কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোকে দেয়াল সজ্জা বলে।
জাপানিদের পুষ্পবিন্যাস পদ্ধতিকে ইকেবানা বলে।
জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। তারা পুষ্পবিন্যাসের সময় সৃষ্টিকর্তা, মাটি ও মানুষকে স্মরণ করে। এপুষ্পসজ্জায় সর্বোচ্চ ডালটি স্বর্গের, দ্বিতীয় ধাপটি মানুষের আর তৃতীয় ধাপটি পৃথিবীর প্রতীক। এই পুষ্পবিন্যাসে শুধু যে তিনটি শাখা থাকে তা নয়। তিনের অধিক শাখা থাকলেও সেগুলোকে এমনভাবে সাজাতে হয় যেন তিনটি মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়।
উদ্দীপকের আসবাবপত্রগুলো শয়নকক্ষের জন্য উপযোগী।
শয়নকক্ষ হতে হবে নির্জন, শান্ত ও স্নিগ্ধ। এ কক্ষে বিশ্রাম নিয়ে মানুষ পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুত হয়। শয়নকক্ষে সাধারণত খাট্ট ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ারড্রোব থাকা উচিত। ইফতি ও রিয়া তাদের শয়নকক্ষের জন্য একটি বড় খাট, ওয়ারড্রোব ও ড্রেসিং টেবিল কিনলেন। অংকনের সাহায্যে এই ঘরের বিন্যাস দেখানো হলো-

ইফতি ও রিয়া আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে শুধু আসবাবের সৌন্দর্যের দিকটি বিবেচনা করেছেন। কিন্তু তাদের আরও কতগুলো বিষয় বিবেচনা করা প্রয়োজন ছিল।
গৃহকে সুন্দর, আকর্ষণীয় ও আরামদায়ক করে তোলার জন্য প্রয়োজন আসবাবপত্র। প্রতিটি পরিবারের জন্য আসবাবপত্র অত্যন্ত প্রয়োজনীয়।
এই আসবাবপত্র নির্বাচন, ক্রয় এবং বিন্যাস গুরুত্বপূর্ণ বিষয়।সৌন্দর্যের দিকটি ছাড়াও ইফতি ও রিয়াকে আসবাবপত্র নির্বাচনের সময় নিম্নোক্ত বিষয়গুলোও বিবেচনা করা দরকার ছিল-আসবাপত্র নির্বাচনের সময় প্রথমেই পারিবারিক আয়ের দিকে লক্ষ রাখতে হবে। পরিবারের সামর্থ্য অনুযায়ী আসবাব নির্বাচন করতে হবে। আসবাবের মূল্য নির্ভর করে উপকরণ, নির্মাণ ও নকশার উপর। উপকরণ ভালো মানের হলে আসবাবের মূল্য বেশি হয়। তাই নির্দিষ্ট বাজেটের মধ্যে আসবাবপত্র নির্বাচন করতে হবে। আসবাবের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করতে হবে। তা না হলে অর্থের অপচয় এবং ঘরের সৌন্দর্য নষ্ট হয়। আসবাব নির্বাচনের সময় এটি আরামদায়ক কি না তা দেখতে হবে। একাধিক কাজ করা যায় এরূপ আসবাবপত্র নির্বাচন করতে হবে। আসবাবের নকশা এমন হবে যাতে ময়লা কম ও পরিষ্কার করতে কষ্ট কম হয়। আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে যেন অধিক সময়, শক্তি ও অর্থ ব্যয় না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়াও আসবাপত্র নির্বাচনের সময় পেশার ধরন যেমন- বদলির চাকরি, পদমর্যাদা ও জীবনযাত্রার মান, পরিবারের আকার, কক্ষের আকার ও আয়তন ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়।
সুতরাং, আসবাবপত্রের সৌন্দর্য ছাড়াও ইফতি ও রিয়াকে উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল।
Related Question
View Allসূর্যের শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাই সৌর বিদ্যুৎ
দৈনিক কোন কাজের পর কোন কাজ করা হবে তার সময় উল্লেখ করে যে তালিকা প্রণয়ন করা হয় তাকে সময় তালিকা বলে।
সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি অনুসরণ করলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায় এবং সঠিক সময়ে কাজ করার সুঅভ্যাস গড়ে ওঠে। কাজের মধ্যে তাড়াহুড়ো লাগে না এবং কাজ এলোমেলো হয় না। সময় তালিকা ব্যক্তিকে সচেতন করে গড়ে তোলে। তাই প্রত্যেককেই সময় তালিকা অনুসরণ করা উচিত।
আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপরই আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে।
নানা উপাদানে তৈরি আসবাবের যত্ন নেওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তাই আসবাবের ধরন জেনে সেগুলো পরিষ্কার করলে স্থায়িত্ব বৃদ্ধি পায়। আসবাবের স্থায়িত্ব বাড়াতে রিফাতকে কিছু বিষয়ে সর্তক হতে হবে।
i. উদ্দীপকের কাঠের আসবাবপত্রকে শুকনো কাপড়, তোয়ালে অথবা পালকপত্র দিয়ে ঝেড়ে ধুলা ফেলে দিতে হবে।
ii. যেখানে কাঠের খোদাই করা নকশা আছে, সেসব জায়গাগুলোতে বেশি করে পাতলা কাপড় ছোট ছোট কাঠির মাথায় বেঁধে নকশার ভেতরের ধুলা ময়লা বের করে আনতে হবে।
iii. কোথাও ভেঙে গেলে সেখানে উপযুক্ত এবং সঠিক কাঠ নির্বাচন করে মেরামত করতে হবে। কোনো জোড়া ফাঁকা হলে অথবা খুলে গেলে সেগুলো ভালোভাবে মেরামত করে নিতে হবে।
iv. কাঠের আসবাবপত্রে কোনো দাগ লাগলে সেটা উঠিয়ে দ্রুত রং করিয়ে নিতে হবে।
V. মেরামতের পরই কাঠের আসবাবপত্রকে বার্নিশ করতে হবে।
vi. বছরে দু'বার না পারলেও একবার কাঠের আসবাবপত্র রং করতে হবে।
vii. কাঠের আসবাবপত্রের যত্ন ব্যবহারের ওপরও অনেকাংশে নির্ভর করে। তাই ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।
এসব বিষয়ে গুরুত্ব দিলেই রিফাত তার আসবাবের যত্ন যথার্থভাবে নিতে পারবেন।
গৃহের অভ্যন্তরীণ সৌন্দর্য আসবাবের ওপর নির্ভর করে- আমি এ বক্তব্যটির সাথে একমত।
গৃহে বসবাস করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন আসবাবপত্র। আসবাবপত্রের সঠিক বিন্যাস গৃহকে আকর্ষণীয় ও মনোরম করে তোলে।
নিজের গৃহ সবার কাছেই শান্তির আশ্রয়স্থল। এ গৃহকে মনের মতো সাজিয়ে রাখার বাসনা সবারই জাগে। আরাম আয়েশে বসবাসের জন্য এবং প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখার জন্য প্রয়োজন হয় বিভিন্ন আসবাবের।
আসবাবপত্র বলতে টেবিল, চেয়ার, সোফাসেট, খাট, ওয়ারড্রোব, আলমারি, বুকসেলফ ইত্যাদি গৃহসজ্জা সামগ্রীকে বোঝায়। পরিকল্পিত উপায়ে উপযোগী আসবাবপত্র নির্বাচন, ক্রয়, বিন্যাস ও যত্নের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় করা যায়। এসবের জন্য টাকা পয়সাই যথেষ্ট নয়। এর জন্য চাই শৈল্পিক দৃষ্টিভঙ্গি, বাস্তবজ্ঞান, জীবনধর্মী চাহিদা ও কল্পনার সাথে সমন্বয় সাধন। আসবাবপত্র বিন্যাসের সময় শিল্পনীতির প্রতি খেয়াল রাখতে হবে। আসবাবের বর্ণ, আকার, পর্দা, কক্ষের রং ইত্যাদির সমন্বয়ে এমনভাবে আসবাবপত্র বিন্যাস করতে হবে যাতে ছন্দের সৃষ্টি হয়।
তাই বলা যায়, সুনির্বাচিত আসবাবপত্র পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে।
কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোকে দেয়াল সজ্জা বলে।
জাপানিদের পুষ্পবিন্যাস পদ্ধতিকে ইকেবানা বলে।
জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। তারা পুষ্পবিন্যাসের সময় সৃষ্টিকর্তা, মাটি ও মানুষকে স্মরণ করে। এপুষ্পসজ্জায় সর্বোচ্চ ডালটি স্বর্গের, দ্বিতীয় ধাপটি মানুষের আর তৃতীয় ধাপটি পৃথিবীর প্রতীক। এই পুষ্পবিন্যাসে শুধু যে তিনটি শাখা থাকে তা নয়। তিনের অধিক শাখা থাকলেও সেগুলোকে এমনভাবে সাজাতে হয় যেন তিনটি মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!