রিতুর মামা ইংল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকা শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল না মানাসহ নানা অব্যবস্থাপনা দেখে আহত হন। তিনি বাসায় ফিরে রিতুকে বলেন, এখানে নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। তিনি মনে করেন, সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়গুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। 

Updated: 10 months ago
উত্তরঃ

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance.

উত্তরঃ

'স্বচ্ছতা' সুশাসনের পূর্বশর্ত। স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পুরাপুরি নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে কিনা তা বোঝায়। এটি এমন একটি ধারণা যা 'নাগরিক ও প্রশাসনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে। যার ফলে নাগরিকদের জন্য সরকার যা করছে নাগরিকরা তা জানতে পারে এবং সরকার ও নাগরিকদের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারে। সহজভাবে বলতে হয় তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্য প্রাপ্তির সহজলভ্যতাই হলো স্বচ্ছতা যা সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত।

উত্তরঃ

উদ্দীপকে রিতুর মামা দীর্ঘদিন পরে ইংল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকা শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল না মানাসহ নানা অব্যবস্থাপনা দেখে আহত হন। তিনি জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য এ বিষয়গুলোকে পৌরনীতি ও সুশাসন বিষয়ক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত করেছেন।

আমরা লক্ষ করেছি ঢাকা শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল না মানা ইত্যাদি অব্যবস্থাপনার ফলে বাস্তবিকপক্ষে সাধারণ জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে সর্বসাধারণের পায়ে হেঁটে রাস্তা চলাচলে অসুবিধা, যানজট, সড়ক দুর্ঘটনাসহ নানা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করে ও তা সমাধানের উপায় নির্দেশ করে; সেহেতু জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য এসব বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যুক্তিসংগত কারণ রয়েছে। এসব বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে বিশেষত শিক্ষক ও শিক্ষার্থীরা এ ব্যাপারে সচেতন হবে এবং সর্বোপরি সমাজেও এর প্রভাব পড়বে। অর্থাৎ পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হলে শিক্ষিত সমাজ এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উৎসাহিত হবে। ফলে এসব অব্যবস্থাপনা ক্রমশ দূর হবে।

উত্তরঃ

উদ্দীপকে মামা বর্ণিত বিষয়গুলোকে পৌরনীতির অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। নিচে পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু অলোচনা করা হলো-

  • নাগরিকতাবিষয়ক আলোচনা পৌরনীতি ও সুশাসন বিষয়ের মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা ইত্যাদি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে।
  • রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের আলোচনার ক্ষেত্র।
  • পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন বিষয়ে উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদসহ রাষ্ট্রের কার্যাবলি, উপাদানসংক্রান্ত বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন বিষয়ে আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে
  • পৌরনীতি বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্যে, গঠন ও কার্যাবলি সম্পর্কে বিশদভাবে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন সমাজজীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা করে।
  • পৌরনীতি ও সুশাসন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করে ও তা সমাধানের উপায় নির্দেশ করে।

অতএব, পৌরনীতি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান।

83

Related Question

View All
উত্তরঃ

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিকতা লাভের উপায়, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক। এককথায় পৌরনীতির মূল বিষয়বস্তু যেহেতু নাগরিকতাকেন্দ্রিক সেহেতু পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়

336
উত্তরঃ

তাহসিন এ বছর একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশুনা করছে। তাহসিনকে তার বাবা 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি পাঠের পরামর্শ দিলেন। পাঠ্য বিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন গ্রহণের বা পাঠের ফলে তাহসিন যে ধরনের সুফল লাভ করবে, তা নিচে উল্লেখ করা হলো-

  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিন তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করবে।
  • এ বিষয় পাঠের মাধ্যমে তাহসিন সুনাগরিকের গুণাবলি সম্পর্কে অবগত হবে। যা তার গুণাবলি বিকাশে সহায়ক হবে।
  • পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে তাহসিনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং মনের সংকীর্ণতা দূর হবে। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা বিকশিত হবে। যা একজন রাষ্ট্রবিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। সে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুসংহত ও সুসংবদ্ধ করে গড়ে তোলার জ্ঞানলাভ করবে।
  • এ বিষয় পাঠের ফলে তাহসিন রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত জ্ঞান লাভ করবে।
  • রাষ্ট্রব্যবস্থা বিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে তাহসিন জ্ঞান অর্জন করতে পারবে।
  • তাহসিন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। খ। তাকে একজন বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হতে সহায়তা করবে।
  • অতএব বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানী হতে ইচ্ছুক তাহসিনের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি নির্বাচন সঠিক হয়েছে। এ বিষয়টি তাহসিনের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।
239
উত্তরঃ

উদ্দীপকে বলা হয়েছে, আধুনিককালে 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ ও কার্যাদি সম্পর্কিত বিজ্ঞান।

পৌরনীতির উৎপত্তির ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থা থেকে এ শাস্ত্রের উদ্ভব। সেই সময়ে পৌরনীতির ক্ষেত্র ছিল মূলত নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিক সম্পর্কিত আলোচনাতেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে নাগরিকতার ধরন, বিস্তার ও মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নাগরিক অধিকার, কর্তব্য, সুনাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক দিকের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন, কার্যাবলি ও ভূমিকা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। জাতীয় গৌরবময় ইতিহাস, আন্দোলন ও ব্যক্তিত্ব সম্পর্কেও জ্ঞানদান করে পৌরনীতি। বর্তমান কালের বৈশ্বিক বিস্তৃত নাগরিকতার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান যেমন- জাতিসংঘ, কমনওয়েলথ, FIFAইত্যাদির গঠন ও কার্যাবলি নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। একই সাথে অতীতে নাগরিক জীবন কেমন ছিল, রাষ্ট্রের দায়-দায়িত্ব কেমন ছিল, নাগরিকগণ কেমন সুযোগ-সুবিধা ভোগ করত তার স্বরূপ নিয়েও পৌরনীতি আলোচনা করে। অতীতের তুলনায় বর্তমানে এর প্রকৃতি কেমন এবং ভবিষ্যতে তা কেমন হতে পারে, তারও দিকনির্দেশনা পৌরনীতি হতে পাওয়া যায়। অতীতের শাসনব্যবস্থা, সংবিধান, শাসক শ্রেণি ইত্যাদির মধ্যে কোনটি সবচেয়ে ভালো ছিল যা ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে পৌরনীতির আলোচনায় তা পাওয়া যায়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে আধুনিককালের পৌরনীতি বিষয়ে যে ধারণা উপস্থাপন করা হয়েছে তা যথাযথ ও যৌক্তিক।

266
উত্তরঃ

কযে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্যপ্রবাহ, জনগণকে উন্নত সেবা প্রদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে, তাই সুশাসন।

255
উত্তরঃ

সুশাসন হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। আর নীতিশাস্ত্র হলো মানুষের আচার-আচরণ মূল্যায়নের বিজ্ঞান। উভয়ের মাঝে বিষয়বস্তুগত মিল রয়েছে যেমন, তেমনি সুশাসনকে মূল্যায়ন করে নীতিশাস্ত্র। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যেসব গুণাবলি ও বৈশিষ্ট্য প্রয়োজন তা নীতিশাস্ত্র পাঠের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আবার নীতিশাস্ত্রের একটি প্রায়োগিক দিক হলো সুশাসন।

375
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews