রিজেন্ট পার্ক কেন বেরসিকের প্রাণেও রসের সঞ্চার করে? আলোচনা করো।

Updated: 8 months ago
উত্তরঃ

নানা রকম গোলাপ ফুলের সৌন্দর্যে অপরূপ রঙে সেজে ওঠা রিজেন্ট পার্কের শোভা দেখে নিতান্ত বেরসিকের প্রাণেও রসের সঞ্চার হয়।

'বিলাতের প্রকৃতি' রচনাটি ইংল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম বর্ণনা তুলে ধরে। সেখানে বসন্ত আর গ্রীষ্মকাল প্রকৃতির বিচিত্র সৌন্দর্যে ভরে ওঠে। ইংল্যান্ডের পার্কগুলোতে যার পূর্ণ প্রকাশ ঘটে। রিজেন্ট পার্ক তেমনই একটি পার্ক। প্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে এটি লন্ডনের সেরা পার্ক। এ পার্কটির গোলাপ বাগানের খ্যাতি দুনিয়াজোড়া। জুন-জুলাই এ দুমাসে গোলাপ ফোটে। নানা রঙের নানা জাতের গোলাপ পাশাপাশি ফুটে থাকে। লন্ডনের মানুষ মন ভরে এর সৌন্দর্য উপভোগ করে। রৌদ্রস্নানরত মানুষের চোখ জুড়ায় এর রূপ দেখে। অপরিমেয় গোলাপ ফুলের রঙে চোখে নেশা লাগে আর ফুলের মনোরম স্নিগ্ধ গন্ধে বাতাস হয়ে ওঠে মোহকর। তখন রিজেন্ট পার্কের গোলাপবাগের জান্নাতি পরিবেশ দেখে মন জুড়িয়ে যায়। এই সৌন্দর্যের সমারোহে যেকোনো নিষ্প্রাণ বেরসিক লোকের মনেও আনন্দ আর রসের সঞ্চার না হয়ে পারে না।

তাই দেখা যায়, বসন্ত আর গ্রীষ্মে গোলাপ, লাইলাক, ডেইজি, টিউলিপসহ নানাবিধ ফুলের সৌন্দর্যে রিজেন্ট পার্কে যে শোভা প্রকাশ পায়। তবে গোলাপের সৌন্দর্য যেকোনো নীরস লোসে গানও তৃপ্তির খোরাক জোগায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
194

Related Question

View All
উত্তরঃ

মে মাসে ইংল্যান্ডের পার্কগুলোতে টিউলিপ ফুল ফোটে, যার সৌন্দর্য হৃদয়জুড়ানো।

'বিলাতের প্রকৃতি' রচনায় টিউলিপ ফুলের সৌন্দর্যের যে বর্ণনা দেওয়া হয়েছে, তাতে দেখা যায় টিউলিপ ফুল বাংলাদেশের ধুতুরা ফুলের চেয়ে ছোটো। এর রংগুলো অত্যন্ত মনোমুগ্ধকর কোনো জায়গায় ফুটে থাকে দুধের চেয়ে সাদা, কোনো জায়গায় রক্তের চেয়ে লাল। কোনোটায় বেগুনি, কোনোটায় জাফরানি, কোনোটায় ধূপছায়া। কোনোটা দুধে-আলতা মাখানো, কোনোটা হলুদ। কোনোটায় থাকে প্রজাপতির গায়ের রেখাটানা বিচিত্র রঙের কারুচিত্র। থাকের পর থাক। টিউলিপের এমন বিচিত্র রূপ যে কারো মনেই সৌন্দর্যের তৃষ্ণা মিটায়।
এভাবেই লন্ডনের পার্কগুলোতে টিউলিপ ফুল মোহনীয় আকর্ষণ ছড়িয়ে দেয় অপরূপ সৌন্দর্যের।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
235
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews