রাতুল ক্লাসে বসে পড়ছিল। হঠাৎ টিফিনের সময় ক্লাসের বাইরে এসে সূর্যের দিকে তাকাতেই তার চোখ সঙ্কুচিত হয়ে গেল। একটু পরে আবার ক্লাসে ঢুকলে অল্পক্ষণের মধ্যে তার চোখ ঠিক হয়ে গেল।

Updated: 4 months ago
উত্তরঃ

হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক আমিষ জাতীয় পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি হতে অতি অল্প মাত্রায় ক্ষরিত হয়ে প্রধানত রক্ত বা কলারস দিয়ে প্রবাহিত হয় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলিকে পরোক্ষভাবে প্রভাবিত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

নিচে অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমারের মধ্যে পার্থক্য দেখানো হলো-

অ্যাকুয়াস হিউমারভিট্রিয়াস হিউমার
i.. অক্ষিগোলকের অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত।i. অক্ষিগোলকের ভিট্রিয়াস প্রকোষ্ঠে অবস্থিত।
ii. পানির মতো তরল পদার্থ।ii. জেলির মতো স্বচ্ছ চটচটে পদার্থ।
Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের রাতুল টিফিনের সময় ক্লাসের বাইরে এসে সূর্যের দিকে তাকালে তার চোখ সঙ্কুচিত হয়। রাতুলের চোখ সঙ্কুচিত হওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
মানুষের অক্ষিগোলকে অবস্থিত কর্ণিয়ার পেছনে আইরিশ নামক একটি পর্দা থাকে। এই আইরিশের কেন্দ্রে অবস্থান করে পিউপিল নামক একটি ছিদ্র। পিউপিলকে ঘিরে বৃত্তাকার ও অরীয় পেশি থাকে। আলোর তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের সাহায্যে পিউপিলটি প্রয়োজনমতো ছোট ও বড় হয়। অরীয় পেশি প্রসারিত হলে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হয়।
আবার অরীয় পেশি সংকুচিত হলে ও বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল বড় হয়ে অক্ষিগোলকের ভেতরে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। এই পিউপিলের মধ্যদিয়েই চোখে আলো প্রবেশ করে। রাতুল সূর্যের দিকে তাকালে সূর্যের তীব্র আলোতে তার চোখের অরীয় পেশি প্রসারিত হয় এবং বৃত্তাকার পেশি সংকুচিত হয়ে যায়। এর ফলে পিউপিল ছোট হয় এবং চোখ সঙ্কুচিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সংবেদী অঙ্গটি হলো চোখ। চোখের রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। রেটিনা কোরয়েডের নিচে অবস্থিত এবং একমাত্র আলোক সংবেদী অংশ। এতে রড ও কোনকোষ নামক দু ধরনের আলোক সংবেদী কোষ আছে। রডকোষগুলো লম্বাটে ও রোডপসিন নামক প্রোটিনযুক্ত। এটি অনুজ্জ্বল আলোতে দর্শন উপযোগী। কোনকোষগুলো কোণাকৃতি ও আয়োডপসিন নামক প্রোটিনযুক্ত। এটি উজ্জ্বল আলোতে দর্শন উপযোগী। রেটিনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশগুলো নিচে বর্ণনা করা হলো-
অন্ধবিন্দু: অ্যাক্সনগুলো অক্ষিগোলকের যে বিন্দুতে মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে সে বিন্দুটি অন্ধবিন্দু। এটি আলোক সংবেদী নয়।
ফোবিয়া সেন্ট্রালিস: অন্ধবিন্দুর কাছাকাছি রেটিনার যে অংশে প্রচুর কোণকোষ দেখা যায় তাই ফোবিয়া সেন্ট্রালিস। এটি অতিরিক্ত আলো সংবেদী হওয়ায় এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়।
অপটিক স্নায়ু: রেটিনা স্তরে গ্যাংগ্লিওনসমৃদ্ধ নিউরনগুলোর অ্যাক্সনসমূহ একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
45

বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় (coordination)বলে।

Related Question

View All
উত্তরঃ

দর্শনীয় বস্তু ও লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করে যেকোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে তাই উপযোজন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
106
উত্তরঃ

অগ্রমস্তিষ্কে অবস্থিত মানবদেহের সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী একটি ক্ষুদ্র গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক। এসব হরমোন দেহের অন্যান্য অনেক হরমোন নিঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
64
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'A' অংশটি মানব অন্তঃকর্ণের ইউট্রিকুলাস। নিচে ইউট্রিকুলাসের গঠন বর্ণনা করা হলো-
ইউট্রিকুলাসের সাথে দুটি উল্লম্ব ও একটি আনুভূমিকভাবে অবস্থিত মোট তিনটি অর্ধবৃত্তাকার নালি থাকে। নালিগুলো পরস্পর সমকোণে অবস্থিত। প্রত্যেকটি নালির এক প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে যার মধ্যে সংবেদী কোষ ও রোম থাকে। রোমগুলো চুনময় ওটোলিথ দানা সম্বলিত জেলির মতো ক্যুপুলায় আবৃত। মানুষের অন্তঃকর্ণ অস্থিময় ল্যাবিরিন্থ -এ পরিবেষ্টিত যা পেরিলিম্ফপূর্ণ থাকে। আর এর অভ্যন্তরে থাকে এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
59
উত্তরঃ

উদ্দীপকের চিত্রটি হলো মানব কর্ণ যা একই সাথে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। নিচে শ্রবণে মানব কর্ণের ভূমিকা বিশ্লেষণ করা হলো-
বহিঃকর্ণ বা পিনায় সংগৃহীত শব্দ তরঙ্গ বহিঃঅডিটরি মিটাসে প্রবেশ করে টিমপেনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে উঠে। এই কাঁপনে মধ্যকর্ণে অবস্থিত ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তঃকর্ণের ককলিয়ার, পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হয়। পেরিলিম্ফে কাঁপন হলে ককলিয়ার অর্গান অব কর্টির সংবেদী রোম কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি করে। এ আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে বাহিত হলে মানুষ শুনতে পায়। এরপর বাকি শব্দ তরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়। শব্দের বিভিন্ন মাত্রা গ্রহণ করার জন্য ককলিয়ার স্ক্যালা মিডিয়ায় বিশেষ বিশেষ স্থান রয়েছে। যেমন- শব্দের উচ্চমাত্রা গ্রহণ করে ফেনেস্ট্রা রোটান্ডা সংলগ্ন অংশ, মধ্যম মাত্রা গ্রহণ করে মাঝামাঝি অংশ এবং নিম্নমাত্রা গ্রহণ করে শীর্ষের কাছাকাছি অংশ।
এভাবেই মানব কর্ণের অন্তর্গঠনের বিভিন্ন অংশ পর্যায়ক্রমিকভাবে শ্রবণে ভূমিকা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
46
উত্তরঃ

অক্ষিগোলকের যে বিন্দুতে অ্যাক্সনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে, সেই আলোক অসংবেদী বিন্দুই হলো অন্ধবিন্দু।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
61
উত্তরঃ

দর্শনীয় বস্তু ও চোখের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন হয় তাকে উপযোজন বলে। মানুষ দুচোখকে একই বস্তুতে কেন্দ্রীভূত করে, লেন্সের বক্রতার পরিবর্তন করে এবং পিউপিলের সংকোচন প্রসারণ ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। চোখের আইরিশ, সিলিয়ারী পেশি, সাসপেনসরি লিগামেন্ট ও লেন্স সক্রিয়ভাবে উপযোজনে অংশগ্রহণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
78
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews