ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৯৫৮ সালে প্রথম হাসপাতাল সমাজসেবা বিভাগ চালু হয়।
কেস ম্যানেজমেন্ট হলো বিভিন্ন সেবার মধ্যে সমন্বয় যা সাহায্যার্থীর পক্ষে মাঠকর্মী করে থাকে। এই সেবা মানসিক স্বাস্থ্য বা আইনগত ক্ষেত্রে হতে পারে। অন্যভাবে বলা যায়, কেস ম্যানেজমেন্ট হলো নির্দিষ্ট সংখ্যক সাহায্যার্থীর সাথে কার্য পরিচালনা করার প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মধ্যে থাকবে গবেষণা, সমস্যা নির্ধারণসহ বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা।
উদ্দীপকে রিনা তার মাঠকর্মে গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া প্রয়োগ করছে।
একটি নির্দিষ্ট দলের সদস্যদের মধ্যকার সম্পর্ক সুসংহত করার মাধ্যমে দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গ্রুপ ম্যানেজমেন্ট একটি কার্যকর কৌশল হিসেবে পরিচিত। দলের মধ্যে অনেক লোকের সমাবেশ ঘটে। তাদের নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকলেও অনেক ক্ষেত্রে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ফলে দলীয় লক্ষ্য অর্জন অনেক সময় ব্যাহত হয়। তখন সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে সমস্যাগ্রস্ত দলটিকে একটি ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসে। আর এর সামগ্রিক রূপই হলো গ্রুপ ম্যানেজমেন্ট। উদ্দীপকে দেখা যায় সমাজকর্মের ছাত্রী রিনা তাত্ত্বিক কোর্স সমাপ্ত করে একটি শ্রমিক সংগঠনকে নিয়ে কাজ করে। অর্থাৎ এখানে শ্রমিক সংগঠন হলো একটি দল। সে সংগঠনের সদস্যদের ভূমিকা পুনরুদ্ধার করে সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সদস্যদের সক্ষম করে তোলেন। এখানে রিনার
কাজটি ওপরে বর্ণিত গ্রুপ ম্যানেজমেন্ট এর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে রিনা তার মাঠকর্মে গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া প্রয়োগ করেছে।
উক্ত প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পাদন করতে হলে কয়েকটি ধাপ যেমন অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন, দলকর্মের সমাপ্তি প্রভৃতি ধাপ অতিক্রম করতে হয়।
গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়ার প্রথম ধাপ হলো অনুধ্যান। দলীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মীকে দল ও দলের সদস্যদেরসম্পর্কে অনুধ্যান করে দলের সদস্যদের বৈশিষ্ট্য, দায়িত্ব, ভূমিকা, দলের বৈশিষ্ট্য, প্রকৃতি, অবস্থান, দলীয় সম্পদ, সামর্থ্য, সমাজে দলের প্রভাব ইত্যাদি তথ্য সংগ্রহ করতে হয়। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমস্যা নির্ণয় করতে হয়। সমস্যা নির্ণয়ের পর তা সমাধানে সমাজকর্মীকে কার্যক্রম পরিকল্পনা করে তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হয়। সমস্যা সমাধানের ক্ষেত্রে তিনি সমাজকর্মের হস্তক্ষেপ কৌশলের প্রোভাডিং পদ্ধতি, সক্ষমকারী পদ্ধতি, প্রভাবকারী পদ্ধতি, সৃষ্টিশীল পদ্ধতিগুলো ব্যবহার করেন। এরপর সমাধান প্রক্রিয়া যথাযথ ফলপ্রসূ কিনা তা যাচাইয়ের জন্য মূলায়ন করা হয়।
গ্রুপ ম্যানেজমেন্টের সর্বশেষ প্রক্রিয়া হলো দলকর্মের সমাপ্তি। এক্ষেত্রে মাঠকর্মী বা দল সমাজকর্মী দলীয় লক্ষ্য অর্জন হলো কিনা, কর্মপরিকল্পনা যা গ্রহণ করা হয়েছিল তা অর্জিত হলো কিনা, দলীয় সদস্যদের সমস্যা কতটুকু সমাধান হলো, তাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কিনা, সমাজে বিদ্যমান তাদের জন্য যেসব ব্যবস্থা রয়েছে তার সাথে যোগাযোগ হয়েছে কিনা ইত্যাদি দিক বিবেচনা করে দলের কর্মপ্রক্রিয়া শেষ করেন।
উদ্দীপকে দেখা যায়, সমাজকর্মী রিনা গুণ ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় শ্রমিক সংগঠনের সদস্যদের ভূমিকা পুনরুদ্ধার করে সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সদস্যদের সক্ষম করে তোলেন। আর গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হলে উপরে বর্ণিত ধাপগুলো অতিক্রম করতে হয়।
তাই বলা যায়, গ্রুপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পাদন করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
Related Question
View AllRapport হচ্ছে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক তৈরির প্রক্রিয়া।
সামাজিক কার্যক্রম হচ্ছে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সাধন ও সমর্থন আদায়ের জন্যে পরিচালিত সুসংবদ্ধ প্রচেষ্টা।
সামাজিক কার্যক্রম একটি ধারাবাহিক ও সুশৃঙ্খল পদ্ধতি। এটি সুসংগঠিত প্রচেষ্টায় জনগণের মধ্যে সচেতনতা আনয়ন করে সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সংশোধন বা পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন সাধন করে থাকে।
সমাজকর্মের অন্যতম শাখা সাইকিয়াট্রিক সমাজকর্ম হীরার সমস্যা সমাধানে কাজ করতে পারে।
সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সহায়তায় ভূমিকা রাখে। একজন ব্যক্তি বিভিন্ন কারণে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। এসময় তার পক্ষে সবার সাথে স্বাভাবিক আচরণ করা সম্ভব হয় না। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করে। এক্ষেত্রে এটি মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সম্পর্কে অনুধ্যান করে সে অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করে। উদ্দীপকের হীরার সমস্যা সমাধানেও এ শাখা কাজ করতে পারে।
উদ্দীপকের হীরা সৌদি আরব গিয়ে গৃহপরিচারিকা হিসেবে কাজ করার সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং অসংলগ্ন আচরণ শুরু করে। হীরার মতো মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করে থাকে। তাই বলা যায়, হীরার সমস্যা সমাধানে সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করতে পারে।
হীরাকে সুস্থ করে তুলতে সমাজকর্মী হিসেবে লুনা মাঠকর্মের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ কৌশলের প্রয়োগ ঘটাতে পারে।
সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ মাঠকর্মের মাধ্যমে ঘটানো হয়। মাঠকর্মের গুরুত্বপূর্ণ কয়েকটি কৌশল হলো সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ। সমস্যা নির্ধারণ ও পরিকল্পনা কৌশল প্রয়োগ করে সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা চিহ্নিত করতে সক্ষম হন। সেইসাথে তিনি সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করেন। যোগাযোগ কৌশলের মাধ্যমে সমাজকর্মী সাহায্যার্থীর সাথে সমাজে বিদ্যমান কর্মসূচির সংযোগ ঘটান যা ব্যক্তির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে হস্তক্ষেপ কৌশলের মাধ্যমে সমাজকর্মী সাহায্যার্থীকে বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান, সমস্যা মোকাবিলায় তাকে সক্ষমকরণ, নির্দেশনা মেনে চলতে সহায়তাকরণ এবং সমস্যা সমাধানের জন্য তার সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এর ফলে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজ সমস্যা মোকাবিলায় সক্ষম হয়।
উদ্দীপকের হীরা মানসিকভাবে অসুস্থ। সে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউটে চিকিৎসা নিচ্ছে। সমাজকর্মের ছাত্রী লুনা তার কেসটি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে লুনা উপরোল্লিখিত কৌশলগুলো প্রয়োগের মাধ্যমে হীরার সমস্যা নির্ণয় করে তাকে সেবা প্রদানের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি লুনা হীরার সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচির সংযোগ ঘটিয়ে তাকে সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও মানসিকভাবে সমর্থন দেবে। তার এ ছোট পদক্ষেপগুলোই তাকে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তুলতে পারে। এছাড়াও লুনা হীরার সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে। সেইসাথে হীরাকে যেসব নিদের্শনা দেওয়া হয়েছে তা মেনে চলতে সহায়তা করতে পারে যা হীরার সুস্থ হওয়ায় সহায়ক হবে।
তাই বলা যায়, লুনা মাঠকর্মের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা, যোগাযোগ ও হস্তক্ষেপ কৌশল প্রয়োগ করে হীরাকে সুস্থ করে তুলতে পারে।
সমাজকর্ম একটি পেশাগত সেবাদান প্রক্রিয়া।
মনো-সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবমুখী সমাধান কৌশল প্রণয়ন করায় সমাজকর্ম বর্তমান বিশ্বে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।
সমাজকর্ম তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে মানুষকে সরাসরি সেবা প্রদান করে। একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানের বাস্তবে প্রয়োগ ঘটিয়ে মানুষের বহুমুখী সমস্যার সমাধানে অংশ নিতে পারে। একই সাথে এসব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে বলেই বর্তমান বিশ্বে সমাজকর্ম এত জনপ্রিয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!