রীতার মা তার নিরাপত্তার ব্যাপারে বেশ সচেতন। রীতাকে তিনি সঠিক আচরণ ও নিয়মনীতি শিক্ষা দেন। কারণ তিনি মনে করেন, পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। তিনি রীতাকে পরিবারিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানের সুযোগ দেন।

Updated: 1 year ago
উত্তরঃ

বর্ধন অর্থ পরিমাণগত পরিবর্তন।

উত্তরঃ

শিশুকে দুধ খাওয়ানোর মধ্য দিয়ে মা ও সন্তানের সম্পর্কের শুরু হয়। মায়ের হাসি, কন্ঠস্বর শিশুদের মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি করে। যে মা সন্তানের যত্ন আনন্দের সাথে সম্পন্ন করেন তিনিই সন্তানের সুস্থ বিকাশে সহায়ক।

উত্তরঃ

শিশুরা পরিবার থেকেই সমাজের প্রত্যাশা অনুযায়ী সঠিক আচরণ শিখে। মা রীতাকে সঠিক আচরণ ও নিয়মনীতি শিক্ষা দেন। এছাড়াও তিনি রীতাকে পরিবারের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে দেন। এর ফলে সে সহজেই আত্মনির্ভরশীল হতে পারে।

রীতাকে তার মা গৃহে নিজের কাজ নিজে করতে ও মতামত প্রকাশ করার সুযোগ দেন। সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করে। আর এভাবেই সে তার গৃহে প্রাধান্য বিস্তার করে। রীতা পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, জন্মের পর পরিবারের সাথে তার একটি সম্পর্ক তৈরি হয়। পরিবারই তাকে পরনির্ভরশীলতা থেকে আস্তে আস্তে আত্ননির্ভরশীল করে তোলে।

উত্তরঃ

পরিবার থেকেই একটি শিশুর আচরণের মূল ভিত্তি গড়ে ওঠে। এখান থেকেই সে সমাজের গ্রহণযোগ্য আচরণ করতে শেখে। বাবা মা ও পরিবারের সদস্যরা শিশুর প্রথম ও গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে কাজ করে। অন্যকে সহযোগিতা করা, বিপদে সাহায্য করা ইত্যাদি গুণাবলি শিশু পরিবার থেকেই আয়ত্ব করে।

শিশুদের জন্য পরিবারকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। যেমন- শিশুকে নিরাপত্তার অনুভূতি দেওয়া, গ্রহণযোগ্য সামাজিক আচরণ শেখানো ইত্যাদি। রীতাকে তার মা সঠিক আচরণ করা ও পারিবারিক, সামাজিক নিয়মনীতি সম্পর্কে ধারণা দেন এবং পালন করান। এভাবেই পরিবারের। মাধ্যমে সে সঠিক আচরণ করতে শেখে। আবার তার পরিবারই তাকে মতামত প্রদান ও সিন্ধান্ত গ্রহণে সমর্থন দেয়। এভাবেই রীতা তার পরিবার থেকে বিভিন্ন শিক্ষা লাভ করে। তাই আমি মনে করি, রীতার জন্য তার পরিবারই প্রাথমিক শিক্ষাকেন্দ্র।

87

Related Question

View All
উত্তরঃ

সাধারণত মা-বাবা, ভাই-বোন এবং আরও অন্যান্য সদস্য একসাথে থাকার যে প্রতিষ্ঠান সেটি হলো পরিবার।

169
উত্তরঃ

প্রত্যেক সমাজের কিছু নিয়মনীতি থাকে। পরিবার সমাজের এসব নিয়মনীতি অনুযায়ী শিশুকে আচরণ করতে শেখায়।

সবার সাথে ভালো ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সহযোগিতা করা ইত্যাদি আচরণ সমাজের কাছে গ্রহণযোগ্য। সঠিক ও গ্রহণযোগ্য আচরণ নিয়ে শিশু বেড়ে উঠলে সমাজ ও দেশের উন্নতি হয়। তাই দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সমাজের নিয়মনীতি অনুসরণ করা প্রয়োজন।

242
উত্তরঃ

সন্তানদের প্রতি রেবেকার আচরণ তাদের সামাজিক বিকাশে সহায়ক।

রেবেকা তার সন্তানদের সমবয়সীদের সাথে সহযোগী মনোভাব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখেন। এর মাধ্যমে শিশুরা গ্রহণযোগ্য সামাজিক আচরণ করতে শেখে এবং তাদের মধ্যে ন্যায়-অন্যায় বোধ জাগ্রত হয়। তারা তাদের ধারণার আদান-প্রদান, কৃতজ্ঞতা প্রকাশ করা প্রভৃতি শিখে।

এছাড়া শিশুরা সহযোগিতা, পরোপকার, সমবেদনা, অংশগ্রহণ, নিঃস্বার্থ হওয়া ইত্যাদি পরিবার থেকেই শিখে। রেবেকা সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করেন। এসব কর্মকান্ডের মধ্য দিয়ে রেবেকা তার সন্তানদের সমাজের গ্রহণযোগ্য আচরণ শেখাতে ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করছেন।

180
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত পরিবেশ শিশুদের সুষ্ঠু বিকাশে সহায়ক।

শিশুর সব ধরনের বিকাশের প্রথম ও দীর্ঘস্থায়ী কেন্দ্র হলো পরিবার। শিশুর সুষ্ঠু বিকাশের জন্য ভালবাসাপূর্ণ সহযোগিতাময় পরিবেশ প্রয়োজন। রেবেকা ও তার স্বামী দুই সন্তানকে পর্যাপ্ত সময় দেন এবং বন্ধুর মতো তাদের সাথে মেশেন। তারা সন্তানদের সমবয়সীদের সাথে সহযোগী মনোভাব তৈরিতে সাহায্য করেন। এতে করে সন্তানদের মধ্যে সামাজিক বিকাশ ত্বরান্বিত হয়। তারা পরস্পরকে সহযোগিতা করতে ও নিয়ম মেনে চলতে শেখে। তাছাড়া রেবেকা ও তার স্বামী সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থানে ও পার্কে বেড়াতে নিয়ে যান।

ফলে তাদের শারীরিক, আবেগীয় ও মানসিক বিকাশ হয়। দর্শনীয় স্থানে গিয়ে তারা অনেক কিছু শিখতে পারে। এতে তাদের মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তারা কিছু সময় কাটাতে পারে। তাছাড়া দৌড়-ঝাঁপ, ঘোরাঘুরির ফলে তাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই বলা যায়, সুমন ও সুমনার পারিবারিক পরিবেশ তাদের সুস্থ বিকাশে সহায়ক।

123
উত্তরঃ

ভাই-বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একজন অপরজনকে সঙ্গ দেয়, পরস্পরের মধ্যে ভাগাভাগি করতে শেখে, যেকোনো সমস্যার কথা খোলামেলা আলোচনা করতে পারে। এভাবে যে কোনো কঠিন পরিস্থিতিতে সহজেই খাপ খাওয়ানোর ক্ষমতা অর্জন করতে পারে। তাই ভাই-বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন।

214
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews