রিতু ঘোষ ভারত থেকে বাংলাদেশে তার মাসীর বাড়িতে বেড়াতে এসেছে। সে দেখতে পেল তার মাসী গ্যাসের চুলায় রান্না শেষে কাপড় শুকাচ্ছেন এবং অনেক সময় শুধু শুধুই চুলা জ্বালিয়ে রাখা হয়। রিতু তার মাসীকে বোঝানোর চেষ্টা করে যে, জ্বালানি সম্পদ হিসেবে তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সম্পদ সীমিত। সচেতন না হলে এ সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যাবে এবং আমরা গভীর জ্বালানি সংকটে পড়ব।

Updated: 6 months ago
উত্তরঃ

ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

খনিজ সম্পদ সংরক্ষণ বলতে বোঝায় বিভিন্ন প্রকার খনিজ সম্পদ
যথা- প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, চুনাপাথর প্রভৃতি ব্যবহারে মিতব্যয়ি হওয়া। খনিজ সম্পদের অতিরিক্ত ব্যবহার, অবৈজ্ঞানিক প্রথায় বা যথেচ্ছ ব্যবহার এবং মানুষের বিবেকহীন কার্যকলাপ ইত্যাদির ফলে খনিজ সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে। এর রোধ করাই খনিজ সংরক্ষণ।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

রিতু ঘোষের দেখা অপচয় হওয়া সম্পদটি প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে অপচয়রোধ করার সাথে সাথে মিতব্যয়ীও হতে পারে। এ জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যায়-
অপচয় নিবারণের মাধ্যমে ও ব্যবহারের বাহুল্য, ক্ষয়িষ্ণু সম্পদের ব্যবহার হ্রাস করে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি, অগ্রাধিকার ভিত্তিতে খাত নির্ধারণ করে গ্যাস ব্যবহার, সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত সাহায্য নিয়ে কোনো বস্তুর ব্যবহার, সম্পদ উৎপাদন ও ব্যবহারের সময় অপচয় বন্ধ করে সম্পদ সংরক্ষণ করা যায়। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে তাই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন। সুসংস্কৃত উন্নত মানবিক গুণাবলি প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে সাহায্য করবে। শিক্ষার প্রসার এ কাজে প্রধান ভূমিকা পালন করে। ভবিষ্যৎ - বংশধরদের জন্য গ্যাস যে সংরক্ষণ প্রয়োজন এ সম্পর্কে জনগণকে সচেতন করা। সর্বোপরি সরকার জনগণকে গ্যাস ব্যবহারে সতর্কতামূলক বার্তা প্রচার করে এবং গ্যাসের বিকল্প সম্পদ ব্যবহারের উৎসাহিত করার মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার হ্রাস করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত জ্বালানি খনিজগুলো হচ্ছে তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এ জ্বালানি খনিজগুলো গুরুত্বপূর্ণ।
ভারতে খনিজ তেলের সম্পদ নেই বললেই চলে। তবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাগুলোয় কিছু তেল উত্তোলিত হয়। ভারতের ব্যবহারের জন্য যে তেল প্রয়োজন হয় তার প্রায় পুরো অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারতের মতো বাংলাদেশও খনিজ তেলে সমৃদ্ধ নয়। কেবল হরিপুর গ্যাস ক্ষেত্রে কিছু নিম্নমানের তেল উত্তোলন করা হয়।।
পৃথিবীর কয়লা মজুদের দিক থেকে ভারতের স্থান পঞ্চম। দেশটিতে ৮,৫০০ কোটি মেট্রিক টন কয়লা সঞ্চিত আছে। ২০১৭ সালে দেশটি ৭০৮ মিলিয়ন টন কয়লা উত্তোলন করে। বাংলাদেশেও কয়লা উল্লেখযোগ্য খনিজ সম্পদ। দেশটিতে ৩,৩০০ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। ভারতে লৌহ ও ইস্পাত শিল্পে এবং বিভিন্ন শিল্পকারখানায় কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা ব্যবহৃত হয়।

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলেও ভারত প্রাকৃতিক গ্যাস উৎপাদনে খুব বেশি সমৃদ্ধ নয়। ভারতের আসাম রাজ্যের নাহারকাটিয়া, মোরান, যুগীরজান, টিনালি, উত্তর ভারতের কাংড়া এবং পশ্চিম ভারতে প্রাকৃতিক গ্যাসের খনিগুলো অবস্থিত।
বাংলাদেশের শিল্পকারখানাতে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের মোট জ্বালানির শতকরা ৭১ ভাগই প্রাকৃতিক গ্যাস দ্বারা পূরণ করা হয়। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সার কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কীটনাশক, ওষুধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন, চা বাগান, কৃষি ও পরিবহন খাত, গৃহস্থালির কাজে প্রাকৃতিক গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
28

Related Question

View All
উত্তরঃ

প্রকৃতিপ্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাকেই শক্তিসম্পদ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
134
উত্তরঃ

বাংলাদেশে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি পাওয়া যায়।
যেসব কয়লায় কার্বণের পরিমাণ কম এবং ছাই ও গন্ধকের পরিমাণ বেশি যেসব কয়লাকে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি। নিকৃষ্ট শ্রেণির কয়লায় মধ্যে পিট ও বিটুমিনাস উল্লেখযোগ। বাংলাদেশের বেশির ভাগ কয়লা ক্ষেত্র থেকে বিটুমিনাস ও পিট জাতীয় কয়লার উত্তোলন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
364
উত্তরঃ

উদ্দীপকে 'ক' খনিজ সম্পদটি হলো লৌহ আকরিক যা সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ণ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। বিশ্বের বিভিন্ন দেশের লৌহ আকরিক উত্তোলন করা হয়। এশিয়ার মহাদেশের বেশ কয়েকটি দেশে লৌহ আকরিক সঞ্চিত আছে। নিচে এশিয়া মহাদেশে লৌহ
আকরিকের উৎপাদন ব্যাখ্যা করা হলো-

এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইরান, জাপান, প্রভৃতি দেশে 'লৌহ আকরিক উত্তোলন করা হয়। নিচে এসব দেশে ২০১৯ সালে কী পরিমাণ লৌহ আকরিক উত্তোলন করা হয় তা একটি তালিকায় মাধ্যমে তুলে ধরা হলো-

ক্রমিক নং

দেশ

২০১৯ সাল

চীন

৩৫.০০

ভারত

২১.০০

কাজাখিস্তান

৪.৩০

8

ইরান

৩.৮০

অতএব বলা যায় এশিয়া মহাদেশের বহু দেশ লৌহ আকরিক উৎপাদনে ভূমিকা রাখে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
136
উত্তরঃ

উদ্দীপকে 'খ' খনিজ সম্পদটি হলো- খনিজ তেল।
ভূগর্ভস্থ বিভিন্ন শিলা স্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বলে। খনিজ তেল বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই সারা বিশ্বব্যাপি এর বাণিজ্য কার্যক্রম সচল। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। মৃল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় এবং তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারেই রপ্তানি করা হয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি প্রধান।
পরিশেষে বলা যায় খণিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারাবিশ্ব ব্যপিই এর আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
134
উত্তরঃ

সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
151
উত্তরঃ

উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়। উদ্ভিদের কাণ্ড, গুঁড়ি, শাখা-প্রশাখা, পাতা, প্রাণীর দেহাবশেষ সবকিছু ভূঅভ্যন্তরে তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
136
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews