রামগড়ে স্থানীয় এলাকায় কোনো বাণিজ্যিক ব্যাংক না থাকায় এলাকাবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ বিষয়ে প্রশাসনকে অবগত করলে সেখানে 'ক' ব্যাংক-এর একটি শাখা চালু হয় এবং এলাকাবাসী সকলেই উপকৃত হয়। পরবর্তী সময়ে 'খ' ব্যাংক-এর একটি শাখা কার্যক্রম শুরু করে। কিছুদিন পর কেন্দ্রীয় ব্যাংক 'খ' ব্যাংককে বন্ধের নোটিশ দেয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করে

উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্তর স্থিতিশীল রাখে।
মূল্যস্তর যদি স্থিতিশীল না থাকে তাহলে অর্থনীতিতে মন্দাভাব দেখা দিবে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে।

উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মেনে না চলার জন্য কেন্দ্রীয় ব্যাংক 'খ' ব্যাংককে বন্ধের নোটিশ দেয়।
দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয়।
উদ্দীপকে 'খ' ব্যাংক একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ব্যাংকার হিসেবে কাজ করে। জনগণ বাণিজ্যিক ব্যাংকে হিসাব খুলে ব্যাংকিং সেবা নেয়। একইভাবে তালিকাভুক্ত ব্যাংকসমূহও কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে ও ব্যাংকিং সুবিধা লাভ করে। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়। ব্যাংকগুলো কোনো অসৎ উপায় অবলম্বন করলে কেন্দ্রীয় ব্যাংক তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তাই নিয়মবহির্ভূত কাজ করার জন্য অথবা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী না চলার জন্য কেন্দ্রীয় ব্যাংক 'খ' ব্যাংককে বন্ধের নোটিশ দেয়।

উত্তরঃ

রামগড়ের মতো এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক 'ক' ব্যাংককে আর্থিক সহযোগিতা ও সঠিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে কাজে লাগাতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তালিকাভুক্ত ব্যাংকসমূহের আর্থিক সংকট ও তারল্য সমস্যা সমাধানে এই ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
উদ্দীপকে রামগড়ে স্থানীয় এলাকায় কোনো বাণিজ্যিক ব্যাংক না থাকায় এলাকাবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ বিষয়ে প্রশাসনকে অবগত করলে সেখানে 'ক' ও 'খ দুটি ব্যাংকের শাখা চালু হয়। ফলে এলাকাবাসী সকলেই উপকৃত হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক 'খ' ব্যাংক-কে বন্ধের নোটিশ দেয়। বর্তমানে শুধু 'ক' ব্যাংক চালু রয়েছে।
যেহেতু রামগড়ের মতো এলাকায় উন্নয়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন, তাই কেন্দ্রীয় ব্যাংক 'ক' ব্যাংক-এর মাধ্যমে এলাকাবাসীকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সরবরাহ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক
হলো ঋণের শেষ আশ্রয়স্থল। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের অর্থের ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই করে থাকে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের উচিত সঠিক নির্দেশ দেওয়া, যার মাধ্যমে 'ক' ব্যাংক এই অর্থ এলাকাবাসীর উন্নয়নে কাজে লাগাতে পারবে

117

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংকের মুরব্বি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, দায়িত্ব এবং দেশের অর্থনীতি ও সমাজ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অবদান সম্পর্কে জানতে পারবে। তাছাড়া দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্প প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এবং সরকারের নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা ধারণা দেয়া হয়েছে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সৃষ্টি, পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং আর্থিক শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • কেন্দ্রেীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংকের উদ্দেশ্য চিহ্নিত করতে পারব। কেন্দ্রেীয় ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারব।
  • দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করতে পারব

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews