রানার শিক্ষক পরিমাপ সম্পর্কে পড়াতে গিয়ে রানাকে আয়তন সম্পর্কে কিছু কথা বললেন। পড়ার টেবিলের ক্ষেত্রফল কিভাবে বের করবে তা করে দেখালেন। ।। তিনি তিনি রানাকে একটি পাথর দিয়ে তার আয়তন বের করতে বললেন।

Updated: 9 months ago
উত্তরঃ

যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাই পরিমাপের একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির একক প্রচলিত আছে। কোনো দেশে এফ. পি. এস পদ্ধতি, কোনো দেশে সি. জি. এস পদ্ধতি আবার কোনো দেশে এম. কে. এস পদ্ধতি। পরিমাপের ক্ষেত্রে এ বৈষম্য দূর করে অভিন্ন পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যে ১৯৬০ সালে বিশ্বের সকল দেশের বিজ্ঞানীরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সভায় মিলিত হয়ে সকল দেশের জন্য একটিমাত্র এককের পদ্ধতি চালু করার বিষয়ে একমত হন। এ পদ্ধতির নাম এককের আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ, ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট। আন্তর্জাতিক পদ্ধতি বা এস. আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের দ্বিতীয় বস্তুটি হলো পাথর যা একটি অসম আকৃতির বস্তু। তাই এর আয়তন স্কেলের সাহায্যে নির্ণয় করা যায় না। কিন্তু মাপ চোঙের সাহায্যে এর আয়তন সঠিকভাবে নির্ণয় করা যাবে।বর্ণনা:

১. প্রথমে সুতা দিয়ে শক্ত করে পাথরটিকে বেঁধে নিই।

২. তারপর একটি মাপচোঙে পানি ঢালি এবং পানির পাঠ খাতায় লিখি।

৩. এরপর পাথরটি মাপচোঙের পানিতে ডুবাই। এর ফলে পানি উপরে উঠে আসে। আবার পানির পাঠ খাতায় লিখি।

৪. দুটি পাঠের পার্থক্য হিসাব করে পাথরটির আয়তন নির্ণয় করি।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

শ্রেণিকক্ষে আলোচিত বিষয়টি হলো পরিমাপ যা সঠিক পরিমাণ নির্ণয়ে খুবই প্রয়োজনীয়।

বিশ্লেষণ: আমরা দৈনন্দিন জীবনে জানা-অজানা নানাবিধ বস্তুকে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন- টেবিলের দৈর্ঘ্য, স্কুলে রওনা দেওয়ার সময় ইত্যাদি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু জিনিস আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন-স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কে কোন গ্রুপে খেলবে বা টেলিভিশনে কখন সংবাদের শিরোনাম শুনতে হবে ইত্যাদি। এসব ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল না-ও আসতে পারে। সুতরাং সঠিক পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজনীয়। এভাবে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন- বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে; জামা-কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণিকক্ষে কয় জোড়া টেবিল-বেয় রাখা যাবে; বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণমতো বিভিন্ন প্রকার মসলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণমতো এবং খেতেও হয় পরিমাণমতো। এক কথায়, দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
110

দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়।

এই অধ্যায় শেষে আমরা

  • বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারব।
  • বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব।
  • পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারব।
  • দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব।
  • বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারব।
  • তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারব।
  • তাপমাত্রা পরিমাপ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবনধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন- কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
2.4k
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

এবং দৈর্ঘ্য = ১০ মিটার

আমরা জানি,

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

 প্রস্থ= ক্ষেত্রফল/দৈর্ঘ্য

= ৪০ বর্গমিটার/১০ মিটার== ৪ মিটার

অতএব, ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
527
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার

পড়ার টেবিলের প্রশ্ন = ৫০ সে. মি.

=মি. [ ১০০ সে. মি. = ১ মি.]

= ০.৫ মি

পড়ার টেবিলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গএকক

= (১ ০ ০.৫) বর্গমিটার

= ০.৫ বর্গমিটার

অতএব, একটি টেবিলের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার

ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০- ১) বর্গমিটার

= ৩৯ বর্গমিটার

অতএব, টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
323
উত্তরঃ

ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
720
উত্তরঃ

যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত - তাদেরকে যৌগিক একক বলে। যেমন, আয়তনের একক ঘনমিটার, যা তিনটি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটার এর গুণফল। -তাই আয়তনের একক একটি যৌগিক একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
360
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews