রীমা তার বাড়ির নকশা তৈরির সময় স্থপতিকে কক্ষের অবস্থান ঠিক রাখার দিকে সতর্ক দৃষ্টি রাখতে বললেন। তিনি নিজেই আলো-বাতাস প্রবেশ ও চলাচলের পথ রেখে নকশা করে দিলেন। স্থপতি তার নকশাটির প্রশংসা করলেন।

Updated: 3 weeks ago
উত্তরঃ

শয়নকক্ষের অবস্থান দক্ষিণ দিকে হওয়া উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

বাড়ির নকশা পরিকল্পনা তিনটি স্তরে করা হয়। এ স্তর তিনটি হলো
১. বাড়ির খসড়া নকশা প্রস্তুতকরণ।
২. প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্ধন।
৩. চূড়ান্ত নকশা প্রস্তুত ও তা অনুমোদন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

রীমা তার বাড়ির নকশা তৈরির সময় স্থপতিকে কক্ষের অবস্থান ঠিক রাখার দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।
গৃহ নির্মাণের পূর্বে স্থপতিকে দিয়ে নকশা করিয়ে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর পরিবারের সকলে নকশাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত নকশা প্রস্তুত করা যায়।
গৃহের বিভিন্ন কক্ষগুলো কাছাকাছি হলে হাঁটাচলায় সময় ও শক্তি সঞ্চয় হয়। আবার কক্ষগুলো নিকটে হলে স্থান সংকুলান সম্ভব হয়। গৃহের নকশায় শয়নকক্ষ কোলাহলমুক্ত হতে হবে। এছাড়া এ কক্ষের অবস্থান এমন হওয়া উচিত যাতে দক্ষিণের বাতাস চলাচলে সুবিধা হয় এবং কক্ষটি এককোণে হয়। নতুবা শয়নকক্ষের ভেতর দিয়ে চলাচল করলে বিশ্রামের ব্যাঘাত ঘটতে পারে। বাড়ি তৈরির পূর্বে এসকল বিষয় বিবেচনা করে নকশা করলে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয় না। তাই রীমা স্থপতিকে এ বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বললেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

বাড়ির নকশা পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহের মধ্যে আলো-বাতাসের প্রবেশ ও চলাচলের পথ নির্ধারণ উল্লেখযোগ্য।
বাড়ির নকশা তৈরির সময় কতগুলো বিষয় লক্ষ রাখা উচিত। রীমার তৈরি করা বাড়ির নকশাটি দেখে স্থপতি প্রশংসা করলেন। কারণ রীমা ৪ গৃহে আলো-বাতাস প্রবেশ ও চলাচলের পথ রেখে নকশা করেন।
রীমা গৃহ নির্মাণে নকশা পরিকল্পনায় সচেতনতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি এমনভাবে নকশা করেন যেন সূর্যের আলো সহজেই
কক্ষগুলোতে প্রবেশ করতে পারে। তিনি কিছু কিছু জায়গায় বড় গ্লাসের দরজা ও জানালা স্থাপন করেন, আবার কিছু জায়গায় আলোর তীব্রতা কমাতে বিশেষ কাঁচ ব্যবহার করেন। এছাড়া তিনি কক্ষগুলোর জানালা ও । দরজা উভয়মুখী করে স্থাপন করেন। এতে করে বাতাস সহজেই এর চলাচল করতে পারবে এবং বায়ু স্থির হয়ে থাকতে পারবে না। রিমা প্রতিটি কক্ষে পৃথক প্রবেশ পথ তৈরি করেন যাতে চলাচলে বিঘ্নিত না হয়। স্থান সংকুলানের জন্য প্রতিটি কক্ষের কোণায় দরজা স্থাপন করেন। শয়নকক্ষের ভিতর দিয়ে যেন অন্যান্য কক্ষে যেতে না হয়, সেজন্য এটি ঘরের এক কোণায় স্থাপন করার নকশা করেন। রীমার করা নকশাটি গৃহে বসবাস ও চলাচলের জন্য যথাযথ বলেই স্থপতি তার নকশাটির প্রশংসা করলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
4
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

গ্রাম ও শহরের বাড়ির মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়।
শহরাঞ্চলের বাড়িগুলো ইট, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে তৈরি হয়। আর গ্রামাঞ্চলের বাড়িগুলো টিন, বাঁশ, ছন ইত্যাদি দিয়ে তৈরি হয়। বর্তমানে গ্রামে পাকা বাড়ি দেখা গেলেও কাঁচা বাড়ির সংখ্যাই বেশি। আর শহরে কাঁচা বাড়ি দেখাই যায় না।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
উত্তরঃ

চৈতালি বাড়ি নির্বাচনের সময় প্রয়োজনীয় বিষয়গুলো দক্ষতার সাথে পর্যবেক্ষণ করেছেন বলে তার পরিবার বসবাসের বিভিন্ন সুবিধা ভোগ করছে।
বাসগৃহ আমাদের নানা চাহিদা পূরণ করে। যেমন- সামাজিক, মানসিক, শারীরিক ইত্যাদি। এ সকল চাহিদা যাতে সঠিকভাবে পূরণ হয় সেজন্য বাড়ি নির্বাচন করতে হয় বিচক্ষণতার সাথে। চৈতালি একজন বিচক্ষণ মহিলা। তিনি বাড়ি ভাড়া নেওয়ার সময় পরিবারের প্রয়োজনীয়তা, আয়, সদস্য সংখ্যা, তাদের কর্মতৎপরতা ও বয়স, প্রতিবেশি, যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রেখেছেন। পাশাপাশি বাড়িটি শক্ত ভূমির উপর অবস্থিত কি না এবং জমির আয়তন, আকার ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ রেখেছেন।তিনি বাড়িটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সার্ভিসিং সুবিধা (গ্যাস, বিদ্যুৎ, পানি) ঠিক আছে কি না তা বিবেচনা করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত সুবিধা, হাসপাতাল, ব্যাংক, মসজিদ, পার্ক ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা ঠিকমতো পাওয়া যাবে কি না এ সকল বিষয়ের প্রতিও তিনি দৃষ্টি রেখেছেন। তাই তার পরিবারের সদস্যরা বাড়িটিতে বসবাস করে আরাম পাচ্ছে ও সহজেই সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
12
উত্তরঃ

শাবাব তার মায়ের কাছে গৃহের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে চৈতালি তাকে বিষয়টি বুঝিয়ে বলেন।
গৃহ বা আবাসস্থল মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষ যেখানে বিশ্রাম ও নিরাপত্তা পায় তাই গৃহ হিসেবে পরিচিত।
চৈতালি বলেন, গৃহ আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়। রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ পরিস্থিতি হতে রক্ষা করে গৃহ। আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও আবু রক্ষা করে গৃহ। তাছাড়া গৃহ আমাদের সকলের স্বাস্থ্য রক্ষা ও সুস্থ জীবনযাপনে সহায়তা করে। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম, যেমন- খাদ্য তৈরি, পড়াশোনা, আরাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গল্পগুজব, মেহমানদারি ইত্যাদি সকল কাজ আমরা গৃহেই সম্পাদন করি। এছাড়া সারাদিনের কর্মব্যস্ততার পর গৃহেই আমরা আরাম অনুভব করি। সামাজিকতা ও পারিবারিক বন্ধন রক্ষার ক্ষেত্রে গৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গৃহ পরিবেশ থেকেই আমাদের মূল্যবোধ, লক্ষ্য ও মান নির্ধারিত হয়। গৃহ মানুষকে সভ্য সমাজ গড়ে তুলতে এবং পরস্পরের বন্ধনে আবদ্ধ রেখে শক্তিশালী সমাজ ও দেশ গঠনে সহায়তা করে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও পরিবারের সদস্যদের সাথে মমতার বন্ধনে আবদ্ধ রাখতে সহায়তা করে গৃহ। ফলে পরস্পরের প্রতি বিশ্বাস ও আনুগত্য বৃদ্ধি পায় এবং আত্মতৃপ্তি লাভ হয়। এ সকল প্রয়োজনীয়তার কথাই চৈতালি তার ছেলে শাবাবকে বলেন

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
11
উত্তরঃ

পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে বাসগৃহ। বাসগৃহের স্থান নির্বাচনের লক্ষণীয় বিষয়সমূহ হলো-
১. এলাকাটি এমন হবে যাতে পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
২. স্থানটি আবাসিক হতে হবে।
৩. স্থানটিতে পর্যাপ্ত আলো-বাতাস থাকবে
। ৪. বাসস্থানের কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা থাকবে

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews