রিমা ও সবিতা ঢাকাতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ঢাকাতে গ্যাসের চুলাতে গ্যাস পাইপের মাধ্যমে সংযোগ ছিল। গৃহকর্মে গ্যাস ব্যবহারে নিয়ন্ত্রণ ছিল না। তারা কাতারে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে দেখল ওখানে সকলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। কিন্তু তারা জেনেছে ঐ দেশে গ্যাসের মজুদ অনেক বেশি।

Updated: 7 months ago
উত্তরঃ

পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ কয়লা উৎপাদন করে চীন।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

সিলেটে গ্যাস প্রাপ্তির আধিক্যের কারণ হলো অঞ্চলটির ভৌগোলিক অবস্থান।
টারশিয়ারি যুগে গঠিত সিলেটের পাহাড়ি অঞ্চলে অধিক পরিমাণে গ্যাস পাওয়া যায়। যা নবীন ভঙ্গিল পর্বতমালার অন্তর্ভুক্ত। এ অঞ্চলে ভূ-অভ্যন্তরের শিলাস্তরের নিচে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জমা হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়েছে। তাই এ অঞ্চলে অধিক গ্যাস পাওয়া যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকের রিমা ও সবিতার বৈদেশিক কর্ম এলাকা হলো কাতার।
প্রাকৃতিক গ্যাস উৎপাদনে এ দেশটি মধ্যপ্রাচ্য বলয়ের অন্তর্ভুক্ত। এ এলাকার প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অন্যান্য দেশগুলো হলো- ইরান, সৌদি আরব, ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি। নিচে মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক গ্যাসের মানচিত্র অঙ্কন করে দেখানো হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদে ব্যবহার নিশ্চিতের কথা বলা হয়েছে।

প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিতকরণে এর সংরক্ষণ প্রয়োজন। প্রাকৃতিক গ্যাস এক ধরনের অনবায়নযোগ্য খনিজ সম্পদ। এদের পরিমাণ যেমন সীমাবন্ধ তেমনি উৎপাদন ও সরবরাহও সীমাবদ্ধ। কিন্তু সময়ের সাথে সাথে এদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সম্মিলিত দ্বার্থে এদের যথোপযুক্ত সংরক্ষণ জরুরি। ব্যবহারে বাহুল্য হ্রাস, বিকল্প জ্বালানির ব্যরহার, প্রযুক্তিগত উৎকর্ষতা, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণ সম্ভব। প্রাকৃতিক গ্যাস সীমাহীন নয়। এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সক্ল স্তরের অর্থনৈতিক কাজকর্মে সংরক্ষণ ও উৎকর্ষসাধন সম্ভব হবে। তাই উল্লিখিত পদক্ষেপগুলো যথাযথ পালনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
63

Related Question

View All
উত্তরঃ

প্রকৃতিপ্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাকেই শক্তিসম্পদ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
139
উত্তরঃ

বাংলাদেশে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি পাওয়া যায়।
যেসব কয়লায় কার্বণের পরিমাণ কম এবং ছাই ও গন্ধকের পরিমাণ বেশি যেসব কয়লাকে নিকৃষ্ট শ্রেণির কয়লা বেশি। নিকৃষ্ট শ্রেণির কয়লায় মধ্যে পিট ও বিটুমিনাস উল্লেখযোগ। বাংলাদেশের বেশির ভাগ কয়লা ক্ষেত্র থেকে বিটুমিনাস ও পিট জাতীয় কয়লার উত্তোলন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
372
উত্তরঃ

উদ্দীপকে 'ক' খনিজ সম্পদটি হলো লৌহ আকরিক যা সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ণ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। বিশ্বের বিভিন্ন দেশের লৌহ আকরিক উত্তোলন করা হয়। এশিয়ার মহাদেশের বেশ কয়েকটি দেশে লৌহ আকরিক সঞ্চিত আছে। নিচে এশিয়া মহাদেশে লৌহ
আকরিকের উৎপাদন ব্যাখ্যা করা হলো-

এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইরান, জাপান, প্রভৃতি দেশে 'লৌহ আকরিক উত্তোলন করা হয়। নিচে এসব দেশে ২০১৯ সালে কী পরিমাণ লৌহ আকরিক উত্তোলন করা হয় তা একটি তালিকায় মাধ্যমে তুলে ধরা হলো-

ক্রমিক নং

দেশ

২০১৯ সাল

চীন

৩৫.০০

ভারত

২১.০০

কাজাখিস্তান

৪.৩০

8

ইরান

৩.৮০

অতএব বলা যায় এশিয়া মহাদেশের বহু দেশ লৌহ আকরিক উৎপাদনে ভূমিকা রাখে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
140
উত্তরঃ

উদ্দীপকে 'খ' খনিজ সম্পদটি হলো- খনিজ তেল।
ভূগর্ভস্থ বিভিন্ন শিলা স্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বলে। খনিজ তেল বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই সারা বিশ্বব্যাপি এর বাণিজ্য কার্যক্রম সচল। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। মৃল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় এবং তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারেই রপ্তানি করা হয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি প্রধান।
পরিশেষে বলা যায় খণিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারাবিশ্ব ব্যপিই এর আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
141
উত্তরঃ

সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
157
উত্তরঃ

উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়। উদ্ভিদের কাণ্ড, গুঁড়ি, শাখা-প্রশাখা, পাতা, প্রাণীর দেহাবশেষ সবকিছু ভূঅভ্যন্তরে তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
141
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews