সুচিন্তিত এবং সুপরিকল্পিত প্রক্রিয়াকে নির্দেশ করে। সামাজিক এজেন্সী বা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ থেকে শুরু করে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত দীর্ঘ গতিশীল কর্মপ্রবাহ সমাজকর্ম প্রশাসনের কার্যাবলির অন্তর্ভুক্ত। সেই সাথে সমাজকর্ম অনুশীলনে সমাজকর্ম প্রশাসনের মাধ্যমে ব্যবস্থাপনা ও প্রশাসনিক জ্ঞান এবং তত্ত্ব প্রয়োগ করা হয়।

উত্তরঃ

কর্মজীবনে শিমুলের সফলতার কারণ হলো মাঠকর্মের মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ।

মাঠকর্মের মাধ্যমে শিক্ষার্থী তাত্ত্বিক জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে। মাঠকর্মে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের মধ্যে পেশাদারী মনোভাব গড়ে ওঠে। মাঠকর্ম অনুশীলনের জন্য শিক্ষার্থীকে কোনো না কোনো প্রতিষ্ঠানে পাঠানো হয় বলে শিক্ষার্থী প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কর্মসূচি, নীতি প্রণয়ন, প্রশাসনিক কার্যাবলিসহ নানা বিষয়ে ধারণা লাভ করে যা তাকে পরবর্তী কর্মজীবনে সহায়তা করে।

উদ্দীপকে শিক্ষার্থী শিমুল মাঠকর্ম অনুশীলনে একটি ডেইরি ফার্ম পরিদর্শনে গিয়ে অনেক অজানা তথ্য সংগ্রহ করে যা পাঠ্যপুস্তকেকখনো পড়েনি। অর্থাৎ শিমুল ব্যবহারিক জ্ঞান অর্জন করে। পড়ালেখা শেষে শিমুল নিজেই একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে সফলতা লাভ করে। সুতরাং বলা যায়, মাঠকর্মের মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞানই শিমুলকে কর্মজীবনে সফল করেছে

উত্তরঃ

আমি মনে করি, ব্যবহারিক জ্ঞানের অভাবেই শিমুলের বন্ধুরা কর্মজীবনে সফল হতে পারে নি।

মাঠকর্ম মূলত শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সমাজকর্মের জ্ঞান অনুশীলন, দক্ষতা ও নৈপূণ্য অর্জনের ব্যবহারিক শিক্ষা প্রক্রিয়া। মাঠকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা মানব আচরণ, সামাজিক পরিবেশ, সমাজকল্যাণ, সামাজিক নীতি, সমাজসেবা, সমাজকর্ম অনুশীলন, গবেষণা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্র সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগ ঘটায়। সেই সাথে, এজেন্সি ও একাডেমিক তত্ত্বাবধায়কের নিবিড় তত্ত্বাবধানে থেকে শিক্ষার্থীরা তত্ত্ব এবং তত্ত্বের অনুশীলনের মধ্যে সংযোগ প্রতিষ্ঠায় সক্ষম হয়। মাঠকর্মের মাধ্যমে সমাজকর্মের বাস্তব নীতিমালাসমূহ প্রয়োগের জ্ঞান ও দক্ষতা অর্জনে সক্ষমতা তৈরি হয়। এছাড়াও মাঠকর্মে সমাজকর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামো সম্পর্কে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়। এক্ষেত্রে একজন শিক্ষানবিশ সমাজকর্মী প্রশাসনিক যোগাযোগ, কার্যপ্রণালি, তত্ত্বাবধান, সেমিনার, রিপোর্টিং, রেকর্ডিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে। এই জ্ঞান ও দক্ষতাই তাকে পরবর্তীতে কর্মজীবনে সফলতা আর্জনে সাহায্য করে।

উদ্দীপকে শিমুলের বন্ধুদের ক্ষেত্রে দেখা যায়, মাঠকর্ম অনুশীলনে তারা অমনোযোগী ছিল। ফলে তাদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক প্রয়োগের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। যার জন্য পেশাগত দায়িত্ব অর্জনের প্রাথমিক ধাপ তারা পূরণ করতে পারেনি। উপর্যুক্ত আলোচনায় তাই প্রতীয়মান হয়, ব্যবহারিক জ্ঞানের অভাবই শিমুলের বন্ধুদের কর্মজীবনে ব্যর্থতার কারণ।

58
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

Rapport হচ্ছে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক তৈরির প্রক্রিয়া।

685
উত্তরঃ

সামাজিক কার্যক্রম হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সাধন ও সমর্থন আদায়ের জন্যে পরিচালিত সুসংবদ্ধ প্রচেষ্টা।

সামাজিক কার্যক্রম একটি ধারাবাহিক ও সুশৃঙ্খল পদ্ধতি। এটি সুসংগঠিত প্রচেষ্টায় জনগণের মধ্যে সচেতনতা আনয়ন করে সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সংশোধন বা পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন সাধন করে থাকে।

1k
উত্তরঃ

সমাজকর্মের অন্যতম শাখা সাইকিয়াট্রিক সমাজকর্ম হীরার সমস্যা সমাধানে কাজ করতে পারে।

সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সহায়তায় ভূমিকা রাখে। একজন ব্যক্তি বিভিন্ন কারণে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। এসময় তার পক্ষে সবার সাথে স্বাভাবিক আচরণ করা সম্ভব হয় না। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করে। এক্ষেত্রে এটি মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সম্পর্কে অনুধ্যান করে সে অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করে। উদ্দীপকের হীরার সমস্যা সমাধানেও এ শাখা কাজ করতে পারে।

উদ্দীপকের হীরা সৌদি আরব গিয়ে গৃহপরিচারিকা হিসেবে কাজ করার সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং অসংলগ্ন আচরণ শুরু করে। হীরার মতো মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করে থাকে। তাই বলা যায়, হীরার সমস্যা সমাধানে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করতে পারে।

159
উত্তরঃ

হীরাকে সুস্থ করে তুলতে সমাজকর্মী হিসেবে লুনা মাঠকর্মের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ কৌশলের প্রয়োগ ঘটাতে পারে।

সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ মাঠকর্মের মাধ্যমে ঘটানো হয়। মাঠকর্মের গুরুত্বপূর্ণ কয়েকটি কৌশল হলো সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ। সমস্যা নির্ধারণ ও পরিকল্পনা কৌশল প্রয়োগ করে সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা চিহ্নিত করতে সক্ষম হন। সেইসাথে তিনি সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করেন। যোগাযোগ কৌশলের মাধ্যমে সমাজকর্মী সাহায্যার্থীর সাথে সমাজে বিদ্যমান কর্মসূচির সংযোগ ঘটান যা ব্যক্তির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে হস্তক্ষেপ কৌশলের মাধ্যমে সমাজকর্মী সাহায্যার্থীকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান, সমস্যা মোকাবিলায় তাকে সক্ষমকরণ, নির্দেশনা মেনে চলতে সহায়তাকরণ এবং সমস্যা সমাধানের জন্য তার সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এর ফলে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজ সমস্যা মোকাবিলায় সক্ষম হয়।

উদ্দীপকের হীরা মানসিকভাবে অসুস্থ। সে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউটে চিকিৎসা নিচ্ছে। সমাজকর্মের ছাত্রী লুনা তার কেসটি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে লুনা উপরোল্লিখিত কৌশলগুলো প্রয়োগের মাধ্যমে হীরার সমস্যা নির্ণয় করে তাকে সেবা প্রদানের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি লুনা হীরার সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচির সংযোগ ঘটিয়ে তাকে সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও মানসিকভাবে সমর্থন দেবে। তার এ ছোট পদক্ষেপগুলোই তাকে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তুলতে পারে। এছাড়াও লুনা হীরার সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে। সেইসাথে হীরাকে যেসব নিদের্শনা দেওয়া হয়েছে তা মেনে চলতে সহায়তা করতে পারে যা হীরার সুস্থ হওয়ায় সহায়ক হবে।
তাই বলা যায়, লুনা মাঠকর্মের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ কৌশল প্রয়োগ করে হীরাকে সুস্থ করে তুলতে পারে।

164
উত্তরঃ

মনো-সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবমুখী সমাধান কৌশল প্রণয়ন করায় সমাজকর্ম বর্তমান বিশ্বে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।

সমাজকর্ম তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে মানুষকে সরাসরি সেবা প্রদান করে। একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানের বাস্তবে প্রয়োগ ঘটিয়ে মানুষের বহুমুখী সমস্যার সমাধানে অংশ নিতে পারে। একই সাথে এসব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে বলেই বর্তমান বিশ্বে সমাজকর্ম এত জনপ্রিয়।

139
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews